চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানিস্তান ছাড়লেন বাইডেনকে উদ্ধারকারী দোভাষী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:52 অপরাহ্ন 12, অক্টোবর 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
দোভাষী ও তার পরিবারের সদস্যরা ছবি তোলার সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ২০০৮ সালে আফগানিস্তানে বিপজ্জনক পরিস্থিতি থেকে উদ্ধারে সহায়তাকারী দোভাষী আমান খলিলি দেশ ছেড়েছেন।

বিবিসির প্রতিবেদনের তথ্য মতে, এক যুগের বেশি সময় আগে আফগানিস্তান সফরকালে তৎকালীন সিনেটর জো বাইডেনসহ কয়েকজন মার্কিন আইনপ্রণেতাকে বহনকারী হেলিকপ্টার বরফ পড়ার কারণে একটি উপত্যকায় অবতরণ করতে বাধ্য হয়েছিল। সেখানে আক্রমণের সমূহ সম্ভাবনা ছিল।

ওই পরিস্থিতি থেকে তাঁদের নিরাপদ স্থানে নিয়ে যান আমান খলিলিসহ মার্কিন সরকারের কয়েকজন আফগান কর্মী। হেলিকপ্টারে তৎকালীন সিনেটর চাক হেগেল ও জন কেরিও ছিলেন।

গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছেড়ে সপরিবারে পাকিস্তানে যান আমান খলিলি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেন।

গত ১৫ আগস্ট কাবুল দখলের মধ্য দিয়ে আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের হাতে যাওয়ার পর থেকে আমান খলিলি দেশত্যাগের জন্য ভিসার আবেদন করেন।

যুক্তরাষ্ট্রের নেতৃত্ব কাবুল থেকে প্রত্যাহার কার্যক্রম চলাকালে আমান খলিলি প্রেসিডেন্ট বাইডেনের প্রতি আহ্বান জানান, তিনিসহ তাঁর স্ত্রী ও পাঁচ সন্তানকে যেন উদ্ধার করা হয়। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে খলিলি বলেন, ‘আমি তাঁকে বিশ্বাস করি। আমার বিশ্বাস, তিনি সবকিছুই করতে পারেন।’

আফগানিস্তান ও ইরাকসহ বিভিন্ন জায়গায় মার্কিন সেনাদের সহযোগী হিসেবে কাজ করা স্থানীয়দের জন্য স্পেশাল ইমিগ্রেশন ভিসা (এসআইভি) ব্যবস্থা চালু করেছে যুক্তরাষ্ট্র। এর আওতায় ২০০৮ সাল থেকে এ পর্যন্ত ৭০ হাজার আফগান যুক্তরাষ্ট্রে স্থায়ী হয়েছে।

Previous Post

করোনা ছড়ানো বন্ধে সর্বকালের খারাপ জনস্বাস্থ্য ব্যর্থতা ছিল যুক্তরাজ্যের

Next Post

রাজশাহীতে হত্যা মামলায় পাঁচ আসামির মৃত্যুদণ্ড

Next Post
রাজশাহীতে হত্যা মামলার আসামিদের আদালত প্রাঙ্গণে নেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহীতে হত্যা মামলায় পাঁচ আসামির মৃত্যুদণ্ড

জামিন পেয়েছেন ড. মুহাম্মদ ইউনূস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT