চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়পুরহাটে বিদ্রোহী প্রার্থীর মাইক ভাংচুরে সংঘর্ষ, আহত ১০

শফিউল বারী রাসেল by শফিউল বারী রাসেল
5:44 অপরাহ্ন 13, নভেম্বর 2021
in জনপদ, জয়পুরহাট, বাংলাদেশ
A A
জয়পুরহাট জেলার মানচিত্র ও অবস্থান চ্যানেল আই অনলাইনের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আ ন ম শওকত হাবীব তালুকদারের বিরুদ্ধে দলের বিদ্রোহী প্রার্থী মনোয়ার হোসেনের প্রচার মাইক ভাংচুরের অভিযোগ উঠেছে।

এ ঘটনাকে কেন্দ্র করে বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা আওয়ামী লীগ প্রার্থীর কর্মীদের উপর হামলা ও নির্বাচনী অফিস ভাংচুর করার অভিযোগও পাওয়া যায়। এতে উভয় প্রার্থীর অন্তত ১০ জন কর্মী আহত হয়েছে।

শুক্রবার দিবাগত রাতে মাত্রাই বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ওই ঘটনায় বিদ্রোহী প্রার্থী জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসি বরাবর অভিযোগ দাখিল করেছেন।

আওয়ামী লীগ প্রার্থীও বাদী হয়ে বিদ্রোহী প্রার্থীর কর্মীদের নামে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মনোয়ার হোসেনের কর্মী আজিজুল হক তার ভ্যানগাড়ীতে মাইক সেট করে দিনভর বিভিন্ন গ্রামে প্রচরণা শেষে রাতে মাত্রাই বাজারে এসে আনারস মার্কার রেকডিং করা গান বাজিয়ে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় তার কর্মী আতিকুর রহমান, সজল ইসলাম, আলম মিয়া, সিবলু মিয়া এবং নাফসি মিলে ওই মাইক ভাংচুর করে এবং আজিজুলকে চর থাপ্পর মারে।

বিদ্রোহী প্রার্থীর মাইক ভাংচুরের ঘটনায় সংঘর্ষ, আহত ১০. Channel i News - চ্যানেল আই নিউজ

এ খবর পেয়ে বিদ্রোহী প্রার্থীর কর্মীরা ঘটনাস্থলে আসলে উভয় পক্ষের কর্মী সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওই ঘটনায় আওয়ামী লীগ প্রার্থীর ৭ জন এবং বিদ্রোহী প্রার্থীর ৩ জন কর্মী আহত হয়। তারা প্রত্যকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ীতে ফিরেছেন। পরে রাত সাড়ে ১১টার দিকে দুষ্কৃতিকারীরা আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী অফিস ভাংচুর করেছে।

প্রত্যক্ষদর্শী মাত্রাই বাজারের ব্যবসায়ী সোহাগ মিয়া গোল্লা বলেন, আজিজুল তার মাইকে আনারস মার্কার গান বাজিয়ে আসার সাথে নৌকা মার্কার কর্মীরা মারপিট করে এবং মাইক ভাংচুর করতে থাকে। পরে বিদ্রোহী প্রার্থীর লোকজন আসলে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংর্ঘষে উভয় দলের লোকজন আহত হয়েছে।

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী অধ্যক্ষ মনোয়ার হোসেন অভিযোগ করে বলেন, কয়েকদিন ধরে মনোনয়পত্র প্রত্যাহার করে নিতে আওয়ামী লীগ প্রার্থীর হয়ে বিভিন্নজন আমাকে হুমকি দিয়ে আসছিল। সেটা যখন ব্যর্থ হয়েছে, তখন আমার কর্মীদের উপর হামলা, ভাংচুর ও মামলা দিতে শুরু করেছে। নির্যাতন করে কখনই আমাকে দমিয়ে রাখতে পারবেন না। বরং দিন যতই ঘনিয়ে আসবে আওয়ামী লীগ প্রার্থীরই ঘুম হারাম হবে। নিশ্চিত পরাজয় ভেবে সন্ত্রাসী কর্মকাণ্ডে কর্মীদের লেলিয়ে দিয়েছেন ওনি। আবার নিজেরাই অফিস ভাংচুর করে উল্টো আমার কর্মীদের ওপর মামলা দিচ্ছে। আমিও অভিযোগ করেছি।

ভাঙা গ্লাসের ভেতরে ক্ষতিগ্রস্ত কাচের চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের প্রার্থী আ ন ম শওকত হাবিব তালুকদার লজিক বলেন, রাতে বিদ্রোহী প্রার্থীর কর্মীরা আমার কর্মী সমর্থকদের ওপর অর্তকিত হামলা চালিয়েছে। তার কর্মীদের হামলায় আমার সাতজন কর্মী আহত হয়েছে। আমার নির্বাচনী অফিসের আসবাবপত্র এবং বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি ভাংচুর করেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন চ্যানেল আই অনলাইনকে বলেন , খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। তবে হামলা, ভাংচুর এবং আহতের ঘটনায় বিদ্রোহী প্রার্থীর কর্মীদের আসামী করে আওয়ামী লীগ প্রার্থী থানায় একটি মামলা দায়েরের প্রস্ততি চলছে। আবার বিদ্রোহী প্রার্থীও আওয়ামী লীগের প্রার্থীর কর্মীদের নামে অভিযোগ দিয়েছে। রাতের ওই ঘটনার পর ওই এলাকায় বর্তমানে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

Tags: আহত ১০ইউনিয়ন পরিষদ নির্বাচন
Previous Post

ধান কাটতে ঘুম থেকে তোলায় বাবাকে পিটিয়ে হত্যা

Next Post

কারু বুটিকের দশ বছর

Next Post
কারু বুটিকের দশ বছর উদযাপনে নারী ও শিশুদের সমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

কারু বুটিকের দশ বছর

Bangladeshi voters casting their ballots in an election at a polling station. Channel i News - চ্যানেল আই নিউজ

আক্রান্ত নেই ৪৫ জেলায়, নতুন মৃত্যু ৬

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT