চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশু অধিকার নিয়ে সচেতন শাকিব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:01 অপরাহ্ন 16, নভেম্বর 2021
in বিনোদন
A A
শাকিব খান শিশু অধিকার নিয়ে সচেতন শাকিবের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব শিশুদিবস (ওয়ার্ল্ড চিলড্রেনস ডে) উপলক্ষে সরকারি খাতে শিশুদের জন্য বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানালেন জনপ্রিয় চিত্রতারকা শাকিব খান।

মঙ্গলবার নিজের ইনস্টগ্রাম ও ফ্যান পেজে এক পোস্টের মাধ্যমে ঢাকাই সিনেমার এই সুপারস্টার সরকারের দৃষ্টি আকর্ষণ করে শিশুদের স্বাস্থ্যবান ও দক্ষতা বৃদ্ধির বার্তা দিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে শাকিব খান জানান, শিক্ষা, পুষ্টি, আশ্রয় এবং স্বাস্থ্যসেবাসহ একটি নিরাপদ শৈশব পেয়ে তিনি কৃতজ্ঞ।

তবে ‘কিং খান’ খ্যাত এ নায়ক মনে করেন, সারাদেশে এখনও অনেক শিশু এসব মৌলিক অধিকার থেকে বঞ্চিত। তাই ভবিষ্যতের বড় সমস্যাগুলো মোকাবেলা করার জন্য আজকের শিশুদের আরও বেশি স্বাস্থ্যকর, দক্ষ এবং সক্ষম হতে হবে।

শাকিব খান বলেন, শিশুদের ভবিষ্যৎ সুন্দর করতে সরকারি উদ্যোগ আরও বেশী প্রয়োজন। তিনি লেখেন, আমাদের সরকারকে এখনই শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি আর নিরাপত্তার মতো সরকারি খাতে শিশুদের জন্য বিনিয়োগ আরও বেশি বাড়াতে হবে।

অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক সচেতনামূলক কাজে দেখা যায় শাকিব খানকে। সেই ধারাবাহিকতায় শিশুদিবস উপলক্ষে ইউনিসেফ বাংলাদেশের সঙ্গে পাওয়া গেল শাকিবকে। তিনি বলেন, বিশ্ব শিশুদিবসে সকল শিশুর উজ্জ্বল এবং সফল ভবিষ্যৎ কামনা করে ইউনিসেফ বাংলাদেশেরর সাথে যোগ দিতে পেরে আমি আনন্দিত।

ইউনিসেফ বাংলাদেশ কর্তৃপক্ষ জানান, ২০ নভেম্বর ওয়ার্ল্ড চিলড্রেনস ডে। দিবসটি উপলক্ষে পুরো সপ্তাহ জুড়ে তারা শিশুদের জন্য কাজ করছে। শাকিব খান এ দেশের সিনেমার সবচেয়ে জনপ্রিয় তারকা। সামাজিক সচেতনতা বৃদ্ধির এই ক্যাম্পেইনে তাকে সঙ্গে পেয়ে ইউনিসেফ আনন্দিত।

বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে অবস্থান করছেন শাকিব খান। সেখানে ১৬তম ‘ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে অংশ নিতে ১২ নভেম্বর সকালে ঢাকা ত্যাগ করেন তিনি। সোমবার বাংলাদেশ সময় সকালে নিউ ইয়র্ক শহরে ওই অ্যাওয়ার্ডস অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানের অন্যতম চমক হিসেবে হাজির ছিলেন শাকিব।

স্বাধীনতার ৫০ বছরে দেশের চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য সম্মাননা গ্রহণের পর অনুষ্ঠানের মঞ্চে শাকিব ঘোষণা দেন, তিনি আগামী বছর যুক্তরাষ্ট্রে নতুন সিনেমার শুটিং করবেন। পরিচালক হবেন হিমেল আশরাফ।

নাম চূড়ান্ত না হওয়া শাকিব খানের নতুন এই সিনেমার ৭০ শতাংশ শুটিং হবে হলিউড, লাস ভেগাস, নিউ ইয়র্ক শহরে।

Tags: ইউনিসেফ বাংলাদেশবিশ্ব শিশু দিবসলিড বিনোদনশাকিব খান
Previous Post

বড় পরিবর্তন: নেই লিটন-সৌম্য, বিশ্রামে মুশফিক

Next Post

দ্রাবিড়ের পর ‘ন্যাশনাল একাডেমির পরিচালক’ দায়িত্বে লক্ষ্মণ

Next Post
লক্ষ্মণ ক্রিকেট মাঠে বল হাতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্রাবিড়ের পর ‘ন্যাশনাল একাডেমির পরিচালক’ দায়িত্বে লক্ষ্মণ

Bangladeshi health worker administering COVID-19 vaccine to elderly man. Channel i News - চ্যানেল আই নিউজ

শনাক্তের হার ১.০৩ শতাংশ, মৃত্যু ২

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT