চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জ্বালানি তেলের পর এলপিজি’র মূল্যবৃদ্ধি জনগণের সাথে তামাশা: ন্যাপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:41 পূর্বাহ্ন 05, নভেম্বর 2021
in - সেমি লিড, বাংলাদেশ, রাজনীতি
A A
বাংলাদেশ ও চীনের পতাকা সহ এলপিজি গ্যাস সিলিন্ডার. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিজেল ও কেরোসিনের মূল্যবৃদ্ধির পরপরই তরলিকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির মূল্যবৃদ্ধি দেশের জনগণের সাথে চরম তামাশা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।

তারা বলেছেন: জ্বালানি তেল ও গ্যাসের দাম বাড়ার ফলে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়বে। আর সাধারণ মানুষের এই দুর্ভোগের সকল দায় সরকারকেই বহন করতে হবে। সরকারের দুই দিনের সিদ্ধান্তই প্রমাণ করে এই সরকার জনগনের স্বার্থ নয়, লুটেরাদের স্বার্থ রক্ষায় ব্যাস্ত।

শুক্রবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তারা এসব কথা বলেন।

তারা বলেন, সাধারণ মানুষের আয় ও জীবনযাপনে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলেছে মহামারি করোনাভাইরাস। করোনার প্রকোপ কমে এলেও সাধারণ মানুষের জীবনে এখনো এর প্রভাব রয়ে গেছে। অনেকের আয় কমে গেছে। এ পরিস্থিতিতে ডিজেল ও কেরোসিনের মূল্যবৃদ্ধির পরপরই এলপিজি’র মূল্যবৃদ্ধির কারণে পরিবহন ও উৎপাদন ব্যয় বেড়ে যাবে। ফলে বৃদ্ধি পাবেন সকল ধরনের পণ্য মূল্য। এতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কমে যাবে।

আর বলেন, ডিজেল, কেরোসিন এবং এলপিজির মূল্যবৃদ্ধির কারণে অন্য সবকিছুর মূল্যবৃদ্ধি পাবে এবং শুধু একটা জিনিসের মূল্য কমবে। যেটির মূল্য কমবে সেটি হলো ‘মানুষ’। করোনার কারণে এখন সাধারণ মানুষ এমনিতেই কষ্টের মধ্যে রয়েছে। এখন ডিজেল, কেরোসিন ও এলপিজির দাম বাড়ার কারণে পরিবহনের ব্যয় বাড়বে, কৃষির ব্যয় বাড়বে, ভোক্তার কাছে দ্রব্যমূল্য বাড়বে। কাজেই কৃষকও পয়সা পাবে না, পরিবহনের সাধারণ শ্রমিকও পয়সা পাবে না। মাঝখান দিয়ে যাদের পাওয়ার তারা পাবে। যারা শক্তি দিয়ে কোনো সম্পদ সৃষ্টি করেন না। অন্যের সৃষ্ট সম্পদ জোর দখল করে খান।

যোগ করেন: বাজারের সার্বিক পরিস্থিতির ওপর একটা বিরূপ প্রভাব পড়বে। এমনিতেই মানুষের আয়-রোজগার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সাধারণ মানুষ কষ্টে আছে। এই মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের দুর্ভোগ বৃদ্ধি পাবে।

Tags: এলপিজিপেট্রোলিয়াম গ্যাস
Previous Post

বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা হলেও তা সম্ভব নয়: প্রধানমন্ত্রী

Next Post

করোনার নতুন হটস্পট ইউরোপ, এশিয়ার জন্য অন্যরকম দুঃসংবাদ

Next Post
অ্যাম্বুলেন্সে রোগী নিয়ে যাওয়া হচ্ছে লন্ডনের হাসপাতালে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনার নতুন হটস্পট ইউরোপ, এশিয়ার জন্য অন্যরকম দুঃসংবাদ

নিশো পাত্রে পরিপাটি পোশাকে হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দারাজের আড্ডায় এবার আফরান নিশো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT