চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্লপের কাছে হেরে ছাঁটাই হয়েছেন যে পাঁচ কোচ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:19 অপরাহ্ন 26, অক্টোবর 2021
in ফুটবল, স্পোর্টস
A A
লিভারপুলের কোচ জার্গেন ক্লপ মাঠে নির্দেশনা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লিভারপুলকে ইউরোপের অন্যতম শক্তিশালী দলের চেহারায় ফিরিয়ে আনা কোচ ইয়ূর্গেন ক্লপ। তার কৌশলের কাছে হোসে মরিনহো থেকে পেপ গার্দিওলা, বিশ্বের নামী-দামী আর কৌশলী কোচদের পরাস্ত হতে হয়েছে একাধিকবার। কেউ কেই তো চাকরিটাই খুইয়ে বসেছেন ক্লপ-ধাক্কার পরপর।

এমন নয় শুধু ক্লপের লিভারপুলের কাছে হারার কারণে সেইসব কোচের চাকরি চলে গিয়েছিল। দলের বাজে পারফরম্যান্সের কারণে আগে থেকেই হুমকিতে ছিল তাদের আসন। কিন্তু শেষ পেরেকটি ঠোকা হয়ে যায় অলরেডদের কাছে পরাস্ত হওয়ার পরই।

এমন পাঁচজন কোচ আছেন, যাদের চাকরিহারা হতে হয়েছে লিভারপুলের কাছে হারার পরের ম্যাচের আগেই। যার মাঝে আছে স্পেশাল ওয়ান খ্যাত হোসে মরিনহো।

২০১৮ সালের কথা, লিভারপুলের কাছে ৩-১ গোলে হারার পর চাকরি হারিয়েছিলেন ম্যানইউর সেইসময়ের কোচ মরিনহো। ২০১৬ সালে একই অভিজ্ঞতা হয়েছিল সোয়ানসি সিটির কোচ থাকাকালীন ফ্রান্সেসকো গুইডোলিনের, ২-১ ব্যবধানে হারার পর।

স্লাভেন বিলিচ, ২০১৭ সালে ওয়েস্টহ্যাম ইউনাইটেডের কোচের পদ হারান লিভারপুলের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর। ২০১৮ সালে ফুলহ্যাম কোচ স্লাভিসা জোকানোভিচ ২-০তে হেরে একই পরিণতি দেখেন।

আছেন মার্কো সিলভা। এভারটনের কোচ থাকার সময়, ২০১৯ সালে লিভারপুলের মাঠে ৫-২ গোলে বিধ্বস্ত হয়ে এসে চাকরি হারানোর নোটিশ পান তিনি।

চলতি মৌসুমে সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে এখনও অপরাজিত লিভারপুল। ১৩ ম্যাচের ১০ জয়, ৩ ড্র। প্রিমিয়ার লিগে ২০২১-২২ মৌসুমে ৯ ম্যাচ খেলা দলের মধ্যে অলরেডরাই একমাত্র, যারা একটি ম্যাচেও হারেনি। টেবিলের শীর্ষের চেলসির চেয়ে এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে ২১ পয়েন্টের লিভারপুল।

লিগে সবশেষ ম্যাচে তারা উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে, ৫-০ গোলে, প্রতিপক্ষের ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে। এরপর রেড ডেভিলদের কোচ ওলে গানার সোলশেয়ারের চাকরি নিয়ে অনিশ্চয়তা বেড়ে গেছে!

সোলশেয়ারের গদি নিয়ে টানাটানি অবশ্য নতুন নয়, বেশ কিছুদিন ধরেই চলছে। জুভেন্টাস থেকে ক্রিস্টিয়ানো রোনালদোকে পেয়ে চলতি মৌসুমে একেবারে মন্দ করছে না ম্যানইউ। কিন্তু পারফরম্যান্সের ধারাবাহিকতা নেই। চড়াই-উতরাই চলছে বেশ।

কোচ ছাঁটাইয়ের বাতাস তাই মূহমূহ দমকা দিয়ে যাচ্ছে ট্রাফোর্ডের ড্রেসিংরুমে। ম্যানইউ কর্তৃপক্ষ অবশ্য এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসতে পারেনি, ইংলিশ গণমাধ্যমে খবর এমন।

Tags: ক্লপমরিনহোম্যানইউলিড স্পোর্টসলিভারপুলসোলশেয়ার
Previous Post

নিজের গল্পকে বাঁচাতে নির্মাণে ইশতিয়াক!

Next Post

বিএনপি-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া

Next Post
বিএনপি-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া, উত্তেজনা ছড়িয়ে পড়ে রাস্তায়. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া

চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলনে বক্তারা ও অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে: স্পিকার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT