চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিজারে ‘এইট্টি থ্রি’র এক ঝলক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:10 অপরাহ্ন 26, নভেম্বর 2021
in বিনোদন
A A
ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে হাসিমুখে একে অপরের সাথে আনন্দ ভাগাভাগি করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনার কারণে দীর্ঘদিন ধরে ঝুলে আছে ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক কপিল দেবের বায়োপিক ‘এইটি থ্রি’র মুক্তি। শেষমেষ প্রকাশ্যে আসলো আসন্ন বহুল প্রতীক্ষিত এই ছবিটির প্রথম ঝলক। শুক্রবার (২৬ নভেম্বর) প্রকাশ্যে এসেছে এর ১ মিনিটের একটি টিজার।

টিজারটি শুরুতেই দেখা গেছে ১৯৮৩ সালের ২৫ জুন লন্ডনের লর্ডসের ক্রিকেট স্টেডিয়াম। যেখানে রোমহর্ষক ম্যাচ চলছে ভারতীয় ক্রিকেট দল ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে। যা ধীরে ধীরে একটি বড় টার্নিং পয়েন্টে পৌঁছুচ্ছে। আর সেই টিজারের একদম শেষে দেখা যাচ্ছে কিংবদন্তী ক্রিকেট তারকা কপিল দেবের চরিত্রে ক্যাচ ধরছেন রণবীর সিং।

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে ছবির টিজার শেয়ার করে রণবীর সিং লেখেন, ‘শ্রেষ্ঠ গল্প। শ্রেষ্ঠ গৌরব। প্রেক্ষাগৃহে ‘এইট্টি থ্রি’ মুক্তি পাচ্ছে আগামী ২৪ ডিসেম্বর।

হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালায়ালাম ভাষায় মুক্তি পাবে ছবিটি। এছাড়াও এর ট্রেলার মুক্তি পাবে আগামী ৩০ নভেম্বর।

২০২০ সালের এপ্রিলে মুক্তির তারিখ নির্দিষ্ট ছিল এই ছবির। এরপর করোনার জন্য অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যায় মুক্তি। করোনাকালে বহুবার এই ছবির ওটিটিতে মুক্তি পাওয়ার জল্পনা তৈরি হয়েছে, তবে প্রযোজক সংস্থা স্পষ্ট করেছিল সিনেমা হলেই মুক্তি পাবে এই ছবি।

‘এইট্টি থ্রি’ তে ভারতীয় ক্রিকেট টিমের ম্যানেজার মান সিং-এর চরিত্রে থাকছেন পঙ্কজ ত্রিপাঠি, অ্যামি ভিরকের ভূমিকায় দেখা মিলবে বলবিন্দর সিং সান্ধুর। এছাড়া ভারতীয় উইকেট কিপার ব্যাটস ম্যান সৈয়দ কিরমানির চরিত্রে কাস্ট করা হয়েছে সাহিল খাট্টারকে এবং তাহির ভাসিনকে দেখা যাবে সুনীল গাভাস্কারের চরিত্রে।

‘এইটি থ্রি’ ছবিটি ১৯৮৩-র বিশ্বকাপ জয়ী দলকে নিয়ে তৈরি হয়েছে। যেখানে কপিল দেব এর চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলবেন রণবীর। রণবীরের বিপরীতে ঘরনি রোমি দেবের ভূমিকায় দেখা যাবে দীপিকাকে। ছবিটি পরিচালনা করছেন কবীর খান।

Tags: এইট্টি থ্রিকপিল দেবকবীর খানটিজারদীপিকা পাড়ূকোনবায়োপিকমুক্তিরণবীর সিং
Previous Post

চট্টগ্রামে সাগরিকায় রাসায়নিকের কারখানার আগুন নিয়ন্ত্রণে

Next Post

লিটনের প্রথম টেস্ট সেঞ্চুরি, অপেক্ষায় মুশফিক

Next Post
বাংলাদেশ ক্রিকেটার লিটনের প্রথম টেস্ট সেঞ্চুরি উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

লিটনের প্রথম টেস্ট সেঞ্চুরি, অপেক্ষায় মুশফিক

অপূর্ব ও নাজিবা চ্যানেল আই অনলাইন ছবিতে হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিহাব শাহীনের ‘যোদ্ধা’য় প্রথমবার জুটিবদ্ধ অপূর্ব-নাজিবা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT