চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গিবসনকে চমকে দিলেন মোস্তাফিজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:54 অপরাহ্ন 17, নভেম্বর 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মোস্তাফিজের অনুশীলন ও প্রশিক্ষণ চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

স্টাম্প ও পপিং ক্রিজের মাঝে একটি ব্যাট আলতো করে রাখলেন ওটিস গিবসন। পেস বোলিং কোচের দেখানো নিশানায় আঘাত করল মোস্তাফিজুর রহমানের বল। মাটিতে পড়ে থাকা ব্যাট শূন্যে লাফিয়ে উঠল। দূর থেকেই আঁচ করা গেল কতটা দ্রুতগতির ডেলিভারি। পারফেক্ট ইয়র্কার!

গিবসন যেটি চেয়েছিলেন, প্রথম বলেই সেটি করতে পেরেছেন মোস্তাফিজ। তাতে ক্যারিবিয়ান বোলিং কোচের চোখে-মুখে বিস্ময়ের সঙ্গে ছিল আনন্দের ঝিলিক। দুই হাত ছড়িয়ে দিয়ে এগিয়ে আসেন মোস্তাফিজের দিকে।

বিকেলে তাসকিন-শহিদুল-শরিফুল-নাসুম-মেহেদীরা যখন মিরপুরের ইনডোরের আউটার মাঠের নেটে কয়েক গ্রুপে ভাগ হয়ে বোলিং নিয়ে ব্যস্ত, মোস্তাফিজ তখন শের-ই-বাংলা স্টেডিয়ামের সেন্টার উইকেটে গিবসনের বিশেষ ক্লাসে। দুজন নিজেদের মতো করে কাজ করেছেন ৪০ মিনিট। নিজেদের মধ্যে বোলিং নিয়ে কথাও হয়েছে কাজের ফাঁকে ফাঁকে।

গতিময় ডেলিভারির সঙ্গে কীভাবে কাটার করানো যায় সেটি নিয়েই কাজ হয়েছে বেশি। তাতে বেশ ভালোও করেছেন টাইগার পেসার।

স্টাম্প বরাবর রাখা ব্যাট পরে অনেকটা ডানে সরিয়ে দেন গিবসন। ডানহাতি ব্যাটারের সামনে ওয়াইড ইয়র্কার নিয়েও হয়েছে কাজ। দারুণ একটি সেশনের পড়ন্ত বিকেলে দুজন স্বস্তি নিয়ে মাঠ ছাড়েন।

টি-টুয়েন্টি বিশ্বকাপে একদমই বিবর্ণ ছিলেন মোস্তাফিজ। পাকিস্তানের বিপক্ষে সিরিজে বাঁহাতি পেসারের জ্বলে ওঠা কতটা গুরুত্বপূর্ণ সেটি হয়ত অনুধাবন করতে পারছেন গিবসন।

সেজন্যেই আলাদা করে কাজ শিষ্যকে নিয়ে। অনুশীলন দেখে অনুমান করা যাচ্ছিল নতুন কিছু শেখাতে চেয়েছেন গিবসন। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে মোস্তাফিজ তা প্রয়োগ করতে পারলেই হয়!

মরুর দেশে আইপিএলে দুর্দান্ত ছিলেন মোস্তাফিজ। একই কন্ডিশনে বিশ্বকাপে দেশের জার্সি জড়িয়ে প্রত্যাশা মেটাতে পারেননি। ৭ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন, রান খরচ করেন ৯.২৫ হারে। যা মোস্তাফিজের সামর্থ্যের সঙ্গে বড্ড বেমানানই!

Tags: গিবসনবাংলাদেশ-পাকিস্তান সিরিজমোস্তাফিজলিড স্পোর্টস
Previous Post

ভিয়েতনামে বাংলাদেশি রপ্তানি আরও বৃদ্ধির আহ্বান

Next Post

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকেট মিলবে যেখানে

Next Post
বাংলাদেশের পতাকা উড়াচ্ছেন একজন সমর্থক, দর্শকরা স্টেডিয়ামে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকেট মিলবে যেখানে

ডেঙ্গু মশার লার্ভা ও আক্রান্ত রোগীর ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে আরও ১০৩ জন হাসপাতালে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT