চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইডফায় লড়বে কামারের নতুন ছবি ‘অন্যদিন’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:44 অপরাহ্ন 01, নভেম্বর 2021
in বিনোদন
A A
নির্মাতা কামার দক্ষিণ এশিয়ায় বার্লিন স্পটলাইটে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইন্টারনেশন্যাল ডকুমেন্টারি ফিল্মফেস্টিভাল  অব আমস্টারডাম (ইডফা) এ লড়বে ‘শুনতে কি পাও!’ খ্যাত নির্মাতা কামার আহমাদ সাইমনের নতুন চলচ্চিত্র ‘অন্যদিন…’।

সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন তথ্য জানানো হয়।

সোমবার বাংলাদেশ সময় বিকাল ৫টায় আমস্টারডামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ইডফার উৎসব পরিচালক অরওয়া নাইরাবিয়া।

নন-ফিকশন ছবির জগতের সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্রগুলো উপস্থাপন করার জন্য চলচ্চিত্রপ্রেমীদের কাছে দুনিয়াজোড়া খ্যাত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইডফা। তিন শতাধিক শক্তিশালী ও কাব্যিক ছবি দেখানো হয় ১২ দিনের এই উৎসবে, যেখানে টিকেট কেটে ছবি দেখতে আসেন আড়াই লক্ষাধিক দর্শক। সেই ইডফার মূল আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে ২০ নভেম্বর শনিবার প্রাইম টাইম স্ক্রিনিংয়ে রাত নয়টায় বিশ্ব অভিষেক হবে কামার আহমাদ সাইমনের ‘অন্যদিন…’।

এই বছরের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে শ্রেষ্ঠ নন-ফিকশন ফিচার ছবির মর্যাদাপূর্ণ পুরষ্কারের দৌড়ে আছে ফ্রান্স, রাশিয়া, জার্মানী, ইতালি, নেদারল্যান্ডস, আর্জেন্টিনা ও পর্তুগালসহ মোট ২১টি দেশের ১৪টি ছবি। যার মধ্যে কামারের হাইব্রিড ছবি ‘অন্যদিন…’ লড়াই করবে ইইক্রেনিয়ান নির্মাতা সার্গেই লজনিতসা, পর্তুগিজ নির্মাতা সুজানা ডি সুজা ডিয়াজ, রুশ নির্মাতা আলিওনা ভন দার হোস্টের মতো আন্তর্জাতিকভাবে প্রশংসিত ও পুরস্কৃত নির্মাতাদের নতুন সব ছবির সাথে।

২৫ তারিখের একটি আড়ম্বরপূর্ণ পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এই ফল ঘোষণা করা হবে আমস্টারডামের বিখ্যাত আই ফিল্ম মিউজিয়ামে।

কামার তার প্রতিক্রিয়ায় জানিয়েছেন, ‘অন্যদিন’ একটা হাইব্রিড ছবি – এর ১০০% ফিকশন এবং নন-ফিকশন। ‘শুনতে কি পাও!’ শেষ করে ২০১৩তেই শুরু করেছিলাম ‘অন্যদিন…’এর কাজ। শুটিং শেষ করে ২০১৭তে ছবিটা সম্পাদনার টেবিলে রেখে চলে গিয়েছিলাম ‘শিকলবাহা’র শুটিংয়ে। এইবার কোভিডের সুযোগে ছবিটায় আবার হাত দিয়েছিলাম, জুলাইতে সম্পাদনা শেষ করেই জমা দিয়েছিলাম ইডফায়। যদিও আমাদের এখানে ইডফার নাম লোকে একটু কম জানে। কিন্তু প্রথম জমাতেই বৃহত্তম একটা ফেস্টিভালে আমন্ত্রণ পেলাম, টপ টেন লিস্টেড ফেস্টিভ্যালের আন্তর্জাতিক প্রতিযোগিতায় ছবি নির্বাচিত হলো, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ থিয়েটারে বিশ্ব অভিষেকের দাওয়াত পেলাম – একটা ছবির জন্য আর কি চাই! আমার মনে হয় নিজেদের ভাষা আর ভঙ্গি নিয়ে বাংলাদেশসহ গোটা এশিয়ায় আমরা যারা ছবি বানানোর চেষ্টা করছি তাদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ সময়।”

Tags: অন্যদিনকামারলিড বিনোদনসিনেমা
Previous Post

‘চলতি বছর একজন সাংবাদিক হত্যা ও দুজন অপহরণ, হয়রানিমূলক মামলায় ৮৯জন’

Next Post

ঢাবি ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল

Next Post
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাবি ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল

বুড়িগঙ্গায় নৌকাডুবির ঘটনায় উদ্ধার কাজ চালাচ্ছে উদ্ধারকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বুড়িগঙ্গায় নৌকাডুবি: শিশুসহ ৩ জনের মরদেহ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT