চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাস্থ্যবীমা সব শিক্ষাপ্রতিষ্ঠানেই চালু হোক

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
7:59 অপরাহ্ন 12, অক্টোবর 2021
in সম্পাদকীয়
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য এই প্রথম স্বাস্থ্যবীমা চালু হলো। এই স্বাস্থ্যবীমা পৃথিবীর বিভিন্ন দেশে চালু থাকলেও আমাদের দেশে এই প্রথম। নিঃসন্দেহে এটি একটি শুভ উদ্যোগ। আমরা চাই এই স্বাস্থ্যবীমার প্রকল্পটি যেনো সুষ্ঠুভাবে কার্যকর থাকে।

করোনাভাইরাস মহামারীর প্রেক্ষাপটে বছরে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পাওয়ার সুবিধা রেখে শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যবীমা চালু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।পাশাপাশি জীবন বীমাও চালু করা হয়েছে। এর আওতায় বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় কোনো শিক্ষার্থীর মৃত্যু হলে তার অভিভাবক এক লাখ টাকা পাবেন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এ তথ্য জানিয়ে বলেন: দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো সকল শিক্ষার্থীর জন্য স্বাস্থ্যবীমা চালু করল। এর আগে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এ বীমা চালু ছিল। এর আগে পরীক্ষামূলকভাবে সাতটি বিভাগের শিক্ষার্থীদের জন্য এই বীমা চালু করা হয়েছিল। পাইলট স্টাডির মাধ্যমে শিক্ষার্থীরা এটার সুফল পাওয়ায় এখন আমরা সকল শিক্ষার্থীর জন্য এটা চালু হয়েছে। স্বাস্থ্যবীমার সুবিধাগুলো তুলে ধরে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রত্যেক শিক্ষার্থী হাসপাতালে ভর্তির ক্ষেত্রে বার্ষিক সর্বোচ্চ ৫০ হাজার টাকা বীমা সুবিধা পাবেন। হাসপাতালে কেবিন বা ওয়ার্ড ভাড়া, হাসপাতাল সেবা, অস্ত্রোপচারের ব্যয়, চিকিৎসকের পরামর্শ ফি, ওষুধ ও পরীক্ষা-নিরীক্ষার বিল বাবদ দৈনিক সর্বোচ্চ ৫ হাজার টাকা পাওয়া যাবে। বহির্বিভাগে চিকিৎসার ক্ষেত্রে প্রতি শিক্ষার্থীর জন্য বছরে ১০ হাজার টাকা বরাদ্দ রয়েছে। এর মধ্যে পরীক্ষা-নিরীক্ষার ব্যয় থাকবে এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ফি বাবদ প্রতি ব্যবস্থাপত্রে সর্বোচ্চ ৫০০ টাকা দেয়া হবে। স্বাস্থ্যবীমা চালুর প্রক্রিয়া ব্যাখ্যা করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিবছর ভর্তির সময় শিক্ষার্থীদের এককালীন বার্ষিক ২৭০ টাকা প্রিমিয়াম দিতে হবে। চলমান শিক্ষাবর্ষে ভর্তির সময় যেসব নিয়মিত শিক্ষার্থী বার্ষিক প্রিমিয়ামের টাকা দিতে পারেননি,তারা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে লগইন করে ‘হেলথ ইন্সুরেন্স’ বাটন ক্লিক করে টাকা জমা দিতে পারবেন। টাকা জমা দেওয়ার পর শিক্ষার্থীরা বীমা প্রিমিয়ামের একটি জমা রশিদ পাবেন, যা সংরক্ষণ করতে হবে। বীমা সুবিধা দাবির ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্রের সঙ্গে এই রশিদ সংযুক্ত করতে হবে। ‘অনাকাঙ্ক্ষিতভাবে’ কোনো শিক্ষার্থী মারা গেলে এই বীমার আওতায় অভিভাবককে এক লাখ টাকা দেয়া হবে। কোনো শিক্ষার্থীর বয়স ২৮ বছর অতিক্রম করলে অথবা ছাত্রত্ব শেষ হয়ে গেলে বীমা সুবিধা পাওয়া যাবে না বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে বীমা সংক্রান্ত সকল শর্ত ও বিস্তারিত তথ্য জানা যাবে। এছাড়া শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগ ও ইনস্টিটিউটের অফিসে যোগাযোগ করে স্বাস্থ্যবীমা চালু করতে পারবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত দেশের সব কয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে অবিলম্বে এই বীমা চালু করে ছাত্রছাত্রীদের একটি আশ্বাসের জায়গা তৈরি করতে হবে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এমনিতেই নানান ন্যায্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। সময় এসেছে এখন এইসব বিষয়ে মনোযোগ দেয়ার। আমরা আশা করি ছাত্রছাত্রীরা এই বীমার সুযোগ নিয়ে স্বস্থিতে শিক্ষাজীবন চালিয়ে যেতে পারবে।

 

Tags: ঢাকা বিশ্ববিদ্যালয়পাবলিক বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীসম্পাদকীয়স্বাস্থ্যবীমা
Previous Post

শুক্রবার থেকে চালু হচ্ছে বগুড়ার ‘মধুবন সিনেপ্লেক্স’

Next Post

ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু 

Next Post
শিশু পানিতে ডুবে যাওয়ার দৃশ্য, জলরাশি ও শিশুর silhouette. Channel i News - চ্যানেল আই নিউজ

ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু 

জনপ্রতিনিধির ওপর হামলার ঘটনায় উত্তেজনা, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেটের ওপর হামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT