চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়েব ফিল্মে জাজ, ‘মাসুদ রানা’র সাজ্জাদের সঙ্গী সামিনা-সৌমি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:50 অপরাহ্ন 19, অক্টোবর 2021
in বিনোদন
A A
বাংলাদেশি নারীরা ও একজন পুরুষের ছবি, বিভিন্ন পোষাক ও স্টাইলের. Channel i News - চ্যানেল আই নিউজ

সময়ের সঙ্গে তালমিলিয়ে এবার ওয়েব কনটেন্ট নির্মাণের ঘোষণা দিল জাজ মাল্টিমিডিয়া। ‘মোনা’ নামের ওই ওয়েব সিরিজে অভিনয় করবেন আলোচিত রিয়েলিটি শো ‘মেনস ফেয়ার এন্ড লাভলি চ্যানেল আই হিরো-কে হবে মাসুদ রানা?’র প্রথম রানারআপ সাজ্জাদ হোসেন।

চ্যানেল আই অনলাইনকে খবরটি জানিয়ে সাজ্জাদ বলেন, লুক টেস্ট এবং অডিশনের মাধ্যমে কাজটিতে সুযোগ পেয়েছি। ডিসেম্বর নাগাদ শুটিং শুরু হতে পারে। ‘মোনা’ পুরোপুরি হরর থ্রিলার গল্পে। একটি বাচ্চ মেয়ে ‘মোনা’ নামে অভিনয় করবে।

এর আগে ‘জ্বিন’ নামে একটি সিনেমা নির্মাণ করেছে জাজ মাল্টিমিডিয়া। ওই সিনেমাটি মুক্তির অপেক্ষায়। সাজ্জাদ জানান, ‘মোনা’ অনেকটা জ্বিনের মতোই হরর গল্প।

‘মোনা’ পরিচালনা করবেন কামরুজ্জামান রোমান। যিনি কয়েক বছর জাজের সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন। সাজ্জাদ ছাড়াও অভিনয় করবেন সামিনা বাসার, সেমন্তী সৌমি। জাজ জানায়, গল্পে নতুনত্ব থাকছে। বিস্তারিত জানানো হবে শিগগির।

‘কে হবে মাসুদ রানা’র মঞ্চ থেকে উঠে এসে কয়েকটি নাটকে কাজ করেছেন সাজ্জাদ হোসেন। তবে তার মূল ফোকাস সিনেমায়। সিনেমার জন্য নাটকে কাজ করছেন না সাজ্জাদ হোসেন।

জাজের ‘এমআর নাইন’ নামে আরেকটি সিনেমায় অভিনয়ের কথা রয়েছে তার। বর্তমানে সৈকত নাসিরের ‘নেটওয়ার্ক’ নামে একটি ওয়েব কনটেন্টের শুটিং করছেন।

সাজ্জাদ  বলেন, আমার পূর্ণ মনোযোগ সিনেমাতে। এজন্য নাটকে আর কাজ করছি না। ভালো ভালো সিনেমায় কাজ করতে চাই। মেথড অভিনয় করতে চাই। অভিনয় বা আমার কাজের মাধ্যমে মানুষকে শিক্ষণীয় কিছু দিতে চাই। এজন্য ভালো পরিচালক, প্রোডাকশন হাউজ, ডিওপি, চিত্রনাট্য ও টিমের সংস্পর্শ চাই। কাজ দিয়েই বিশ্বের কাছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চাই।

Tags: ওয়েব কন্টেন্টওয়েব ফিল্মজাজমাসুদ রানামোনালিড বিনোদনসাজ্জাদসামিনাসৌমি
Previous Post

শনাক্তের হার বেড়ে ২ শতাংশের ওপরে

Next Post

পদ্মায় নিখোঁজের ২০ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

Next Post
নৌকায় বসে কিছু মানুষ, পলিথিন ও অন্যান্য সামগ্রী দেখাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পদ্মায় নিখোঁজের ২০ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

বাংলাদেশের বিভিন্ন ধর্মীয় স্থাপনায় ধর্মীয় নেতাদের উপস্থিতি।. Channel i News - চ্যানেল আই নিউজ

সহিংসতা এবং পরিকল্পিত ঘৃণার বিরুদ্ধে অবিচল থাকতে হবে: মার্কিন দূতাবাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT