চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হতাশ তরুণদের জীবনমুখী করবে এই সিনেমা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:32 অপরাহ্ন 21, নভেম্বর 2021
in বিনোদন
A A
তিনজন মানুষ একটি কাঠের ঝুপড়ির সামনে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বহুদিন ধরেই আত্মহত্যা বিরোধী একটি গল্প নিয়ে কাজ করছিলেন আসাদ সরকার। শুরু থেকেই ইচ্ছে ছিলো, গল্পটি নিয়ে সিনেমা বানাবেন তিনি। অবশেষে সে উদ্দেশেই সম্প্রতি কাজে নেমেছেন তিনি ও তার টিম।

চ্যানেল আই অনলাইনকে আসাদ সরকার জানালেন, চলতি মাসের শুরু থেকেই রাজশাহী শহরের বিভিন্ন এলাকায় শুটিং শুরু হয়ে শেষ হয়েছে ১৯ নভেম্বর। আত্মহত্যা বিরোধী গল্পে নির্মিত এই সিনেমার নাম ‘জীবন পাখি’।

সিনেমার শুটিং চলাকালে ক্যামেরা ও অভিনেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ নির্মাতা জানালেন, ‘জীবন পাখি’ আত্মহত্যাবিরোধী কাহিনিনির্ভর সিনেমা। ছোটখাটো যেকোনো ধরনের হতাশায় আমাদের যুবসমাজ বর্তমানে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। দিন দিন বাড়ছে এই প্রবণতা। তার বিপক্ষে দাঁড়িয়ে বক্তব্যধর্মী এই সিনেমা।

নির্মাতা জানালেন, হতাশ তরুণদের জীবনমুখী করার বাসনা নিয়েই তিনি কাহিনি রচনা করেছেন। সিনেমাটি প্রযোজনা করছে জলছবি মিডিয়া।

পরিবারের সঙ্গে আনন্দময় সময় কাটাচ্ছেন মানুষজন. Channel i News - চ্যানেল আই নিউজ

এই ছবির মধ্য দিয়ে সিনেমায় অভিনয়ে নাম লেখালেন ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ খ্যাত শিল্পী মুহিন। মুহিনের সঙ্গে সহশিল্পী হিসেবে এই সিনেমায় অভিনয় করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক সুমনা সরকার।

এই নায়িকার বাবার চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। তিনি সিনেমার প্রধান চরিত্র, সিনেমার প্রধান অংশ আবর্তিত হবে তাকে ঘিরেই। মূল নারী চরিত্রে অভিনয় করেছেন ‘চ্যানেল আই সেরা নাচিয়ে’ চ্যাম্পিয়ন মোহনা মীম। এ ছাড়া গোয়েন্দা পুলিশের চরিত্রে থাকবেন মীরাক্কেলখ্যাত অভিনেতা আবু হেনা রনি।

Tags: অভিনয়আত্মহত্যাআসাদ সরকারগল্পজীবন পাখিলিড বিনোদনসিনেমা
Previous Post

জয়পুরহাটে দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় আবার নির্বাচন

Next Post

‘ভুল’ থেকেই ভাইরাল লেডি গাগার সংলাপ

Next Post
লেডি গাগার সংলাপের দৃশ্য, অভিনেত্রী ক্যামেরার সামনে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ভুল’ থেকেই ভাইরাল লেডি গাগার সংলাপ

বিএনপির এমপিরা মানববন্ধনে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা চেয়ে বিএনপির এমপিদের মানববন্ধন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT