চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা স্বাভাবিক থাকলে জানুয়ারি থেকে ক্লাসের সংখ্যা বাড়বে: শিক্ষামন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:35 অপরাহ্ন 23, অক্টোবর 2021
in - সেমি লিড, চাঁদপুর, জনপদ
A A
শিক্ষামন্ত্রী করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে জানুয়ারি থেকে ক্লাস বাড়ানোর পরিকল্পনা. Channel i News - চ্যানেল আই নিউজ

মোরশেদ আলম: শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর জানুয়ারিতে যখন নতুন ক্লাস শুরু হবে তখন ক্লাসের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে।

শনিবার পল্লী বিদ্যুৎ সমিতির নবনির্মিত কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, এই মুহূর্তে ক্লাসের সংখ্যা বাড়ানোর আর কোনো সুযোগ নেই। কারণ স্বাস্থ্যবিধি মানতে হবে। সামাজিক দূরত্ব নিশ্চিত করেই শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রম পরিচালনা করতে হবে। তাছাড়া বিশ্বের কিছু কিছু দেশে করোনার তৃতীয় ঢেউ লক্ষ্য করা যাচ্ছে। তাই এই মুহূর্তেই  ক্লাস বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না।

শিক্ষামন্ত্রী বলেন, শ্রেণিকক্ষে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার মত এত পরিমাণ জায়গা আমাদের নেই। যদি করোনার পরিস্থিতি স্বাভাবিক থাকে তাহলেই আগামী জানুয়ারিতে আমরা চিন্তা করব ক্লাসের সংখ্যা বৃদ্ধি করার জন্য।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য, দেশকে উন্নত করার জন্য নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছেন। সেখানে নির্বাচনকে সামনে রেখে চিহ্নিত বিএনপি জামাত ও তাদের দোসররা এই সরকারের বিরুদ্ধে, যারা বাংলাদেশের উন্নয়নের বিরুদ্ধে, তারা একজোট হয়ে নানানভাবে বিভিন্ন অপকর্ম করছে এবং আজকে তা বিভিন্নভাবে প্রমাণিত।

Tags: করোনাভাইরাসশিক্ষামন্ত্রী দীপু মনিসাম্প্রদায়িক সম্প্রীতিস্বাস্থ্যবিধি
Previous Post

‘সেসব ইতিহাস দিয়ে অবলীলায় আরেকটা সিনেমা বানিয়ে ফেলা যায়’

Next Post

তুষারপাতে ভারতের উত্তরাখণ্ডে ১১ পর্বতারোহীর মৃত্যু

Next Post
উত্তরাখণ্ডে তুষারপাতের ঘটনায় উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তুষারপাতে ভারতের উত্তরাখণ্ডে ১১ পর্বতারোহীর মৃত্যু

প্রভাসের অ্যাকশনে সেরা ৫ ছবির একটি দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

৪২ এ প্রভাস, অ্যাকশনে সেরা ৫

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT