চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও স্বামীকে জেলে পাঠালেন পুনম!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:05 অপরাহ্ন 09, নভেম্বর 2021
in বিনোদন
A A
পুনমের হস্তাক্ষর ও হাসিমুখের ছবি, পারিবারিক অনুষ্ঠানে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ের ২১ দিনের মাথায় গেল বছরের সেপ্টেম্বরে গোয়ায় হানিমুনে গিয়ে স্বামী স্যাম বোম্বের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ এনেছিলেন বলিউডের আবেদনময়ী অভিনেত্রী পুনম পান্ডে! সেই ঘটনার এক বছর পার হতেই আবারও স্বামীর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ তুললেন এই বিতর্কিত মডেল-অভিনেত্রী।

সোমবার (৮ নভেম্বর) রাতে মুম্বাই পুলিশ জানিয়েছে, সম্প্রতি স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ করেন পুনম। যে অভিযোগের ভিত্তিতে রবিবার (৭ নভেম্বর) পুনমের স্বামী স্যাম বোম্বকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিনেত্রীর অভিযোগ, তাকে শারীরিক নির্যাতন করেছেন স্যাম। অভিযোগ দায়েরের পর অভিনেত্রী হাসপাতালে ভর্তি হয়েছেন। মাথা, চোখ ও মুখমণ্ডলেও আঘাত পেয়েছেন পুনম।

এএনআইকে মুম্বাই পুলিশ জানিয়েছে, স্যাম বোম্বের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি (আইপিসি) অনুযায়ী মামলা করা হয়েছে।

এর আগে বিয়ের পর ভারতের গোয়াতে হানিমুনে গিয়েও ঝামেলা হয় পুনম-স্যামের মধ্যে। যে ঘটনায়ও গ্রেপ্তার হয়েছিলেন স্যাম। সেই ঘটনার বর্ণনা দিয়ে পুনম সাক্ষাৎকারে বলেছিলেন, স্যামের সঙ্গে আমার একটা কথা কাটাকাটি হয়, যা দ্রুতই মারাত্মক আকার নেয় এরপরই ও আমাকে মারতে শুরু করে। আমার গলা টিপে ধরে এবং আমার মনে হচ্ছিল দমবন্ধ হয়ে মারা যাবো। আমার মুখে ঘুসি মারে, চুল ধরে টেনে হিঁচড়ে নিয়ে যায়, এরপর আমার খাটের কোণায় আমার মাথা ঠুকে দেয়। এতেও থামেনি! আমার শরীরের উপর হাঁটু গেড়ে বসে আমার উপর নির্যাতন চালায়।

পুনম আরও বলেছিলেন, সেসময় কোনওরকম ঘর থেকে বেরিয়ে প্রাণে বাঁচেন তিনি। এরপর হোটেল কর্মীরা পুলিশকে ফোন করে এবং পুলিশ এসে স্যামকে মাঝরাতে আটক করে।

সেই ঘটনার পর স্বামীকে ‘ডিভোর্স’ দেওয়ার সিদ্ধান্ত নিলেও নিজেদের মধ্যে সব মনোমালিন্য ভুলে আবারও একজোট হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা।

Tags: জেলশারীরিক নির্যাতনস্বামী
Previous Post

যাদের নিয়ে বাংলাদেশে আসছে পাকিস্তান

Next Post

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু

Next Post
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের ছবি, সুন্দর উদ্যান ও প্রবেশপথ. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু

চিত্রনায়িকা পূর্ণিমা লাইভ আড্ডায় অংশ নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দারাজের লাইভ আড্ডায় এবার চিত্রনায়িকা পূর্ণিমা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT