চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে নির্ভার দিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:37 অপরাহ্ন 26, নভেম্বর 2021
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জুটি গড়ে উদযাপন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: প্রথম সেশনে পঞ্চাশের আগেই ৪ ব্যাটারকে হারানো বাংলাদেশ পরের দুই সেশন কাটাল উইকেটহীন। তাতে নির্ভার থেকেই চট্টগ্রাম টেস্টের প্রথমদিন শেষ করতে পেরেছে বাংলাদেশ।

লিটন দাস ও মুশফিকুর রহিমের ২০৪ রানের অবিচ্ছিন্ন জুটি স্বাগতিকদের দিচ্ছে বড় সংগ্রহের আশা।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ৪ উইকেটে ২৫৩ রান তুলে প্রথমদিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। পড়ন্ত বিকেলে ফ্লাডলাইটের আলোতে কিছুক্ষণ খেলা হলেও পুরো ৯০ ওভার গড়ায়নি।

৫ ওভার আগেই শেষ হয় দিনের খেলা। শনিবার দ্বিতীয় দিনের খেলা শুরু হবে ১৫ মিনিট আগে, সকাল ৯টা ৪৫ মিনিটে।

প্রথম টেস্ট সেঞ্চুরি পাওয়া লিটন ১১৩ রানে অপরাজিত আছেন। মুশফিক দাঁড়িয়ে অষ্টম সেঞ্চুরির কাছে। ৮২ রানে অপরাজিত তিনি।

এই জুটির পর বাংলাদেশের শেষ স্বীকৃত ব্যাটার আছেন ইয়াসির আলি রাব্বি ও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ইয়াসিরের চলতি টেস্টেই অভিষেক হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে সবশেষ সিরিজে এই মাঠে সেঞ্চুরি করেছিলেন মিরাজ।

বোলিংয়ের পাশাপাশি ব্যাটে মিরাজের কাছ থেকেও রান প্রত্যাশা করা যেতে পারে। একাদশে শুধুই বোলারের ভূমিকায় থাকা তিনজন হলেন তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহি, ইবাদত হোসেন।

সকালের প্রথমঘণ্টা ছাড়া সাগরিকায় বোলারদের সুবিধা পেতে দেখা যায়নি। উইকেটে হালকা ঘাস থাকলেও সেটি ব্যাটারদের জন্য হুমকি হতে পারেনি। শুরুতে পাকিস্তান বোলাররা বাংলাদেশকে চাপে রাখে। পরে আর সুবিধা করতে পারেনি।

Tags: চট্টগ্রাম টেস্টবাবরবাংলাদেশ-পাকিস্তান টেস্টবাংলাদেশ-পাকিস্তান সিরিজমুমিনুলমুশফিকলিটনলিড স্পোর্টস
Previous Post

নানিয়ারচরে ইউপিডিএফ আস্তানা থেকে অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার

Next Post

গ্রামীণফোনের টানা ৬ বার সর্বোচ্চ করদাতার পুরস্কার অর্জন

Next Post
Grameenphone receives award for highest tax contribution for sixth consecutive year. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রামীণফোনের টানা ৬ বার সর্বোচ্চ করদাতার পুরস্কার অর্জন

রানু মণ্ডল ও হিমেশ একসঙ্গে হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কথার খেলাপ হিমেশের, দেয়নি বাড়ি গাড়ি: রানু মণ্ডলের অভিযোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT