চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃহস্পতিবার আসছে আতিকের নতুন ছবির ট্রেলার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:17 অপরাহ্ন 23, নভেম্বর 2021
in বিনোদন
A A
নির্মাতা আতিকের নতুন ছবির ট্রেলার প্রচার করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শুন্যের শুরুতে টিভি ফিকশনে এক জলজলে নাম নূরুল আলম আতিক। চতুর্থ মাত্রা, সাইকেলের ডানা, এ জার্নি বাই বোট, বিকল পাখির গান-এর মতো টিভি ফিকশন নির্মাণ করে প্রচলিত ধারাই পাল্টে দিয়েছিলেন। এরপর নির্মাণ করেন নিজের প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি ‘ডুবসাঁতার’।

বর্তমানে এই নির্মাতার হাতে আছে তিনটি পূর্ণদৈর্ঘ্য ছবি। এরমধ্যে আসছে ডিসেম্বরের ১০ তারিখে দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে তার নির্মিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘লাল মোরগের ঝুঁটি’। তারআগে বৃহস্পতিবার (২৫ নভেম্বর) মুক্তি পাচ্ছে সিনেমার ট্রেলার।

সিনেমাটি নিয়ে নূরুল আলম আতিক বলেন, ‘স্বাধীনতার ৫০ বছর উদযাপন উপলক্ষে আমাদের নিবেদন “লাল মোরগের ঝুঁটি” ঢাকাসহ দেশের বিভিন্ন সিনেমা হলে আসছে ১০ ডিসেম্বর। সিনেমাটির ট্রেলার প্রকাশিত হবে ২৫ নভেম্বর সন্ধ্যা ৭ টায়, পাণ্ডুলিপি কারখানা’র ফেসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেলে।

দুদিন আগেই একই চ্যানেলে মুক্তি পেয়েছে ‘লাল মোরগের ঝুঁটি’র অ্যানিমেশন টিজার। ২০ সেকেন্ডের সেই অ্যানিমেশনটি তৈরি করেছেন দীপাঞ্জন লাহা।

গত ৭ নভেম্বর ছবিটি সেন্সর ছাড়পত্র পায়। পাণ্ডুলিপি কারখানা প্রযোজিত ছবিটি ২০১৪-১৫ অর্থ বছরে সরকারি অনুদান পায়। ২০১৬ সালে শুটিং শুরু হয়েছিল মুক্তিযুদ্ধের গল্পের এই ছবির।

ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লায়লা হাসান, আহমেদ রুবেল, ভাবনা, অশোক ব্যাপারী, আশীষ খন্দকার, জয়রাজ, শিল্পী সরকার, ইলোরা গওহর, জ্যোতিকা জ্যোতি, দিলরুবা দোয়েল, স্বাগতা, শাহজাহান সম্রাট, দীপক সুমন, খলিলুর রহমান কাদেরী, সদ্য প্রয়াত অনন্ত মুনির, সৈকত, যুবায়ের, অনন্ত, মতিউল আলম, হাসিমুনসহ কুষ্টিয়া, টাঙ্গাইল এবং গৌরীপুর এলাকার সাধারণ মানুষ।

Tags: অশোক ব্যাপারীআশীষ খন্দকারআহমেদ রুবেলইলোরা গওহরএ জার্নি বাই বোটখলিলুর রহমান কাদেরীচতুর্থ মাত্রাজয়রাজজ্যোতিকা জ্যোতিট্রেলারদিলরুবা দোয়েলদীপক সুমননূরুল আলম আতিকবিকল পাখির গানভাবনালায়লা হাসানলাল মোরগের ঝুঁটিলিড বিনোদনশাহজাহান সম্রাটশিল্পী সরকারসাইকেলের ডানাসিনেমাস্বাগতা
Previous Post

মানবতাবিরোধী অপরাধ: মোমিন তালুকদারের রায় বুধবার

Next Post

‘বলি’র জন্য ফাইটিং শিখেছেন পলাশ, ঝরিয়েছেন রক্ত

Next Post
পলাশের ছবি, যিনি বলি'র জন্য ফাইটিং শিখেছেন, ঝরিয়েছেন রক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

'বলি'র জন্য ফাইটিং শিখেছেন পলাশ, ঝরিয়েছেন রক্ত

অভিষেকের চরিত্রের ছবি, দুই দিকের মুখের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শাশ্বতের বদলে কেন অভিষেক?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT