চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্কুল পড়ুয়া ভাইবোনের আবেদনে বন্ধ হলো মদের দোকান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:50 অপরাহ্ন 24, অক্টোবর 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
স্কুল পড়ুয়া ভাইবোনের আবেদনে মদের দোকান বন্ধের দাবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের তামিলনাড়ুর দুই স্কুল শিক্ষার্থীর আবেদনের ফলে একটি মদের দোকান বন্ধ করে দিয়েছেন সেখানকার জেলা কালেকটর। ওই দুই শিক্ষার্থীর স্কুলটি তামিলনাড়ুর আরিযালুর জেলার। স্কুল শিক্ষার্থী দুই ভাই-বোন মূখ্যমন্ত্রী এমকে স্টালিন এর কাছে রাজ্যের সকল মদের দোকান বন্ধেরও আবেদন জানিয়েছে।

চতুর্থ এবং ষষ্ঠ শ্রেনীতে পড়া দুই ভাই-বোন এর স্কুল খোলার কথা রয়েছে নভেম্বরে। শিশুদের নিরাপত্তা এবং সামাজিক বিশৃংখলার কথা বিবেচনায় রেখে দুই শিক্ষার্থী স্কুল খোলার আগেই মদের দোকান সরিয়ে নেয়ার আবেদন জানায়।

ভারতের এনডিটিভির কাছে তারা বলেছে, লোকজন মদ খেয়ে দোকানের সামনেই আড্ডা দেয়, গালিগালাজ করে। এসব দেখা ভীতিকর। কোন কোন পরিবারের বাবা মদের টাকা জোগাড় করতে বাচ্চাদের কাজে লাগিয়ে দেয় অথবা ভিক্ষা করতে পাঠায়। মদের দোকান বন্ধ করে দিয়ে এমন অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো যাবে বলে শিক্ষার্থীরা মনে করে।

২০১৫ সালে মাদ্রাজ হাইকোর্ট এক আদেশে বলেন, কোন স্কুলের একশ’ মিটার এর মধ্যে মদের দোকান চালু করা যাবে না। কিন্তু উচ্চ আদালতের এই আদেশ প্রতিনিয়ত লঙ্ঘন করা হয়। তবে যে মদের দোকানটি বন্ধ করার আবেদন জানানো হয়েছে সেটি স্কুলের একশ’ মিটার এলাকার বাইরে। তারপরও শিক্ষার্থীদের আবেদনে সাড়া দিয়ে জেলা কালেকটর মদে দোকানটি সরিয়ে নেয়ার ব্যবস্থা নিয়েছেন।

মদের দোকান বন্ধের আবেদন জানানো শিক্ষার্থীদের মা-বাবা একটি বইয়ের দোকান পরিচালনা করেন। কালেকটরকে চিঠি লেখার জন্য জেলাজুড়ে সাধারণ মানুষ শিশুদের প্রশংসা করছেন।

চেন্নাইয়ে এক সংস্কৃতিকর্মী প্রানিথা টিমোথি বলেছেন, এই শিশুরাই দেশের ভবিষ্যৎ নেতা। দায়িত্বশীলতা কী এবং সমাজের পরিবর্তন আনতে কীভাবে সাহস দেখাতে হয় সেটা তারা দেখিয়ে দিয়েছে।

ওই দুই শিক্ষার্থীর উদ্যোগ দেখে জেলার অন্য শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বেড়েছে। আশা করা হচ্ছে এই একটি পদক্ষেপের মাধ্যমে অন্যান্য স্কুলের নিকটবর্তী মদের দোকানগুলোও বন্ধ করা হবে।

Tags: তামিলনাড়ুমদের দোকানশিক্ষার্থীস্কুল
Previous Post

ভালো শুরুর পর লিটনের বিদায়

Next Post

‘ডলফিন হত্যাকারী চিহ্নিত করলে পুরস্কৃত হবে বন বিভাগের কর্মীরা’

Next Post
বাংলাদেশের একজন নেতা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ডলফিন হত্যাকারী চিহ্নিত করলে পুরস্কৃত হবে বন বিভাগের কর্মীরা’

অস্ট্রেলিয়ার ব্রিমবাঙ্ক শহরে হিন্দু সম্প্রদায়ের প্রতিবাদী মানববন্ধন. Channel i News - চ্যানেল আই নিউজ

হিন্দুদের ওপর সাম্প্রদায়িক হামলা: অস্ট্রেলিয়াজুড়ে বিক্ষোভ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT