চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজবাড়ীতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে গুলি করে হত্যা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:04 পূর্বাহ্ন 12, নভেম্বর 2021
in - সেমি লিড, জনপদ, রাজবাড়ী
A A

মোঃ জহুরুল হক, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী জেলা সদরের বাণিবহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল লতিফ মিয়াকে (৫৭) গুলি করে হত্যা করেছে দূর্বৃত্তরা। লতিফ একই ইউনিয়নের মহিষবাতান গ্রামের মৃত আসির উদ্দিনের ছেলে।

রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান জানিয়েছেন, নিহতের বাড়ির এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে।

আব্দুল লতিফের স্ত্রী শেফালী বেগম জানিয়েছেন, গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বানিবহ বাজার থেকে মোটরসাইকেলে বাড়ীর উদ্দেশ্যে রওনা হন লতিফ। বাড়ীর কাছাকাছি পৌছতেই দূর্বৃত্তরা পূর্বপরিকল্পিত তার গতিরোধ করে এবং বুকসহ শরীরের বিভিন্ন স্থানে ৪টি গুলি বর্ষণ করে। ওই সময়ই স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানেও অবস্থার অবনিত হয়ে তাকে রাজধানী ঢাকা নিয়ে যাওয়ার চেষ্টাকালে মানিকগঞ্জ এলাকায় মারা যায় তিনি। শুক্রবার সকালে মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসা হয়।

আব্দুল লতিফের স্ত্রী’র দাবী আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পূর্ব পরিকল্পিত ভাবে চিহ্নিত দূর্বৃত্তরা তার স্বামীকে হত্যা করেছে। তিনি এ হত্যার সুষ্ঠু বিচার এবং হত্যাকারীদের গ্রেপ্তারের দাবী জানান।

উল্লেখ্য গতকালই রাজবাড়ী সদর উপজেলার ইউনিয়ন সমূহের নির্বাচনী তফশীল ঘোষণা করা হয়। নিহত আব্দুল লতিফ মিয়া এবার আওয়ামী লীগের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ছিলেন।

Tags: ইউনিয়ন পরিষদ নির্বাচনইউপি নির্বাচনগুলি করে হত্যা
Previous Post

নিজের শটগানের গুলি আনলোড করতে গিয়ে আনসার সদস্য নিহত

Next Post

ইনডেমনিটি বাতিলের পর থেকে জাতির পিতা হত্যার বিচার শুরু

Next Post
জাতির পিতা হত্যার বিচার শুরু, বঙ্গবন্ধুর ছবি ও রক্তের দাগ. Channel i News - চ্যানেল আই নিউজ

ইনডেমনিটি বাতিলের পর থেকে জাতির পিতা হত্যার বিচার শুরু

সিনহাসহ ১১ জনের মামলার রায় নিয়ে বিচারক আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিচার বিভাগের কলঙ্কজনক অধ্যায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT