চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেল থেকে ভিডিও কল, বাবা-মাকে দেখে কাঁদলেন আরিয়ান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:48 অপরাহ্ন 15, অক্টোবর 2021
in বিনোদন
A A
আরিয়ান, তার বাবা-মা ও পরিবারের সদস্যরা ভিডিও কলের মাধ্যমে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার ভিডিও কলে বাবা শাহরুখ খান ও মা গৌরী খানের সাথে কথা বলেছেন জেলবন্দি আরিয়ান খান। মুম্বাইয়ের আর্থার রোড জেল সুপার ভারতীয় সংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছেন।

করোনার বিধিনিষেধের কারণে জেলবন্দিদের সাথে বাইরের কারো দেখা করার সুযোগ নেই। আর সে কারণে পরিবার কিংবা আইনজীবীর সাথে কথা বলতে হলে কয়েদিকে ভিডিও কলে কাজ সারতে হয়। সে ব্যবস্থাপনাতেই আরিয়ানের সাথে ভিডিও কলে কথা বলার সুযোগ পেলেন শাহরুখ ও গৌরী।

জেল কর্তৃপক্ষের বরাতে ইন্ডিয়ান টিভি নিউজ জানিয়েছে, শুক্রবার বাবা মায়ের সাথে ১০ মিনিটের মতো ভিডিও কলে কথা বলার সুযোগ পান আরিয়ান। এসময় আরিয়ান আবেগপ্রবণ হয়ে পড়েন। কথা বলার এক পর্যায়ে তিনি কেঁদে ফেলেন বলেও ওই প্রতিবেদনে জানানো হয়।

ভিডিও কলে আরিয়ানকে মা গৌরী খান জানতে চান, জেলে কী কী ঘটছে, কী খাবার খাচ্ছে আরিয়ান, কোনও সমস্যা হচ্ছে কি না!

আর্থার রোড জেল কর্তৃপক্ষ বলছে, কোভিড প্রটোকলের জন্য জেলবন্দিদের সুবিধার্থে ১১টি স্মার্ট ফোন বরাদ্দ আছে। সাক্ষাৎ এড়াতে পরিবার কিংবা আইনজীবীদের সাথে ভিডিও কলে সপ্তাহে এক থেকে দু’বার এবং সর্বোচ্চ ১০ মিনিটি কথা বলার সুযোগ পান কয়েদিরা।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) জামিন মেলেনি শাহরুখ পুত্র আরিয়ান খানের। মুম্বাই আদালত নির্দেশ দিয়েছে, এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী বুধবার (২০ অক্টোবর)। তাই ততোদিন পর্যন্ত জেল হেফাজতেই থাকতে হবে আরিয়ানকে।

Tags: আরিয়ানআরিয়ান খানআসামীকয়েদিগৌরী খানজেলবলিউডবাবাভিডিও কলমামুম্বাইশাহরুখ খানস্মার্ট ফোন
Previous Post

রেকর্ড উৎপাদনের পরও বাজার নিয়ন্ত্রণে সফলতা আসছে না: কৃষিমন্ত্রী

Next Post

হাসপাতালে বিল ক্লিনটন

Next Post
বিল ক্লিনটন হাসছেন, হাসপাতালের পরিবেশে ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসপাতালে বিল ক্লিনটন

একজন যুবক ভাবুকভাবে বসে আছেন, মনোযোগী ও চিন্তাশীল. Channel i News - চ্যানেল আই নিউজ

‘নায়ক হওয়ায় ইচ্ছা থাকা সত্ত্বেও মণ্ডপে ঘুরতে পারি না’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT