চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শরৎ মানেই

ইয়াকুব আলী by ইয়াকুব আলী
1:21 অপরাহ্ন 11, অক্টোবর 2021
in শিল্প সাহিত্য
A A
বাংলাদেশের নারীরা শরৎ উৎসবের অনুষ্ঠানে ঐতিহ্যবাহী পোশাকে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শরৎ মানেই সারি সারি কাশফুল
শুভ্রতায় প্লাবিত নদীর দুকূল।
শরৎ মানেই নীল আকাশে সাদা মেঘের ভেলা
মেঘের সাথে দুরন্ত শিশুর লুকোচুরি খেলা।
শরৎ মানেই রাখাল ছেলের উদাস দুপুর বেলা
গরু ফেলে বাবলা তলায় কাটাকুটি খেলা।
শরৎ মানেই ব্যস্ত বরোগী বাড়ির ভিতর এবং বাহির
সারাটাদিন চলে প্রতিমা নির্মাণ নেই কোন অবসর।
বাঁশের গায়ে বিচালি বেঁধে কংকাল হয় তৈরি
কাদামাটি মেখে দিলেই মূর্ত হয় অবয়বটি।
রঙের আঁচড় পড়লে পরেই প্রতিমা উঠেন হেসে
সেই হাসিতেই শরতের আকাশ বাতাস যায় ভেসে।
যেই না পড়ে ঢাকেতে কাঠি
প্রতিমা বসেন আসন পাতি।
দূর্গা শিব আর তার পুরো পরিবার
বয়ে নিয়ে আসে যেন আনন্দের বাহার।
অহোরাত্রি বেজে চলে ঢাকের সাথে কাঁসা
পুজো মণ্ডপ সারাদিন দর্শনার্থীতে ঠাসা।
প্রসাদ বিতরণ চলে সারাদিন জুড়ে
শিশুরা খায় হাতের তালু চেটেপুটে।
ধুনো নাচের সাথে উঠেন সবাই একসাথে নেচে
নেচে নেচে দুঃখকে দেন বিদায় দিয়ে।
ধূপের গন্ধে মৌ মৌ করে উঠে পরিবেশ
উৎসবের মুগধতায় মেতে উঠে চারপাশ।
এই আনন্দে পূর্ণতা দিতে হাজির আনন্দমেলা
কলকাতা থেকে ঢাকা সব জায়গায় যেন বসে যায় মেলা।
শারদ সংখ্যা হাতে নিয়ে খোকার বাড়ে ব্যস্ততা
নাওয়া খাওয়া ছাড়াই কেটে যায় যে বেলা।
এভাবেই এসে পরে বিজয়া দশমীর দিন
বিসর্জনের বেদনায় কাতর হয় সবার মন।
বিসর্জনের মধ্যেও দেবী দেন আশার বাণী
‘আসছে বছর আবার হবে’ এটা আমরা জানি।
করোনার এই দুঃসময়েও এসেছে শরৎ তাই
সকল ভেদাভেদ ভুলে আমরা কাঁধে কাঁধ মিলাই।
দুর্গা পূজা এখনও তাই বাঙালির সবচেয়ে বড় পার্বণ
যুগ যুগ ধরে চলে আসছে ভ্রাতৃত্বের এই বন্ধন।
শরৎ আসলে আমরা সবাই করি তাই পণ
ধর্ম বর্ণ নির্বিশেষে রাখবো সবার মান।

Tags: শরৎ
Previous Post

পুজোর ফুল

Next Post

দক্ষিণাঞ্চলে মাঝারী ধরনের হালকা বৃষ্টির সম্ভাবনা

Next Post
আকাশে বাতাসের দিক নির্দেশক ও একটি ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

দক্ষিণাঞ্চলে মাঝারী ধরনের হালকা বৃষ্টির সম্ভাবনা

আফগান নারী ফুটবল দল ও পরিবারের সদস্যরা যুক্তরাজ্যে আশ্রয় পাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগান নারী ফুটবল দল ও পরিবারকে আশ্রয় দেবে যুক্তরাজ্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT