চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাম্প্রদায়িক হামলায় সিনেমার সংগঠনগুলোর প্রতিবাদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:25 অপরাহ্ন 31, অক্টোবর 2021
in বিনোদন
A A
সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মানববন্ধনে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ জানাতে রাস্তায় নামলো সিনেমার সংগঠনগুলো। শিল্পী সমিতি, পরিচালক সমিতিসহ এফডিসির একাধিক সংগঠন রোববার (৩১ অক্টোবর) দুপুর ১২টায় এফডিসির গেটে দাঁড়িয়ে মানববন্ধন করে প্রতিবাদ জানায়।

সংগঠনগুলোর পক্ষ থেকে সম্প্রতি ঘটে যাওয়া কুমিল্লা, চাঁদপুর, পীরগঞ্জ, নোয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে সংঘাতময় ঘটনার সুষ্ঠু বিচার চাওয়া হয়। মানবন্ধনে আরও বলা হয়, ধর্ম যার যার উৎসব সবার, এই হোক আমাদের অঙ্গীকার।

ব্যানার ফেস্টুন হাতে প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, সাধারণ সম্পাদক শাহীন সুমন, শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান, মাসুদ পারভেজ রুবেল, চিত্রনায়িকা অঞ্জনা রহমান, ওমর সানী, আলেকজান্ডার বো, মারুফ আকিব, সাদেক সিদ্দিকী, মাসুম বাবুল প্রমুখ।

সোহানুর রহমান সোহান বলেন, সবাই মিলেমিশে থাকবো, যার যার ধর্ম সে সে পালন করবে। সবার উৎসব সবাই মিলে পালন করবো। আগামীতে যাতে করে আর কেউ সাম্প্রদায়িক হামলার সাহস না পায়। এজন্য ঘটে যাওয়া ঘটনাগুলোর দ্রুত বিচার চাই।

চিত্রনায়ক রুবেল বলেন, মুক্তিযুদ্ধের সময় শুধু মুসলমানরা যুদ্ধ করেনি। অন্য ধর্মের মানুষরাও যুদ্ধ করেছিলেন। তাই দেশটা সবার। আমাদের ভ্রাতৃত্বের বন্ধন যাতে আগামীতে নষ্ট না হয়, সব ধর্মের মানুষরা এক থেকে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে চাই।

মিশা সওদাগর বলেন, আমাদের সোনার বাংলায় যেসব ঘটনা ঘটেছে তা নিন্দনীয়। এতে আমাদের দেশেরই সম্মানহানী হচ্ছে। যেখানে দেশ এগিয়ে যাচ্ছে সেখানে দিন দিন দেশে সহিংসতা বাড়ছে। সম্প্রতি যেসব বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, এর সুস্থ তদন্ত করে বিচার করা হোক। একজনের বিচার করে অন্যদের সর্তক করে দিতে হবে। যার ধর্ম তাকে পালন করতে দিতে হবে।

তিনি বলেন, কাউকে কটাক্ষ করা যাবে না। দিন শেষে আমরা মানুষ। ধর্ম যার দেশে অধিকার সবার। অন্যকে ধর্ম পালন করতে বাধাগ্রস্ত করা যাবে না। সরকারের উন্নয়নে বাংলাদেশ এগিয়ে নিতে আমাদের সবাইকে সহায়তা করতে হবে।

জায়েদ খান বলেন, ধর্মের অপব্যাখ্যা দিয়ে অল্পকিছু মানুষ আমাদের সম্প্রীতি নষ্ট করছে। কিন্তু একটি দেশে বিভিন্ন ধর্মের মানুষ করে যে যার ধর্ম পালন করবে এটাই হওয়া উচিত। যা ঘটে গেছে তা যেন ভবিষ্যতে আর ঘটে সেজন্য সবাই সচেতন থাকবো। দেশটা সবার।

ওমর সানী বলেন, চক্রান্ত করে এমন ঘটনা ঘটানো হচ্ছে। এটা দেশের বিরুদ্ধে চক্রান্ত। আমাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য এগুলো করা হচ্ছে। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। প্রতি ধর্মের মানুষকে সম্মান দিতে হবে। তাহলেই আমরা সুখে বাস করতে পারবো।

Tags: এফডিসিওমর সানীচলচ্চিত্র শিল্পী সমিতিজায়েদ খানপরিচালক সমিতিমিশা সওদাগরলিড বিনোদন
Previous Post

মাঠ থেকে সোজা হাসপাতালে আগুয়েরো

Next Post

সিনেমার নামে বেশিরভাগই নাটক হচ্ছে: রুবেল

Next Post
নেতা রুবেল সানগ্লাস পরে, ব্যাকগ্রাউন্ডে গাছপালা ও ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমার নামে বেশিরভাগই নাটক হচ্ছে: রুবেল

শত্রুঘ্ন সিনহা পরিবারের সঙ্গে ছবি, সবাই হাসছে ও আনন্দিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আমি ভাগ্যবান, আমার সন্তানরা মাদক নেয় না: শত্রুঘ্ন সিনহা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT