চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নরসিংদীতে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত ৩

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:43 পূর্বাহ্ন 04, নভেম্বর 2021
in - সেমি লিড, জনপদ, নরসিংদী
A A
নরসিংদীতে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নরসিংদীতে আসন্ন ইউপি নির্বাচন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নারীসহ ৩ জন নিহত হয়েছে ।

বৃহস্পতিবার সকালে সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের নেকজানপুর গ্রামে এই ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় আহত হয়েছে আরও ৩০ জন।

তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ৭ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহতরা হলেন, আলোকবালি ইউনিয়নের নেকজানপুর গ্রামের কুদু মিয়ার ছেলে আমির হোসেন (৫০), জলিল মিয়ার ছেলে আরিফুল ইসলাম (১৮) ও বাঞ্ছারামপুরের জয়নগরের আব্দুল হকের স্ত্রী খোরশিদা বেগম (৬০)।

ওই সংঘর্ষের ঘটনায় ৩ জনের নিহত হওয়ার নিশ্চিত করেছেন নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সওগাতুল আলম।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আগামী ১১ নভেম্বর ইউপি নির্বাচনে আলোকবালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফুটবল প্রতিকের রিপন মোল্লা এবং মোরগ প্রতিকের আবু খায়ের। আজ সকালে রিপন মোল্লার সমর্থকরা লাঠিসোটা ও অস্ত্রশস্ত্র নিয়ে আবু খায়েরের সমর্থকদের বাড়িঘরে অতর্কিত হামলা করে।

সেসময় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। সেখানে গুলিবিদ্ধ হয়ে এক নারীসহ ৩ জন নিহত হয়। আহত হয় কমপক্ষে ৩০ জন।

নিহত ৩ জনই আবুল খায়েরের সমর্থক বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Tags: ইউপি নির্বাচনদুই গ্রুপের সংঘর্ষেনরসিংদীনিহত ৩
Previous Post

৪ নভেম্বর: বাংলাদেশের সংবিধান দিবস

Next Post

ডিজনির ‘স্নো হোয়াইট’র খল চরিত্রে গাল গাদোত

Next Post
গাল গাদোত চরিত্রের ডিজনি 'স্নো হোয়াইট' এর খল চরিত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিজনির 'স্নো হোয়াইট'র খল চরিত্রে গাল গাদোত

মেহজাবীন চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দারাজের লাইভ আড্ডায় এবার মেহজাবীন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT