চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিএসআর অ্যাওয়ার্ড জিতলো বাংলালিংক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:25 অপরাহ্ন 30, অক্টোবর 2021
in তথ্যপ্রযুক্তি
A A
বাংলালিংকের প্রতিনিধিরা সিএসআর অ্যাওয়ার্ড গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কর্ম জবস বাই গুগল-এর সাথে ‘কর্মসংস্থানের মাধ্যমে ক্ষমতায়ন’ উদ্যোগের জন্য ফিনান্সিয়াল ইনক্লুশন বিভাগে ‘সিএসআর অ্যাওয়ার্ড’ জিতেছে বাংলালিংক।

দ্য ডেইলি স্টার এবং সিএসআর উইন্ডো বাংলাদেশ যৌথভাবে এই অ্যাওয়ার্ডটি আয়োজন করেছে।

উদ্ভাবনী ও বিশ্বমানের কর্পোরেট সামাজিক দায়িত্ব পালন করার লক্ষ্যে বিভিন্ন সামাজিক উদ্যোগ, প্রকল্প ও সমাজে দীর্ঘস্থায়ী পরিবর্তন আনতে বাস্তবায়িত কর্মসূচির জন্য কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি দিতে এই আয়োজন করা হয়।

বাংলালিংক-এর চিফ এক্সিকিউটিভ অফিসার এরিক অস নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুরস্কার প্রদান অনুষ্ঠানে অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলালিংক-এর চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, এবং হেড অফ কর্পোরেট কমিউনিকেশনস অ্যান্ড সাস্টেইনেবিলিটি আংকিত সুরেকা।

চাকরিপ্রার্থীদের এন্ট্রি-লেভেল চাকরি খুঁজে পেতে সহায়তা করার লক্ষ্যে চাকরি-ম্যাচিং অ্যাপ কর্ম জবস-এর সাথে পার্টনারশিপ করেছে বাংলালিংক। পার্টনারশিপের অংশ হিসেবে নির্ধারিত বাংলালিংক কাস্টোমার কেয়ার সেন্টারে পৃথক কর্ম জবস কিয়স্ক স্থাপন করেছে বাংলালিংক।

কিয়স্কগুলিতে কর্ম প্রতিনিধিরা চাকরিপ্রার্থীদের কর্ম জবস অ্যাপ ব্যবহার করে পছন্দসই চাকরি খুঁজে পেতে ও প্রয়োজনীয় বিভিন্ন লার্নিং রিসোর্সে অ্যাক্সেস পেতে সহায়তা করবে। একইসাথে দেশে তরুণদের কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে বাংলালিংক ও কর্ম জবস যৌথভাবে বিভিন্ন ভার্চুয়াল ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেশন, জব ফেয়ার এবং অন্যান্য কর্মসূচির আয়োজন করে থাকে।

এই সিএসআর প্রকল্পের মাধ্যমে তরুণদের ক্ষমতায়নে অনুকরণীয় ভূমিকা পালন করার জন্য পাঁচটি ফাইনালিস্টের মধ্যে থেকে বাংলালিংককে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়।

বাংলালিংক-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস বলেন, “সামাজিকভাবে দায়িত্বশীল একটি কর্পোরেট প্রতিষ্ঠান হিসেবে বাংলালিংক যেসব ভূমিকা পালন করছে তার প্রমাণ মর্যাদাপূর্ণ এই পুরস্কার। এই স্বীকৃতির জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আমাদের দেশে অনেক প্রতিভাবান তরুণ আছে। বিভিন্ন ডিজিটাল উদ্যোগের মাধ্যমে তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করার মূল লক্ষ্য নিয়ে আমরা কর্ম জবস-এর সাথে কাজ করছি। ইতোমধ্যেই এর মাধ্যমে উল্লেখযোগ্য সাফল্য এসেছে এবং আজকের এই স্বীকৃতি দেশের যুবকদের সহায়তা করতে বাংলালিংক-এর যে প্রচেষ্টা তা বাস্তবায়নে আমাদের আরও অনুপ্রাণিত করবে।”

কর্ম জবস-এর কো-লিড ও গুগল-এর নেক্সট বিলিয়ন ইউজারস ইনিশিয়েটিভ-এর ডিরেক্টর অফ অপারেশনস বিকি রাসেল বলেন, “বাংলালিংক-এর সাথে আমাদের অংশীদারিত্ব কর্ম জবস অ্যাপটিকে হাজার হাজার চাকরিপ্রার্থীদের কাছে দ্রুত পৌঁছাতে এবং চাকরির বিভিন্ন সুযোগ খুঁজে পেতে তাদেরকে সাহায্য করেছে। আরও চাকরিপ্রার্থীদের সহায়তা ও দেশে তরুণদের কর্মসংস্থান বৃদ্ধি করতে বাংলালিংকের সাথে আমাদের যৌথ উদ্যোগ অব্যাহত রাখতে আমরা আনন্দিত।”

গ্রাহকদের মানসম্পন্ন সেবা প্রদানের পাশাপাশি সামাজিকভাবে দায়িত্বশীল একটি কর্পোরেট প্রতিষ্ঠান হিসেবে অগ্রণী ভূমিকা পালন করতে বাংলালিংক প্রতিজ্ঞাবদ্ধ।

Tags: বাংলালিংক
Previous Post

বড় পর্দায় কবে আসছেন নিশো, উত্তর দিলেন ফারিয়া!

Next Post

পুনীতের মৃত্যুতে ভক্তের আত্মহত্যা

Next Post
হাস্যোজ্জ্বল যুবক ব্যক্তির মুখের ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

পুনীতের মৃত্যুতে ভক্তের আত্মহত্যা

নৌযান ও জলপথের নিরাপত্তা নিয়ে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আমানত শাহ উদ্ধার কাজে যোগ দিয়েছে রুস্তম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT