চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা: বিশ্বজুড়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:01 পূর্বাহ্ন 28, অক্টোবর 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বজুড়ে আবার বাড়তে শুরু করেছে করোনাভাইরাসের সংক্রমণ। সেই সাথে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। গত কয়েকদিন ধাপের ধাপের বৃদ্ধির পর শেষ ২৪ ঘণ্টায় সাড়ে ৮ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে সাড়ে ৪ লাখের বেশি মানুষের।

ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান বলছে, গত ২৫ অক্টোবর বিশ্বব্যাপী করোনায় মৃত্যু হয়েছিল ৫ হাজার ৪৮৮ জনের। এরপর ২৬ অক্টোবর মৃত্যু বেড়ে ৭ হাজার ৭৬৬ জনে দাঁড়ায়। এর আগে সর্বশেষ ৬ অক্টোবর করোনায় মৃত্যু হয়েছিল ৮ হাজার ৫২৬ জনের।

সেই রেকর্ড ছাড়িয়ে আবারও একদিনে মৃত্যু হয় ৮ হাজার ৫৯৭ জনের। তবে এই মাসের শেষের দিকে অর্থাৎ ২৪ অক্টোবর করোনার মৃত্যু কিছুটা কমে ৫ হাজার ২২৬ দাঁড়ালেও তিনদিনের ব্যবধানে তা আবার বেড়েছে।

বিশ্বজুড়ে করোনাচিত্রে দেখা যায়, ২৫ অক্টোবর যেখানে যুক্তরাষ্ট্রে একদিনের মৃত্যু ছিল ৬৬৭ জন। তা দ্বিগুণ বেড়ে ২৪ ঘণ্টায় দাঁড়িয়েছে ১ হাজার ৫৮৪। ফলে আবারও রাশিয়াকে ছাড়িয়ে সর্বোচ্চ মৃত্যু যুক্তরাষ্ট্রে। এদিকে রাশিয়ায় একদিনে মৃত্যু হয়েছে ১ হাজার ১২৩ জনের।

অন্যদিকে করোনা পরিস্থিতি অনেক দেশে সামলে উঠলেও আবার এর সংক্রমণ এবং মৃত্যু বাড়ছে দক্ষিণ এশিয়ার দেশ ভারতেও। দেশটিতে একদিনে মৃত্যু হয়েছে ৭৩৪ জন। যেখানে ১৮ অক্টোবর ছিল ১৮৪ জন। তা এখন বেড়ে ৭ শতাধিক।

শুধু তাই নয় নতুন করে করোনার পরিস্থিতি ভয়াবহ হচ্ছে উক্রেন, মেক্সিকো, তুরস্ক, ব্রাজিল, যুক্তরাজ্য, ফিলিপিন্স এবং রোমানিয়ার মতো দেশগুলোতেও।

বৃহস্পতিবার  সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৯ লাখ ৮৭ হাজার ৭৬৭ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৪ কোটি ৫৭ লাখ ৬৮ হাজার ৬৯২ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২২ কোটি ২৭ লাখ ৫৯ হাজার ৫৪০ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৭৩ হাজার ৫৮২ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় হয়েছে হয়েছে ৪ লাখ ২৬ হাজার ৯১ জনের।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৬৫ লাখ ৮৭ হাজার ৪৪১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭ লাখ ৬১ হাজার ৮৪২ জন মানুষ মারা গেছেন।

এছাড়া, ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৪২ লাখ ৩১ হাজার ২০৭ জনের। মারা গেছেন ৪ লাখ ৫৬ হাজার ৪১৮ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

Tags: করোনাকরোনাভাইরাসবিশ্বব্যাপীযুক্তরাষ্ট্র
Previous Post

হিরোশিমায় পারমাণবিক হামলায় বেঁচে যাওয়া নারীর মৃত্যু

Next Post

নতুন মিসাইলে চীনকে কড়া বার্তা ভারতের

Next Post
ভারতীয় মিসাইল উৎক্ষেপণ, শক্তিশালী ক্ষেপণাস্ত্র পরীক্ষা. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন মিসাইলে চীনকে কড়া বার্তা ভারতের

ফেরি ডুবে যাওয়ার দৃশ্য, উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেরি উদ্ধারে হামজার সঙ্গে প্রত্যয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT