চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজশাহীতে হত্যা মামলায় পাঁচ আসামির মৃত্যুদণ্ড

আবুসালেহ ফাত্তাহ by আবুসালেহ ফাত্তাহ
1:55 অপরাহ্ন 12, অক্টোবর 2021
in - সেমি লিড, জনপদ, রাজশাহী
A A
রাজশাহীতে হত্যা মামলার আসামিদের আদালত প্রাঙ্গণে নেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহীতে যুবককে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা মামলায় পাঁচ আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ মামলার অন্য নয়জন আসামি বেকসুর খালাস পেয়েছেন।

মঙ্গলবার বেলা ১১টায় রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার সাহা এ রায় ঘোষণা করেন। আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন, রাজশাহী নগরীর দড়িখড়বোনা এলাকার আজিজুর রহমান ওরফে রাজন, সাজ্জাদ হোসেন ওরফে সাজু, মো. রিংকু ওরফে বয়া, দুর্গাপুর উপজেলার ব্রহ্মপুর গ্রামের ইসমাইল হোসেন ও বাগমারা উপজেলার মাদারীগঞ্জ গ্রামের মাহাবুর রশীদ ওরফে রেন্টু।

দ্রুত বিচার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে রাজশাহী নগরীর নিউমার্কেট এলাকায় ২০১০ সালের ১৫ মার্চ সন্ধ্যায় প্রকাশ্যে রাজু আহমেদ নামের এক যুবককে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়। নিউমার্কেট এলাকায় রাজুর মোবাইল ফোনের দোকান ছিলো। তাকে হত্যার ঘটনায় পরদিন তার বাবা এসার উদ্দিন বাদী হয়ে থানায় মামলা করেন।

তিনি আরও জানান, আসামি মাহাবুর রশীদ ওরফে রেন্টুর সঙ্গে বাগমারার একটি জমি নিয়ে রাজুর পরিবারের বিরোধ ছিলো। এর জের ধরে ভাড়াটে সন্ত্রাসীদের নিয়ে মাহাবুর রশীদ রাজুকে হত্যা করেন। এ মামলায় ৫৮ জন সাক্ষী ছিলেন। আদালত ৩১ জনের সাক্ষ্য গ্রহণ করেই রায় ঘোষণা করলেন।

মামলায় মোট আসামি ছিলেন ১৪ জন। এর মধ্যে অভিযোগ প্রমাণিত না হওয়ায় নয়জন বেকসুর খালাস পেয়েছেন। রায় ঘোষণার সময় আসামিরা সবাই আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

রায় ঘোষণা শেষে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচজনকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।

Tags: ফাঁসিরাজশাহীহত্যা মামলা
Previous Post

আফগানিস্তান ছাড়লেন বাইডেনকে উদ্ধারকারী দোভাষী

Next Post

জামিন পেয়েছেন ড. মুহাম্মদ ইউনূস

Next Post

জামিন পেয়েছেন ড. মুহাম্মদ ইউনূস

ফাইজার COVID-19 ভ্যাকসিনের বোতল ও স্নায়ু ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্কুল পর্যায়ে ফাইজারের ভ্যাকসিন প্রদান শুরু চলতি সপ্তাহেই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT