চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরিয়ানের নিরাপত্তায় শাহরুখের নতুন সিদ্ধান্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:59 অপরাহ্ন 12, নভেম্বর 2021
in বিনোদন
A A
শাহরুখ খান ভক্তদের সঙ্গে দেখা করছেন, ছবি তোলা ও শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মাদক মামলায় দীর্ঘ ২৮ দিন কারাগারে বন্দি ছিলেন শাহরুখ পুত্র আরিয়ান। তবে বর্তমানে জামিনে কারামুক্ত থাকলেও কঠিন সময় কাটাতে হচ্ছে আরিয়ান খান ও শাহরুখের পরিবারকে।

কারাগারে বন্দি থাকার দুঃসহ দিনগুলো মনের ওপর প্রভাব ফেলেছে আরিয়ানের। মনের আঘাত যেন কিছুতেই কাটিয়ে উঠতে পারছেন না শাহরুখ পুত্র।

আর তাইতো আরিয়ান খানের নজরদারি ও নিরাপত্তায় কোনরকম কমতি রাখতে চান না শাহরুখ খান। গেল অক্টোবরের শুরুতে মাদক মামলায় আরিয়ান গ্রেপ্তার হওয়ার পর থেকেই সমস্ত শুট থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন শাহরুখ। এমনকি আরিয়ান জামিনে ছাড়া পাওয়ার পরেও কাজ শুরু করেননি তিনি।

জানা যায়, ১৩ নভেম্বর আরিয়ানের জন্মদিনের পরেই কাজে ফিরবেন শাহরুখ। মূলত দীপিকার সাথে ‘পাঠান’ এর শুটে স্পেনে পাড়ি জমাবেন ‘ম্যায় হু না’ ছবির এই নায়ক। তবে তিনি যে সময় মুম্বাইয়ে থাকবেন না, সেই সময় যেন আরিয়ানের নিরাপত্তায় কোন ঘাটতি না হয়, সেদিকে খেয়াল রাখতেই এবার বিশেষ ব্যবস্থা নিলেন।

ই-টাইমসের একটি প্রতিবেদন অনুসারে, কাজ শুরু করার আগেই আরিয়ানের নিরাপত্তা নিয়ে বেশ বড়সড় সিদ্ধান্ত নিলেন শাহরুখ। আরিয়ানের জন্য একজন বিশ্বাসযোগ্য বডিগার্ডের ব্যবস্থা করলেন অভিনেতা, যাকে চোখ বন্ধ করে ভরসা করতে পারেন তিনি। আর তিনি হলেন শাহরুখের বডিগার্ড রবি সিং। যিনি বহু বছর ধরে শাহরুখের সঙ্গে আছেন, আর বর্তমানে সে খান পরিবারের একজন সদস্য।

সচরাচর আরিয়ান সবার সাথে সহজে মিশতে পারেন না, তবে শাহরুখের বডিগার্ড রবির সাথে আরিয়ানের সম্পর্ক খুব ভালো। সেকারণে আরিয়ানের দেখভালের দায়িত্ব শাহরুখ রবিকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আর সেকারণে শাহরুখের এবারের ট্রিপে নিজের বডিগার্ডকে সঙ্গে নেবেন না তিনি।

আপাতত প্রতি শুক্রবার হাজিরা দেওয়ার জন্য আরিয়ানকে ডাকা হচ্ছে এনসিবির দপ্তরে। পাশাপাশি ক্রুজে মাদক মামলায় নতুন তদন্তকারী টিম গঠন করা হয়েছে, তারা জেরার জন্য আরিয়ানকে যখন তখন সমন পাঠাতে পারেন।

Tags: আরিয়ানআরিয়ান খাননিরাপত্তাপাঠানবডিগার্ডবলিউডশাহরুখ খান
Previous Post

মোটরসাই‌কেলের নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে তিন কি‌শোরের মৃত্যু

Next Post

উপমহাদেশের সবচেয়ে বড় উৎসবে লড়বে ‘পায়ের তলায় মাটি নাই’

Next Post
গাড়ির আয়নায় একজন বাংলাদেশি চালকের মুখাবয়ব দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

উপমহাদেশের সবচেয়ে বড় উৎসবে লড়বে ‘পায়ের তলায় মাটি নাই’

বাংলাদেশে করোনার টিকা নেওয়ার জন্য মানুষ লাইনে দাঁড়িয়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় ৫ জনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT