চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের যে ১২ প্রেক্ষাগৃহে চলছে ‘রেহানা মরিয়ম নূর’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:31 অপরাহ্ন 12, নভেম্বর 2021
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন এর নারী সংবাদ পাঠিকা হাসিমুখে পজিটিভ সিগন্যাল দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেলো বহুল আলোচিত ও প্রতীক্ষিত সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। শুক্রবার (১২ নভেম্বর) রাজধানীর ৭ প্রেক্ষাগৃহ সহ দেশের মোট ১২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। 

বাংলাদেশের প্রথম সিনেমা হিসেবে কানের মূল মঞ্চে ডাক পাওয়া আবদুল্লাহ মোহাম্মদ সাদের সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। চলতি বছরের জুন থেকেই সিনেমাটি ছিলো আলোচনায়। জুলাইয়ে কান উৎসবে দেখানোর পর আন্তর্জাতিক মিডিয়াতে ছবিটি নিয়ে হয় বেশ প্রশংসা!

শুধু তাই নয়, কান উৎসবে দেখানোর পর ‘রেহানা’ এরইমধ্যে ঘুরে এসেছে মেলবোর্ন ফিল্ম ফেস্টিভাল, বিএফআই লন্ডন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল, হংকং এশিয়া ফিল্ম ফেস্টিভাল, বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল, সিডনি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালসহ মোট ১৩টি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভাল থেকে।

সিনেমা সংশ্লিষ্টরা বলছেন, ‘রেহানা’ অপেক্ষায় আছে সিঙ্গাপুরসহ আরও বেশ কিছু দেশে যাওয়ার।

আর এরমধ্যেই শুক্রবার থেকে দেশের দর্শক দেখছেন সিনেমাটি। সিনেমা মুক্তি উপলক্ষে ‘রেহানা মরিয়ম নূর’ এর কেন্দ্রীয় চরিত্র আজমেরী হক বাঁধন, নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু সহ সিনেমা সংশ্লিষ্টরা রাজধানীর বিভিন্ন প্রেক্ষাগৃহে ঢুঁ দিচ্ছেন। কথা বলছেন দর্শকদের সাথে।

যেসব প্রেক্ষাগৃহে চলছে ‘রেহানা মরিয়ম নূর’ 

স্টার সিনেপ্লেক্স – বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, স্টার সিনেপ্লেক্স-সনি স্কয়ার [মিরপুর-২], স্টার সিনেপ্লেক্স-মহাখালী, স্টার সিনেপ্লেক্স-সীমান্ত সম্ভার [ধানমণ্ডি]।

ব্লকবাস্টার সিনেমাস– যমুনা ফিউচার পার্ক
শ্যামলী সিনেমা – শ্যামলী স্কয়ার , মিরপুর রোড।
মধুমিতা সিনেমা হল – মতিঝিল
সেনা অডিটোরিয়াম হল – সাভার
সিনেস্কোপ – নারায়ণগঞ্জ
সিলভার স্ক্রিন- ফিনলে স্কয়ার, চট্টগ্রাম
সুগন্ধা সিনেমা হল-শহীদ সফিউদ্দিন খালেদ রোড , চট্টগ্রাম
মধুবন সিনেপ্লেক্স – বগুড়া

Tags: প্রেক্ষাগৃহবিনোদনমরিয়মমুক্তিরেহানারেহানা মরিয়ম নূরলিড বিনোদন
Previous Post

৫০০ কোটি টাকার লগ্নি নিয়ে যশরাজের ওটিটি যাত্রা!

Next Post

গ্যাস লাইন বিস্ফোরণে দুই নারীর মৃত্যু

Next Post

গ্যাস লাইন বিস্ফোরণে দুই নারীর মৃত্যু

স্পেনের ফুটবল দলের খেলোয়াড় গর্জে উঠছে, উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটাই এখন এনরিকের স্পেনের হাতেই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT