চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রামীণ নারী উদ্যোক্তা ও নারী নেতৃত্বের সম্মাননা পেলেন ছয় নারী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:56 অপরাহ্ন 06, নভেম্বর 2021
in নারী
A A
গ্রামীণ নারী উদ্যোক্তা ও নারী নেতৃত্বের সম্মাননা প্রদান অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রামীণ নারী উদ্যোক্তা ও নারী নেতৃত্বের সম্মাননা পেয়েছেন ছয়জন গ্রামীণ নারী। দু’টি ক্যাটাগরিতে তিনজন করে এই সন্মাননা প্রদান করা হয়েছে। ক্যাটাগরিগুলো হলো- ‘গ্রামীণ নারী উদ্যোক্তা’ ও ‘গ্রামীণ নারী নেতৃত্ব’।

গ্রামীণ নারী উদ্যোক্তা ক্যাটেগরিতে তিনজন বিজয়ী হলেন- মোছা. জমিলা বেগম, শাপলা দেবী ত্রিপুরা ও শিরিন আক্তার আশা। এবং গ্রামীণ নারী নেতৃত্ব ক্যাটেগরিতে বিজয়ী হয়েছেন- খুজিস্থা বেগম জোনাকী, সাবিত্রী হেমব্রম ও মনিষা মীম নিপুণ।

রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশনে আন্তর্জান্তিক গ্রামীণ নারী দিবসকে সামনে রেখে সম্প্রতি, ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ ও ‘ইউকে এইড’ এর সহায়তায় ‘আলোকিত শিশু’ ও ‘ভলান্টিয়ার অপরচুনিটিজ’ আয়োজন করে ‘আলোকিত গ্রামীণ নারী সম্মাননা ২০২১’ অনুষ্ঠান।

এই আয়োজনের মূল স্লোগান ছিল “গ্ৰামীণ নারী দিবসের দাবি, ঘরে ঘরে নারীর কাজের স্বীকৃতি”।

এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল আলোকিত গ্রামীণ নারীদের সফল হয়ে ওঠার পেছনের গল্পগুলো জানা এবং তাদের কমিউনিটিতে অসাধারণ নেতৃত্ব বা অবদানের জন্য সন্মাননা প্রদান করা। মূলত পুরস্কার বিতরণের পাশাপাশি গ্রামীণ নারীদের প্রাপ্য সম্মান, স্বীকৃতি ও অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে দেশব্যপী আটটি বিভাগের ত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সাক্ষরিত ১১ হাজার লিখিত অঙ্গীকারনামা মানুষের জন্য ফাউন্ডেশনের নিকট হস্তান্তর করা হয়।

“স্বাক্ষর হোক পরিবর্তনের অঙ্গীকারনামায়” শীর্ষক এই আয়োজনে লক্ষ্য ছিল ১০ হাজার তরুণ থেকে গ্রামীণ নারীর কাজের স্বীকৃতিস্বরূপ অঙ্গীকার ও স্বাক্ষর সংগ্রহ করা। এবং লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ১১ হাজার তরুণ গ্রামীণ নারীদের জন্য ভিন্নরূপী অঙ্গীকার যেমন- নারীর প্রতি পারিবারিক সহিংসতারোধ, বাল্যবিবাহ রোধ, গ্রামীণ নারীর সক্ষমতা বৃদ্ধির জন্য সরকারী বরাদ্দ নিশ্চিতসহ বিভিন্ন অঙ্গীকার লিখে ও স্বাক্ষর করে সংহতি জানান।

প্রধান অথিতির বক্তব্যে সাংসদ আরোমা দত্ত বলেন, ‘আজকের আয়োজনে যারা বিজয়ী হিসেবে উপস্থিত হয়েছেন তারা দেশের জন্য দৃষ্টান্ত এবং গর্ব।’

বিশেষ অতিথির বক্তব্যে মাছরাঙা টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক রেজোয়ান হক গ্রামীণ নারীদের কাজের স্বীকৃতির গুরুত্ব ও নারী-পুরুষ বিভেদ দূর করে পরিপূর্ণ মানুষ হবার আহ্বান জানান।

অভিনেত্রী শম্পা রেজা বলেন, ‘নারী ও পুরুষের পার্থক্য কেবল বাহিরের অবয়বে। তাই বাহিরটা ভেদ করে অন্তরের উন্নয়নের লক্ষ্য রাখতে হবে।’

গ্রামীণ নারী উদ্যোক্তা পুরস্কার বিজয়ী মোছা. জমিলা বেগম, একজন নারী কসাই, তিনি তার এই পেশার অভিজ্ঞতা ব্যাখা করেন।

তিনি বলেন, ‘‘শুরুতে যখন এই পেশায় আসি, তখন কেউ এটিকে ভালো চোখে দেখেনি। অনেকে অনেক রকম কথা শুনিয়েছে। কিন্তু আজ যখন বিভিন্ন জায়গা থেকে এতো সম্মাননা পাই তখন মনে হয় আমি ভুল পথে এগোইনি।’’

গ্রামীণ নারী নেতৃত্ব ক্যাটাগরির একজন বিজয়ী সাবিত্রী হেমব্রম তার আদিবাসী অধিকার আদায়ের যাত্রার কথা বলেন।

Previous Post

পরিবহন সঙ্কটে রাজধানীতে দুর্ভোগ

Next Post

করোনায় ৭ বিভাগে মৃত্যু শূন্য

Next Post
Bangladeshi health worker administering COVID-19 vaccine to elderly man. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় ৭ বিভাগে মৃত্যু শূন্য

বাংলাদেশ নির্বাচন বোর্ডের লোগো, নির্বাচনী প্রক্রিয়া ও ভোটের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউপি নির্বাচনে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT