চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে সিনেমার পারিশ্রমিক ১ হাজার ১ টাকা নিচ্ছেন সিয়াম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:26 অপরাহ্ন 20, অক্টোবর 2021
in বিনোদন
A A
সিয়াম হাস্যোজ্জ্বল মুখের ছবি, ক্যামেরার সামনে হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটকে পরিচিতি থাকলেও ২০১৭ সালে জাজ মাল্টিমিডিয়ার ‘পোড়ামন ২’ এর মাধ্যমে চলচ্চিত্রে আসেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। রায়হান রাফী পরিচালিত ওই ছবিটি দিয়ে ব্যাপকভাবে প্রশংসিত হন।

প্রথম ছবিতেই নজড় কাড়েন সিয়াম। পরের বছর জাজের আরেক ছবি ‘দহন’ করে চিত্রনায়ক হিসেবে খুব অল্প সময়েই শক্ত অবস্থান তৈরি করেন সিয়াম।

ইন্ডাস্ট্রি সংশ্লিষ্টরা মনে করেন, ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে আলোচনায় আসা কঠিন। তবে সিয়ামকে বড়পর্দায় আনার বাজি ধরেছিল জাজ মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটির দাবী, সিয়ামকে সিনেমায় আনার বাজিতে জয়ী হয়েছে জাজ মাল্টিমিডিয়া।

বর্তমানে সিয়ামের অর্ধ ডজন ছবি মুক্তির অপেক্ষায়। তিন বছর পর আবারও জাজ মাল্টিমিডিয়ার নতুন সিনেমা করছেন সিয়াম আহমেদ। বুধবার দুপুরে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ ঘোষণা দিয়েছে, জাজের প্রযোজনায় ‘রাস্তা’ নামে নতুন ছবিতে কাজ করবেন সিয়াম। রায়হান রাফীর পরিচালনায় ১ জানুয়ারি থেকে শুটিং হবে। সিয়ামের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন নতুন কেউ।

জাজ জানিয়েছে, অন্যান্য সিনেমায় সিয়াম বর্তমানে মোটা সম্মানী হাঁকালেও ‘রাস্তা’ ছবির জন্য নিচ্ছেন মাত্র ১ হাজার ১ টাকা! সিয়ামের প্রতিদান নাকি ভালবাসা, সেটা জানে না জাজ! তবে এই সম্মানী নেয়ায় অনেকটা বিস্মিত প্রতিষ্ঠানটি।

‘১ হাজার ১ টাকা’ সম্মানী নেওয়ার কারণ জানিয়ে সিয়াম চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘ইচ্ছে ছিল বিনা পারিশ্রমিকে কাজটি করার। কিন্তু চুক্তির জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা নিতে হয়। সেজন্য ১ হাজার ১ টাকা নিয়েছি।’

সিয়াম বলেন, ‘জাজের আজিজ ভাই (আবদুল আজিজ), রায়হান রাফী থেকে পুরো টিম আমাকে যেভাবে লঞ্চিং করেছে, ঢাকার বাইরে গেলে বুঝি ‘পোড়ামন ২’র সুজন বানিয়ে যে ভালোবাসা পাওয়ার সুযোগ দিয়েছে কোনো বড় অংকের টাকার বিনিময়ে সেই ভালোবাসা পাওয়া যায় না।’

‘রাস্তা’ কোনো ওয়েব কনটেন্ট নয়, মুক্তি দেয়া হবে সিনেমা হলে। সিয়াম বলেন, ‘রাস্তা’র কনসেপ্ট শুনে মনে হয়েছে কাজটি করা সময়ের দাবী। তাছাড়া আর্থিক কারণে ভালো ফিল্ম নির্মাণে প্রতিবন্ধকতা তৈরি হয়। আমি শুধু চেয়েছি, ভালো একটি ছবি হোক। জাজ আবার ভালো ছবি নির্মাণে কামব্যাক করুক। মুক্তির পর যদি ভালো চলে দর্শক পছন্দ করে তাহলে প্রোডাকশন হাউজ (জাজ মাল্টিমিডিয়া) যদি মনে করে আমাকে সম্মানী দেয়া উচিত তখন নেয়া যাবে। এর আগে আমি টাকার কথা ভাবিনি।

কৃতজ্ঞতা প্রকাশ করে সিয়াম বলেন, জাজ মাল্টিমিডিয়াসহ যে টিম রয়েছে তারা যথেষ্ট দিয়েছে। আমার জন্যও করেছেন। আমি তাদের জন্য কিছু করতে চাই। সেই হিসেবে ১ হাজার ১ টাকা সম্মানী নেয়াটা বলতে পারি ‘টোকেন অব লাভ’।

Tags: আব্দুল আজিজআরিফিন শুভজাজজাজ মাল্টিমিডিয়াপূজা চেরীপোড়ামনবঙ্গবন্ধুরায়হান রাফীলিড বিনোদনসিনেমাসিয়াম
Previous Post

শার্লিনের বিরুদ্ধে শিল্পা-রাজের পাল্টা মামলা

Next Post

কেনিয়ায় হাতির বাচ্চার নামকরণ উৎসব

Next Post
প্রাকৃতিক পরিবেশে হাতির দল ও বনভূমি. Channel i News - চ্যানেল আই নিউজ

কেনিয়ায় হাতির বাচ্চার নামকরণ উৎসব

Bangladeshi voters casting their ballots in an election at a polling station. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও ২ শতাংশের নিচে শনাক্তের হার, মৃত ৬

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT