চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেগমগঞ্জে নারী নির্যাতন: ওসিসহ ৫ জনকে বরখাস্ত করে ব্যবস্থার নির্দেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:02 অপরাহ্ন 28, অক্টোবর 2021
in - সেমি লিড, আদালত
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় তৎকালীন ওসি, এসআই, এএসআই, স্থানীয় ইউপি সদস্য ও এক চৌকিদারকে সাময়িক বরখাস্ত করে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

ওই ঘটনার পর জারি করা স্বতঃপ্রণোদিত রুল যথাযথ ঘোষণা করে বৃহস্পতিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো.কামরুল হোসেন মোল্লার ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

গত বছরের সেপ্টেম্বরে বেগমগঞ্জ উপজেলায় এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনা ঘটে। দুর্বৃত্তরা নির্যাতনের সে ভিডিও চিত্র ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। ওই ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এনিয়ে গণমাধ্যমে আসা ঘটনার প্রতিবেদন পরে আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল্লাহ আল মামুন।

এবিষয়ে শুনানি নিয়ে গত বছরের ৫ অক্টোবর বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত রুলসহ অন্তবর্তীকালীন আদেশ দেন। আদালত তার রুলে নির্যাতনের শিকার ওই নারীকে রক্ষায় ও দুর্বৃত্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে অবহেলায় বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও থানার অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ও বিভাগীয় ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চান। অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে থাকা ঘটনার ভিডিও সরিয়ে ফেলতে বিটিআরসির চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে ওই নারীকে বিবস্ত্র করে নির্যাতনের পরিপ্রেক্ষিতে সেখানকার স্থানীয় ব্যক্তিদের বক্তব্য গ্রহণে পুলিশ প্রশাসনের কোনো অবহেলা আছে কি না, তা অনুসন্ধান করতে নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করে দেন আদালত। পরবর্তীতে তদন্ত কমিটির এসংক্রান্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়। সে প্রতিবেদনের দেখে শুনানি শেষে হাইকোর্ট আজ রায় ঘোষণা করেন।

আদালতে গণমাধ্যমের খবর নজরে এনে শুনানি করেন আইনজীবী আবদুল্লাহ আল মামুন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী। আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে শুনানি করেন আইনজীবী অনীক আর হক। এছাড়া শুনানি করেন বেগমগঞ্জের মেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী রাশিদা চৌধুরী।

Tags: নারী নির্যাতনবেগমগঞ্জহাইকোর্ট
Previous Post

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনার ওপর অনুশীলন

Next Post

করোনায় আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ২৯৪ জন

Next Post
বাংলাদেশে করোনার টিকা নেওয়ার জন্য মানুষ লাইনে দাঁড়িয়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ২৯৪ জন

শুভেন্দু অধিকারী কলকাতা থেকে বের হচ্ছেন, জনসমাগমের মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

২৬ দিন পর জামিন পেলেন আরিয়ান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT