চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওটিটিতে কেন বেশি কাজ করেন শ্যামল মাওলা?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:54 অপরাহ্ন 09, নভেম্বর 2021
in বিনোদন
A A
শ্যামল মাওলা ওটিটিতে বেশি কাজ করেন, sunglasses ও patterned shirt পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশীয় শিল্পীদের মধ্যে সবচেয়ে বেশি ওটিটি নির্ভর কাজে পাওয়া যায় শ্যামল মাওলাকে। দেশের ওটিটি প্লাটফর্মের পাশাপাশি তিনি কাজ করেছেন ভারতীয় জি ফাইভ ও হইচই এর উদ্যোগে নির্মিত একাধিক কনটেন্টে। সর্বশেষ শ্যামল অভিনীত জি ফাইভের অরিজিনাল ড্রামা ‘এ এমন পরিচয়’ মুক্তি পেয়েছে গত মাসের শেষ দিকে।

এই অভিনেতা জানালেন, কেন ওটিটির কাজে তাকে বেশি পাওয়া যায়। শ্যামল বললেন, ওটিটিতে ভিন্ন ধরনের গল্পে কাজের সুযোগ বেশি। বড় পরিসরে কাজ করা যায়। গল্পে যেটা বলতে চাওয়া হয় সেই সুযোগ থাকে। স্বাধীনতাও রয়েছে। ডিটেইলে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। সেই তৃপ্তিটা ওটিটি থেকে পাচ্ছি।

সদরঘাটের টাইগার, মানি হানী, মাইনকার চিপায়, কষ্টনীড় মহানগরসহ বেশ কিছু ওটিটির কাজ করে আলোচনায় এসেছেন শ্যামল।

নতুন মাধ্যমে কাজ প্রসঙ্গে তিনি বলেন, একটা নতুন মাধ্যমে শুরুর দিকে নানা আলোচনা-সমালোচনা হবে, বিভিন্ন মন্তব্য আসবে। এসব পেরিয়ে আগামীতে ওটিটি প্লাটফর্ম মসৃণ একটা পথ পাড়ি দেবে। আমি যে কাজগুলো করেছি সবগুলো থেকে সাড়া পেয়েছি।

প্রথমবারের মতো বাংলাদেশে তাদের অরিজিনাল ড্রামা সিরিজ ‘এ এমন পরিচয়’ নিয়ে এসেছে জিফাইভ গ্লোবাল। ওয়েব সিরিজটি প্রযোজনা করছে গুড কোম্পানি। ব্যান্ডদল সোলস’র জনপ্রিয় ‘এ এমন পরিচয়’ গান থেকে সিরিজটির নামকরণ। শিরোনাম সংগীত হিসেবে থাকছে গানটি। এর জন্য নতুন করে গানটির সংগীতায়োজন করেছেন সোলস’র পার্থ বড়ুয়া।

‘এ এমন পরিচয়’ সিরিজটি বানিয়েছেন নজরুল ইসলাম রাজু। শতাধিক পর্বের এ ওয়েব সিরিজটি প্রচারিত হচ্ছে জিফাইভ-এ। প্রধান চরিত্রগুলোতে অভিনয় করছেন শ্যামল মাওলা, আইশা খান, শহীদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী, সুষমা সরকার প্রমুখ।

ড্রামা সিরিজটি নিয়ে এক সাক্ষাৎকারে অভিনেত্রী আইশা খান বলেন, “থ্রিলার ছোটবেলা থেকেই আমাকে টানে। আমাকে যখন আমার চরিত্রটি সম্পর্কে জানানো হয়, তখন আগ্রহ সৃষ্টি হয় কাজটি করার। চরিত্রটির মাঝে রহস্য আছে। আর সিরিয়ালের চরিত্রগুলো যেকোনো দিকে মোড় নিতে পারে।”

তিনি বলেন, ‘এ এমন পরিচয়’ মুক্তি পাওয়ার পর ধীরে ধীরে সাড়া পাচ্ছেন দর্শকদের কাছ থেকে। সময় গড়ালে সাড়া পাওয়া যাবে আরও বেশি।

শ্যামল মাওলা জানালেন, তার অভিনীত ‘এ এমন পরিচয়’ প্রতি সিজনে ২০টি করে পর্ব নিয়ে হাজির হবে। বললেন, ইতোমধ্যে ২০ পর্বের মতো কাজ শেষ করেছি। সিনিয়র-জুনিয়র অনেক অভিনেতা-অভিনেত্রী মিলে পারিবারিক আবহে কাজ হয়েছে।

‘এ এমন পরিচয়’ এর গল্পের ধারণা দিতে গিয়ে শ্যামল জানান, ভাইয়ের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য মির্জা বাড়িতে আসে নয়নতারা। সনন্দেহভাজন খুনি ‍রুদ্র সামনেই। কিন্তু ধীরে ধীরে রুদ্রর প্রেমে পড়ে যায় নয়নতারা। এরপর নানা বাঁকে গল্প এগুতে থাকে। প্রেম, না প্রতিশোধ? দর্শকের এমন দ্বান্দ্বিক পরিস্থিতির সামনে দাঁড় করিয়ে দেয় ওয়েব সিরিজ ‘এ এমন পরিচয়’।

শ্যামল মাওলা বলেন, “কিছু কিছু দৃশ্য এমন আছে যেগুলোর ক্ষেত্রে মনেই হয় না আমরা অভিনয় করছি, শুটিংয়ে আছে। মনে হয় আমি বাস্তবে এমন পরিস্থিতিতে আছি।”

Tags: আইশা খানমাইনকার চিপায়রোজি সিদ্দিকীলিড বিনোদনশহীদুজ্জামান সেলিমশ্যামল মাওলাসুষমা সরকার
Previous Post

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের রুমের ভিতরে রেখে আচমকা ‘তালা’

Next Post

টেক্সট-ওনলি ফেসবুক ও ডিসকভার চালু করেছে গ্রামীণফোন

Next Post
গ্রামীণফোনের নতুন ফেসবুক ও ডিসকভার চালু উদযাপন অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

টেক্সট-ওনলি ফেসবুক ও ডিসকভার চালু করেছে গ্রামীণফোন

নতুন গেমিং পোর্টাল গেমারসমোবি উদ্বোধন, দ্রুত গেমিং অভিজ্ঞতা. Channel i News - চ্যানেল আই নিউজ

মাইবিএল অ্যাপে নতুন গেমিং পোর্টাল ‘গেমারসমোবি’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT