চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোমবার থেকে অস্ট্রিয়ায় পূর্ণাঙ্গ লকডাউন ঘোষণা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:13 পূর্বাহ্ন 20, নভেম্বর 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক, স্বাস্থ্য
A A
অস্ট্রিয়ায় পাহাড়ের পাশে সুন্দর গ্রাম ও লেকের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা পরিস্থিতির অবনতির মুখে সোমবার থেকে সম্পূর্ণ লকডাউনে যাচ্ছে অস্ট্রিয়া। হঠাৎই করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে অস্ট্রিয়া সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে কেবল পূর্ণ ডোজ ভ্যাকসিন নেননি এমন ব্যক্তিদের লকডাউনের আওতায় আনার কথা থাকলেও সরকার সারাদেশেই লকডাউনের কথা ঘোষণা করেছে। অস্ট্রিয়ার চ্যান্সেলর আলেকজান্ডার শ্যালেনবার্গ জানিয়েছেন: লকডাউন সর্বোচ্চ ২০ দিন স্থায়ী হবে। একইসাথে আগামী বছরের ১ ফেব্রুয়ারি থেকে অস্ট্রিয়ায় করোনার টিকাগ্রহণ বাধ্যতামূলক করেছে দেশটির সরকার। চ্যান্সেলর শ্যালেনবার্গ বলেন, করোনার পঞ্চম ঢেউ আসুক তা অস্ট্রিয়া চায় না।

শীতের এই সময়ে ইউরোপে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, শনিবার  সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫১ লাখ ৫৫ হাজার ২১৬ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৫ কোটি ৫৯ লাখ ৩৫ হাজার ২৪১ জন। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২৩ কোটি ১৯ লাখ ৭৪ হাজার ৮৯০ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৪৬১ জন। এর আগের দিন করোনায় মারা ৮ হাজার ৩৬৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৯২ হাজার ১২০ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় হয়েছে হয়েছে ৬ লাখ ২১ হাজার ১৮৭ জনের।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৮৫ লাখ ২১ হাজার ৫৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭ লাখ ৯১ হাজার ৯৮ জন মানুষ মারা গেছেন।

এছাড়া, ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৪৪ লাখ ৯৫ হাজার ৫০৬ জনের। মারা গেছেন ৪ লাখ ৬৫ হাজার ৮২ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

Tags: অস্ট্রিয়াকরোনাকরোনাভাইরাস
Previous Post

বেগম সুফিয়া কামালের ২২ তম মৃত্যুবার্ষিকী আজ

Next Post

বিশ্বের শ্রেষ্ঠ থিয়েটারে আজ রাতে বাংলাদেশের ‘অন্যদিন…’

Next Post
অঙ্গনে দর্শকদের ভিড়, সুন্দর আলোকসজ্জা ও বিশাল কনসার্ট হল. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের শ্রেষ্ঠ থিয়েটারে আজ রাতে বাংলাদেশের 'অন্যদিন...'

কাইল রিটেনহাউজ আদালতে উপস্থিত, বিচারক ও আইনজীবীদের সঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুজনকে হত্যা করা কাইল রিটেনহাউজকে বেকসুর খালাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT