চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২১ অক্টোবর থেকে ঢাকা-কলকাতার ইউএস-বাংলার ফ্লাইট শুরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:17 অপরাহ্ন 17, অক্টোবর 2021
in বাংলাদেশ
A A
US-Bangla Airlines aircraft taking off into the sky. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী ২১ অক্টোবর বৃহস্পতিবার থেকে ঢাকা-কলকাতা-ঢাকা রুটে বাংলাদেশ ও ভারতের সাথে সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে এয়ার বাবল চুক্তির অধীনে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে।

স্বাস্থ্যবিধি অনুযায়ী ভ্রমণ করার ৭২ ঘন্টার মধ্যে কোভিড-১৯ আরটি-পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট থাকতে হবে। এবং কলকাতা বিমানবন্দরে অবতরনের পর ভ্রমণকারীদের নিজ খরচে মলিকুলার টেস্ট করাতে হবে। ভিসা সংক্রান্ত সকল ধরনের নির্দেশনা অনুযায়ী বর্তমানে এয়ার বাবল চুক্তির অধীনে ভারতে ভ্রমণ করা যাবে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রতি বৃহস্পতি ও শনিবার সকাল ৯ টা ৪৫ মিনিটে ঢাকা থেকে কলকাতার উদ্দেশে ছেড়ে যাবে এবং স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে কলকাতায় অবতরণ করবে। একই দিন সকাল ১১টায় কলকাতা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং দুপুর ১২টা ৩০ মিনিটে ঢাকায় অবতরণ করবে।

সকল প্রকার ট্যাক্স ও সারচার্জসহ ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে কলকাতায় ওয়ান ওয়ের নূন্যতম ভাড়া ৭,২২৬ টাকা এবং রিটার্ণ ভাড়া ১২,৭৩৩ টাকা নির্ধারণ করেছে।

১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে কলকাতা রুটের ফ্লাইটগুলো পরিচালিত হবে। বর্তমানে ইউএস-বাংলার বিমান বহরে ৪টি বোয়িং ৭৩৭-৮০০, সাতটি ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০সহ মোট চৌদ্দটি এয়ারক্রাফট রয়েছে।

কলকাতা ছাড়া ইউএস-বাংলা এয়ারলাইন্স বর্তমানে চেন্নাই, মাস্কাট, দোহা, দুবাই, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, গুয়াংজু রুটে ফ্লাইট পরিচালনা করছে। আগামী ১৯ নভেম্বর থেকে ঢাকা-মালে সরাসরি ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

কোভিড-১৯ এর কারনে রাষ্ট্রীয় সিদ্ধান্তে ব্যাংকক রুটে ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ আছে। এছাড়া অভ্যন্তরীণ রুট ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী, বরিশালে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া যশোর থেকে চট্টগ্রাম ও কক্সবাজার এবং সৈয়দপুর থেকে চট্টগ্রামে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা।

Tags: ইউএস বাংলা এয়ারলাইনন্স
Previous Post

শাহরুখের সিনেমার প্রস্তাব ফিরিয়েছিলেন সামান্থা!

Next Post

দেশীয় পুরনো ছবির ‘অর্ধেক সেলও নেই’ জিতের নতুন ছবির

Next Post
চ্যানেল আই অনলাইন এর বিলবোর্ড ঢাকা শহরে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশীয় পুরনো ছবির ‘অর্ধেক সেলও নেই’ জিতের নতুন ছবির

শেখ রাসেল এর শিশু ছবি, বাংলার প্রেরণাদায়ক প্রতিচ্ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ রাসেল: আবহমান বাংলার দুরন্ত শৈশবের প্রতিচ্ছবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT