চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুপারস্টার বিজয়ের উপর হামলার ভিডিও ভাইরাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:57 অপরাহ্ন 04, নভেম্বর 2021
in বিনোদন
A A
বিজয়কে লক্ষ্য করে হামলার সময়ের ছবি, ভাইরাল ভিডিও. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় দক্ষিণী সিনেমার সুপারস্টার অভিনেতা বিজয় সেতুপতির উপর হামলার ঘটনা ঘটেছে। যার ভিডিও এখন রীতিমত টুইটার ট্রেন্ডিংয়ে!

মাস্টার শেফ তামিল’ অনুষ্ঠানের শুটের জন্য বেঙ্গালুরুতে গিয়েছিলেন বিজয়। দেখা করে ফিরছিলেন সদ্য প্রয়াত অভিনেতা পুনিত রাজকুমারের পরিবারের সঙ্গেও। বিমানবন্দরের ভিতর দিয়েই হেঁটে যাচ্ছিলেন। সঙ্গে ছিলেন দেহরক্ষীরাও। কিন্তু আচমকাই এক ব্যক্তি এসে সজোরে ঝাঁপিয়ে পড়েন বিজয় সেতুপতির উপর।

বিজয়ের উপর ঝাঁপিয়ে পড়ার সেই মুহূর্তে ওই গোটা ঘটনাটা এক ব্যক্তি ক্যামেরাবন্দি করেন। যা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসার পরই শোরগোল বাঁধে নেটদুনিয়ায়।

জানা গেছে, ঘটনাটি মঙ্গলবার রাতের। ভিডিওতে দেখা যায়, দক্ষিণী অভিনেতা তার দেহরক্ষীদের সঙ্গে বিমানবন্দরের ভিতর দিয়েই হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ-ই এক ব্যক্তি সেখান দিয়ে যাওয়ার সময় তার ওপর ছুটে এসে আক্রমণ চালান। উপস্থিত সকলের তো চক্ষু চড়কগাছ। তড়িঘড়ি দক্ষিণী সুপারস্টারকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। বিমানবন্দরের পুলিশরাও ছুটে আসেন। আটক করা হয় ওই ব্যক্তিকে।

ঠিক কী হয়েছে? কেন-ই বা আক্রমণের শিকার হতে হল বিজয় সেতুপতিকে? দক্ষিণী অভিনেতার এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন, অজ্ঞাতপরিচয় ওই হামলাকারী আদতে মদ্যপান অবস্থায় ছিলেন। এই ঘটনার পরে দুই তরফেই বাগবিতণ্ডা শুরু হয়। তার খানিক পরে অবশ্য বিজয় তার রক্ষীদের নিয়ে বিমানবন্দর থেকে বেরিয়ে যান।

তবে এত বড় ঘটনার পরও কোনওরকম অভিযোগ দায়ের হয়নি ওই হামলাকারীর বিরুদ্ধে! -ইন্ডিয়ান এক্সপ্রেস

Actor #VijaySethupathi attacked in Bengaluru Airport. @VijaySethuOffl 😷 pic.twitter.com/FYarEy5gxX

— தமிம் தளபதி (@Thameem78835779) November 4, 2021

Tags: অভিনয়বিজয় সেতুপতিভাইরালসিনেমাহামলা
Previous Post

রিয়াদে জেলহত্যা দিবসে আলোচনা সভা

Next Post

করোনা চিকিৎসায় ‘মলনুপিরাভি’র অনুমোদন

Next Post
মলনুপিরাভি ট্যাবলেটের ছবি, ঔষধের ক্যাপসুল, বাংলাদেশি স্বাস্থ্যসেবা. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা চিকিৎসায় ‘মলনুপিরাভি’র অনুমোদন

করোনা আক্রান্ত রোগীকে হাসপাতালে নেওয়া হচ্ছে, স্বাস্থ্যকর্মীরা PPE পরিধান করে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় ফেব্রুয়ারির মধ্যে ইউরোপে ৫ লাখ মৃত্যুর শঙ্কা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT