চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেসব প্রেক্ষাগৃহে দেখা যাবে প্রসূনের ‘ঢাকা ড্রিম’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:31 অপরাহ্ন 22, অক্টোবর 2021
in বিনোদন
A A
প্রসূনের নতুন সিনেমা ঢাকা ড্রিমের জন্য প্রেক্ষাগৃহে দর্শকদের আগ্রহ. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার (২২ অক্টোবর) রাজধানীসহ দেশের মোট ৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পেলো প্রসূন রহমানের স্বাধীনধারার চলচ্চিত্র ‘ঢাকা ড্রিম’। 

আভ্যন্তরীন বাস্তুচ্যুতি, জীবিকার প্রয়োজন ও উন্নত জীবনের আশায় ঢাকামুখি প্রান্তিক মানুষের স্বপ্ন ও স্বপ্নভঙ্গের গল্প নিয়ে নির্মিত ‘ঢাকা ড্রিম’। সিনেমাটি রাজধানীর প্রধান প্রধান সিনেপ্লেক্স সহ মুক্তি পেয়েছে নারায়ণগঞ্জ ও কিশোরগঞ্জের দুটি প্রেক্ষাগৃহে।

প্রসূন রহমান চ্যানেল আই অনলাইন জানিয়েছেন, রাজধানীর স্টার সিনেপ্লেক্স এর বসুন্ধরা ও সনি সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার ও শ্যামলীসহ নারায়ণগঞ্জের সিনেস্কোপ  এবং কিশোরগঞ্জ কুলিয়াচরের রাজ সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘ঢাকা ড্রিম’।

এরআগে সিনেমাটি নিয়ে নির্মাতা জানান, ‘উন্নত জীবনের সন্ধানে অসংখ্য কারণে আমাদের অনেকের ঢাকা শহরে আসতে হয়। এরমধ্য থেকে আমরা দশটি উল্লেখযোগ্য কারণ ‘ঢাকা ড্রিম’ সিনেমায় দেখানোর চেষ্টা করেছি।’

প্রসূনের ‘ঢাকা ড্রিম’ সিনেমার প্রেক্ষাগৃহে দেখানোর সময়সূচি ও তথ্য. Channel i News - চ্যানেল আই নিউজ বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষ ঢাকা শহরে আসছেন, এবং প্রত্যেকেই কোনো না কোনো স্বপ্ন নিয়ে এই শহরে এসেছেন। সেইসব স্বপ্নগুলোই ক্যামেরার চোখ দিয়ে দেখবার চেষ্টা আছে এই সিনেমায়। এমনটাই জানালেন নির্মাতা।

যৌনকর্মী, ছাত্র, স্বল্পশিক্ষিত বেকার, অন্ধ ভিক্ষুক, স্বামী পরিত্যক্তা নারী, খুনি, রিকশাচালক, নরসুন্দর, রিয়েলিটি শোর প্রতিযোগী এবং নদীভাঙনে গৃহহারা পরিবারের ছায়াদের গল্প নিয়ে নির্মিত ‘ঢাকা ড্রিম’। যারা প্রত্যেকেই দেখছে গ্রাম থেকে জাদুর শহর ঢাকায় আসার স্বপ্ন- যার যার অবস্থান থেকে।

ছবিতে আয়নাল ফকির নামের রহস্যময় এক অন্ধ ভিক্ষুকের চরিত্রে অভিনয় করছেন ফজলুর রহমান বাবু। এছাড়াও এতে গুরুত্বপূর্ণ কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন মনিরা মিঠু, শাহাদাত হোসেন, জয়ীতা মহলানবীশ, পূর্ণিমা বৃষ্টি, আবদুল্লাহ রানা, হিন্দোল রায়, শাহরিয়ার সজীব, নাইরুজ সিফাত, ইকবাল হোসেন, সুজাত শিমুল, আরশ খান, সায়মা নীরা‌ এবং প্রয়াত এসএম মহসীন সহ আরো অনেকে। চলচ্চিত্রটির সংগীতায়োজনে রয়েছেন বরেন্য শিল্পী কুমার বিশ্বজিৎ।

Tags: আবদুল্লাহ রানাআরশ খানইকবাল হোসেনজয়ীতা মহলানবীশঢাকা ড্রিমনাইরুজ সিফাতপূর্ণিমা বৃষ্টিপ্রসূন রহমানপ্রেক্ষাগৃহফজলুর রহমান বাবুমনিরা মিঠুলিড বিনোদনশাহরিয়ার সজীবশাহাদাত হোসেনসায়মা নীরা‌সিনেমাসুজাত শিমুলহিন্দোল রায়
Previous Post

১০০ কোটি ভ্যাকসিনের মাইফলক উদযাপন করছে ভারত

Next Post

চাঁদপুরে ১১৪ স্থানে সম্প্রীতি সমাবেশ

Next Post
চাঁদপুরে সম্প্রীতি সমাবেশে মানুষজনের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদপুরে ১১৪ স্থানে সম্প্রীতি সমাবেশ

বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের লোগো, বাংলা ভাষায় লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের ৩ দফা কর্মসূচি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT