চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজও জামিন পাননি আরিয়ান, স্বস্তিতে নেই শাহরুখ-গৌরী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:32 অপরাহ্ন 20, অক্টোবর 2021
in বিনোদন
A A
আরিয়ান খান জামিন না পেয়ে আদালত ভবনে উদ্বিগ্ন অবস্থায়. Channel i News - চ্যানেল আই নিউজ

মাদক মামলায় গ্রেপ্তারের প্রায় ১৮দিন পর জামিন পাওয়ার সম্ভাবনা তৈরী হলেও শেষ পর্যন্ত নাকচ হলো জামিন আবেদন। বলিউড বাদশা শাহরুখ পুত্র আরিয়ান খানকে থাকতে হচ্ছে জেলেই। 

বুধবার মুম্বাইয়ের এনডিপিএস আদালত আরিয়ানের জামিন আবেদন নাকচ করে দেয়।

দু-দফা এনসিবি হেফাজতে থাকবার পর গত ৭ অক্টোবর আরিয়ান খানকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছিল ম্যাজিস্ট্রেট কোর্ট। তারপর থেকে আর্থার রোড জেলে কষ্টে দিন কাটে আরিয়ানের।

এনসিবি হেফাজত থেকে মুম্বাইয়ের আদালত শাহরুখপুত্র আরিয়ান খানকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিল। তারপরই আরিয়ানের অন্তর্বর্তী জামিনের আবেদন করেন আইনজীবী।

এরপর কয়েক দফায় জামিন আবেদন নাকচ করা হয়। তবে ১১ ও ১৪ অক্টোবর আরিয়ানের জামিনের সম্ভাবনা তৈরী হলেও এনসিবির আবেদনের কারণে তা সম্ভব হয়নি। আদালতের নির্দেশে মামলার শুনানি পিছিয়ে শেষ পর্যন্ত ২০ অক্টোবর করা হয়।

তবে সবাই ধরেই নিয়েছিলেন, বুধবার জামিন মিলবে আরিয়ানের। আশাবাদী ছিলেন আরিয়ানের আইনজীবীরাও।

এদিকে জেল থেকে আরিয়ানকে ছাড়িয়ে আনতে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে গেছেন শাহরুখ-গৌরী দম্পতি। কিন্তু কোনো চেষ্টাই কাজে লাগছে না এই হাই প্রোফাইল অভিনেতার।

গত ২ অক্টোবর আরব সাগরে মুম্বাই থেকে গোয়াগামী প্রমোদতরী থেকে নিষিদ্ধ মাদকসহ আটক করা হয় শাহরুখ পুত্র সহ তার ৮ সঙ্গীকে। আটকের ১৬ ঘণ্টা জেরার পর ৩ অক্টোবর তাদের গ্রেপ্তার করা হয়।

Tags: আরিয়ানগ্রেপ্তারজামিনবলিউডলিড বিনোদনশাহরুখশাহরুখ খান
Previous Post

আফগানিস্তানের অর্থনীতি নিয়ে আইএমএফ’র উদ্বেগ

Next Post

নোয়াখালীর মন্দির ভাঙচুরের ঘটনায় ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার ৩

Next Post
নোয়াখালীর মন্দির ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৩ ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

নোয়াখালীর মন্দির ভাঙচুরের ঘটনায় ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার ৩

লন্ডন মেট্রোতে যাত্রীরা মাস্ক পরিধান করে চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্যে কোভিড বিধিনিষেধ পুনরায় চালু করার তাগিদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT