চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলতি সপ্তাহের সময় উসুল করা ৯ কন্টেন্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:59 অপরাহ্ন 13, নভেম্বর 2021
in বিনোদন
A A
বিনোদন ও চলচ্চিত্রের বিভিন্ন দৃশ্য, অভিনেতা ও অভিনেত্রীর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এই সপ্তাহে কী দেখে সময় কাটাবেন বুঝতে পারছেন না? চিন্তা নেই, সিনেমা হল কিংবা ওটিটি প্লাটফর্মগুলোতে আসছে এক ঝাঁক নতুন কনটেন্ট। তার মাঝে নয়টি কনটেন্ট সম্পর্কে তুলে ধরা হলো ফিচারে, যেগুলো না দেখলেই নয়। জেনে নিন সময় উসুল করা নয়টি কনটেন্ট সম্পর্কে।

অ্যাডাল্টিং সিজন থ্রি (আমাজন মিনি টিভি): দুই বান্ধবীর গল্প যারা ফ্ল্যাটমেট। রায় আর নিখাত। মুম্বাইয়ের নানা কঠিন পরিস্থিতিতে এই দুই বান্ধবী নিজেদের জীবন সামলে নেয়। নতুন সিজনে নিখাতের জীবনে প্রেম আসবে, রে উন্নতি করবে কর্মজীবনে।

রেড নোটিশ (নেটফ্লিক্স): ডোয়াইন জনসন, গাল গাদোত, রায়ান রেনল্ডের মতো তারকাবহুল সিনেমা রেড নোটিশ। কমেডি-ক্রাইম ঘরানার এই ছবিতে দেখানো হয়েছে বিশপ নাম নিয়ে বিশ্বের নাম করা সব শিল্পকর্ম চুরি করে দাপিয়ে বেড়াচ্ছে সারা ব্ল্যাক। নোলান বুথ সবাইকে বোকা বানিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে। এই নোলানকে সঙ্গে নিয়ে বিশপকে ধরার পরিকল্পনা করে ইন্টারপোল।

কুরুপ (প্রেক্ষাগৃহ): বায়োগ্রাফিক্যাল ক্রাইম থ্রিলার ঘরানার এই ছবি ভারতের ইতিহাসের এক অন্যতম আলোচিত পলাতক আসামীর জীবন নিয়ে। তার ভালো নাম গোপালকৃষ্ণ কুরুপ। খুন, হত্যা, জালিয়াতি সহ বহু অপরাধে অভিযুক্ত এই মানুষটি নিজের মৃত্যু নিয়েও করেছিলেন জালিয়াতি। ১৯৮৪ সাল থেকে লাপাত্তা এ মানুষটিকে এখনও খুঁজছে কেরালা পুলিশ। এরকম এক বৈচিত্র্যময় অপরাধীর বর্ণময় জীবন অবলম্বনে নির্মিত হচ্ছে মালয়ালাম সিনেমা- ‘কুরুপ।’ নাম ভূমিকায় আছেন দুলকার সালমান।

পুষ্পক ভিমানাম (প্রেক্ষাগৃহ): মধ্যবিত্ত জীবনের নানা ঘটনা নিয়ে এই ছবি পরিচালনা করেছেন দামোদারা। মূল চরিত্রে আছেন আনন্দ দেভেরাকোন্দা।

রাজা বিক্রমরকা (প্রেক্ষাগৃহ): শ্রী সারিপল্লী পরিচালিত এই ছবিতে আছেন কার্তিকেয়া গুম্মাকোন্দা, তানিয়া রবিচন্দ্রন, তানিকেলা ভারানি এবং পসুপথি। আন্ডারকভার এজেন্ট চরিত্রে দেখা যাবে কার্তিকেয়াকে। অপারেশনের স্বার্থে মুখ্যমন্ত্রীর মেয়ের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে এবং সন্ত্রাসীদের ধরার চেষ্টা চালায়।

কানাকাম কামিনি কালাহাম (ডিজনি প্লাস হটস্টার): কানাকাম কামিনি কালাহাম প্রথম মালয়ালম সিনেমা যেটি ওটিটিতে মুক্তি পাচ্ছে। ছবিতে সিনেমা জগতে সদ্য পা রাখা একজন শিল্পীর নানা সংগ্রাম তুলে ধরা হয়েছে। তার স্ত্রীও নাটকের সাবেক শিল্পী। তারা দাম্পত্য টিকিয়ে রাখার চেষ্টা করতে ছুটি কাটাতে শহরের বাইরে যায়। ঘটতে থাকে নানা ঘটনা।

উও কন থি (ইউটিউব অ্যান্ড প্রাইম ভিডিও): সাধনা ও মনোজ কুমার মূল চরিত্রে অভিনয় করেছেন ছবি। ভৌতিক এই ছবিতে একজন ডাক্তারের গল্প দেখানো হয়েছে যিনি বিশ্বাস করেন তাকে একটি আত্মা অনুসরণ করে। তার জীবন বদলে যায় যখন তিনি বুঝতে পারেন যে তার নববিবাহিত স্ত্রীই আসলে এক আত্মা।

পারসেপোলিস (অ্যাপল টিভি): অ্যানিমেশন সিনেমাপ্রেমীরা দেখতে পারেন ছবিটি। তবে প্রাপ্তবয়স্কদের ছবিটি এটি। এক কমবয়সী ইরানী নারীকে নিয়ে ছবির গল্প।

Tags: গাল গাদোতডোয়াইন জনসনরেড নোটিশলিড বিনোদন
Previous Post

ফিল্ডিং কোচ কুকের বাংলাদেশ অধ্যায় শেষ

Next Post

দেড় যুগ পর মালদ্বীপের বিপক্ষে জয় দেখল বাংলাদেশ

Next Post
বাংলাদেশ ফুটবল দল জয় উদযাপন করছে মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেড় যুগ পর মালদ্বীপের বিপক্ষে জয় দেখল বাংলাদেশ

বাংলাদেশ নারী ক্রিকেট দল জিতের উল্লাসে ভাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সবচেয়ে বড় জয়ে ওয়ানডে সিরিজ বাংলাদেশের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT