চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উহানে পশুর বাজার থেকেই করোনা ছড়ায়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:51 অপরাহ্ন 20, নভেম্বর 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
উহানে একজন স্বাস্থ্যকর্মী PPE পরিধান করে থাকেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনের উহানের পশু কেনাবেচার একটি বাজার থেকেই করোনাভাইরাস ছড়িয়েছে বলে দাবি করেছেন একজন বিজ্ঞানী। অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের ভাইরাস গবেষক মাইকেল ওরোবি গত বৃহস্পতিবার সায়েন্স সাময়িকীতে লেখা এক নিবন্ধে এ দাবি করেছেন।

ওই বিজ্ঞানী বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাস শনাক্তের যে সময়ের কথা বলেছিল, তারও কয়েক দিন পর উহানে করোনা শনাক্ত হয়।

প্রায় দুই বছর আগে করোনা মহামারি শুরু হওয়ার পর ভাইরাসের উৎস শনাক্ত করতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বিশেষজ্ঞরা। কোনো সুনির্দিষ্ট প্রমাণ না থাকায় ভাইরাসের উৎপত্তি নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতবিরোধ রয়েছে।

কখনো বলা হয়েছে, বাদুড় থেকে এ ভাইরাস মানুষের শরীরে প্রথম সংক্রমিত হয়েছে। আবার উহানের ল্যাব থেকে এ ভাইরাস ছড়িয়েছে বলেও প্রচার-প্রচারণা আছে। পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষকেরা ইঙ্গিত দেন, মানুষকে সংক্রমিত করতে সক্ষম এ ভাইরাস দশকের পর দশক ধরে অশনাক্তকৃত অবস্থায় থেকে বাদুড়ের মাধ্যমে ছড়াতে পারে।

গত মে মাসের মাঝামাঝি মাইকেল ওরোবিসহ ১৫ জন বিশেষজ্ঞ সায়েন্স সাময়িকীতে একটি কলাম লিখেছিলেন। উহানের পরীক্ষাগার থেকে ভাইরাসটি ছড়িয়েছে বলে যে তত্ত্ব প্রচলিত আছে, তা গুরুত্বসহকারে আমলে নেওয়ার দাবি জানান তারা।

বৃহস্পতিবার সায়েন্স সাময়িকীতে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে ওরোবি দাবি করেছেন, করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে গবেষণায় নির্ভরযোগ্য প্রমাণ পেয়েছেন তিনি। ওরোবি দাবি করেন, পশুর বাজার থেকেই যে করোনা মহামারির প্রাদুর্ভাব শুরু, সে ব্যাপারে শক্ত প্রমাণ রয়েছে তার কাছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, উহানে প্রথম কোভিডে আক্রান্ত ব্যক্তি একজন পুরুষ। উহানের যে বাজারে বন্য প্রাণী ও গৃহপালিত পশু বিক্রি হয়ে থাকে, সেখানে তিনি কখনো যাননি। তবে সে তথ্য নাকচ করে দিয়েছেন মাইকেল ওরোবি। তার দাবি, উহানে প্রথম একজন নারী করোনায় আক্রান্ত হয়েছিলেন।

তিনি ওই বাজারেই কাজ করতেন। কোভিড-১৯-এর উৎপত্তি প্রশ্নে ওরোবি যে তথ্যগুলো দিয়েছেন, তাতে ভাইরাসটি পশুর দেহ থেকে ছড়িয়ে পড়ার ইঙ্গিত মিলেছে।

Tags: উহানকরোনা
Previous Post

মেট্রোরেল: উত্তরা-আগারগাঁও পর্যন্ত ৯০ শতাংশ কাজ শেষ

Next Post

এপ্রিলে আসছে ‘লাল সিং চাড্ডা’, প্রভাস-বরুণ-যশের ছবির সাথে সংঘর্ষ

Next Post
প্রেমের দৃশ্যে এক দম্পতি, হাসি ও সুখের প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

এপ্রিলে আসছে 'লাল সিং চাড্ডা', প্রভাস-বরুণ-যশের ছবির সাথে সংঘর্ষ

পাকিস্তানের ক্রিকেটার হাসান আলি মাঠে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসান আলির শাস্তি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT