চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজেকে ফিরে পেয়ে মোস্তাফিজের নজর বিশ্বকাপে

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
10:24 অপরাহ্ন 10, অক্টোবর 2021
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বিশ্বকাপের জন্য প্রস্তুত মোস্তাফিজ, মাঠে প্রশিক্ষণরত. Channel i News - চ্যানেল আই নিউজ

অপ্রত্যাশিত চোট, অস্ত্রোপচারের ধকলে মোস্তাফিজুর রহমান যখন ছন্দ হারিয়ে ফেললেন, বড় দুশ্চিন্তায় পড়ে গেল বাংলাদেশ দল, ভক্ত-সমর্থকদের মাঝে তো দুশ্চিন্তা ছড়াল আরও বেশি। চেনারূপে কি ফেরা হবে আর! এমন ফিসফাসও বাড়ল। সব শঙ্কা উড়িয়ে ফিজ স্বরূপে ফিরেছেন, ফিরেছেন আরও শানিত ও ধারালো হয়ে।

আইপিএলে ফ্র্যাঞ্চাইজি বদলেছে, কিন্তু কাটারের ধার একই আছে তার। রাজস্থান রয়্যালসের হয়ে ১৪ ম্যাচে নিয়েছেন ১৪ উইকেট। টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে বাঁহাতি পেসারের দারুণ ছন্দ আশাবাদী করছে টাইগার দলকেও। লাল-সবুজদের তুরুপের তাস মোস্তাফিজ নিজে কী ভাবছেন বিশ্বকাপ নিয়ে সেটি জানা গেল দীর্ঘ সাক্ষাৎকারে।

মোবাইল অ্যাপের ভয়েস কলে চ্যানেল আই অনলাইনের সঙ্গে একান্ত আলাপে তারকা ক্রিকেটার মোস্তাফিজ কথা বলেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নানা দিক নিয়েও।

এখন আপনি কোথায়?
মোস্তাফিজ: আবুধাবি, বাংলাদেশের টিম হোটেলে।

ওমান থেকে পুরো দল আজই আসছে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলতে। নিশ্চয় সতীর্থদের কাছে পেতে মুখিয়ে আছেন?
মোস্তাফিজ: সেটা দল যখন ওমান আসছে তখন থেকেই। সন্ধ্যার পর পুরো দলকে পাবো, যদি কোভিড-১৯ রেজাল্ট সবার ভালো থাকে।বাংলাদেশ ক্রিকেটার মোস্তাফিজ ও শাকিব মাঠে একসঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

মরুর দেশে আইপিএলের সময়টা কেমন কাটল?
মোস্তাফিজ: আলহামদুলিল্লাহ, সময় খুব ভালো কেটেছে।

ভিডিওতে দেখলাম রাজস্থান রয়্যালস ছেড়ে আসার মুহূর্তটা। বিদায়পর্ব যেন শেষই হচ্ছিল না!
মোস্তাফিজ: একটা জায়গায় অনেকদিন থাকার পর ছেড়ে আসা, খারাপ তো লাগবেই। সবাই ছিলাম একসঙ্গে। আমাদের দেশেও একটা টুর্নামেন্ট শেষ হয়ে গেলে তো একটু খারাপ লাগে, এই আরকি!

রাজস্থান রয়্যালসে প্রথমবার খেললেন, কেমন লেগেছে দলটা?
মোস্তাফিজ: এই টিমে প্রতিটা মানুষ যে সাপোর্ট দিয়েছে, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। কয়েকজন বাঙালি থাকাতে সুবিধা হয়েছে। মন খুলে বাংলা বলতে পেরেছি।

আমাদের কোচ আছেন একজন, ক্যামেরাম্যান ছিল একজন কলকাতার, হোটেলেও কলকাতার মানুষ ছিল। সব দলেই বাংলা জানা লোক ছিল। তবে এবার আমার অনেক ভালো লেগেছে। আমরা শুরু করছিলাম ভালোই। প্লে-অফে খেলতে পারলে খুব ভালো লাগত। আফসোস থেকে গেল।

জাতীয় দলের পাশাপাশি আইপিএলের মঞ্চেও অভিজ্ঞ হচ্ছেন। চারটা আসর খেলে ফেললেন। এখানকার অভিজ্ঞতা টি-টুয়েন্টি বিশ্বকাপে কীভাবে কাজে লাগাতে চান?
মোস্তাফিজ: যা যা শিখি তা চেষ্টা করি জাতীয় দলে কাজে লাগাতে, মূল খেলা আসলে ন্যাশনাল টিম, দেশের হয়ে খেলাটাই তো গুরুত্বপূর্ণ, তাই না?মোস্তাফিজের উল্লাস, বাংলাদেশ ক্রিকেট দলের খেলা. Channel i News - চ্যানেল আই নিউজ

এখানকার উইকেট, কন্ডিশন সম্পর্কে কেমন ধারণা হল?
মোস্তাফিজ: আবুধাবি আর দুবাইয়ে প্রায় একই ধরনের উইকেট হয়। আর আমাদের দিনে খেলা আছে কিনা সূচি দেখতে হবে। দিনে হলে বল হালকা ওঠে-নামে, সেগুলো আমাদের খেলোয়াড়রা ম্যানেজ করতে পারবে। আশা করি আমারা যেভাবে খেলে আসছি তাতে কোনো সমস্যা হবে না।

অধিনায়ক ও দলের সিনিয়র খেলোয়াড়দের অনেকেই এবারের বিশ্বকাপে খুব ভালো কিছু করার সম্ভাবনা দেখছেন। সেটি সত্যি করতে গেলে নিশ্চয় বল হাতে আপনার কাঁধে অনেক দায়িত্ব থাকবে। আপনাকে ঘিরে প্রত্যাশাও থাকবে আকাশ সমান।
মোস্তাফিজ: আমার কাছে ভাবনাটা একই থাকে, আমাকে দিয়ে যেন দলের উপকার হয়। যদি ভালো কিছু হয় দেশের, আমাকে দিয়ে টিমও জিতুক আর দেশের সম্মানও থাকুক, এটিই চাওয়া।

আপনি যখন শুরু করেছিলেন, মাশরাফী বিন মোর্ত্তজা তখন টি-টুয়েন্টি ও ওয়ানডে অধিনায়ক। দুটি সংস্করণে একটি করে বিশ্বকাপ খেলেছেন তার অধীনে। পেস আক্রমণের নেতাও ছিল সে। এই আসরে সম্ভবত আপনাকে পেস আক্রমণে লিড দিতে হবে। আপনি ভালো করলে অনেক ভালো কিছু হতে পারে বিশ্বকাপে। তাছাড়া আগের দুটি বিশ্বকাপে আপনার পারফরম্যান্স বেশ ভালো।
মোস্তাফিজ: জানেন তো আমি ভাবনা-চিন্তা একটু কম করি। বুঝেছি ব্যাপারটা, ভালো করার ইচ্ছা থাকবে। দেশের সম্মান যেন রাখতে পারি সে প্রচেষ্টা থাকবে। একটা টুর্নামেন্টে সবাই ভালো খেলে না। আগে একটা জায়গায় বলেছি, যদি চার-পাঁচজন ক্লিক করে যায়, তিনজন ব্যাটে দুইজন বলে, তাহলে আল্লাহ দিলে খুব ভালো একটা রেজাল্ট আসবে। দেশবাসীর সবার দোয়া আমাদের সঙ্গেই আছে।বিশ্বকাপে মোস্তাফিজের খেলা, বাংলাদেশ ক্রিকেট দলের সদস্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে ‘ভালো রেজাল্ট’ বলতে কোথায় চোখ রাখছেন?
মোস্তাফিজ: খেলা বাকি আছে, বাছাইপর্বের তিনটা ম্যাচ, তার আগে দুটি প্র্যাকটিস ম্যাচ খেলব। বাছাইপর্বের তিন ম্যাচ হোক, এখন কীভাবে বলব… (হাসি)।

বাংলাদেশের হয়ে টানা সিরিজ খেলেছেন, আইপিএলে টানা ম্যাচ। বিশ্বকাপের ম্যাচও কম নয়। এত ধকল কীভাবে সামলাবেন, ওয়ার্মআপ ম্যাচে বিশ্রাম নেবেন কিনা?
মোস্তাফিজ: আমি জানি না, এটা আমার হাতে নেই। সবাইকে আগে কাছে পাই, কোচ-ক্যাপ্টেন নিশ্চয়ই এটি নিয়ে কিছু বলবেন। চেষ্টা করে যাচ্ছি, আমার হাতে যা আছে- কীভাবে সুস্থ থাকা যায়। দোয়া করবেন যেন ফিট থাকতে পারি।

একটু আইপিএল প্রসঙ্গে ফিরি। সাকিব-মোস্তাফিজ, দুজনই আইপিএল খেলেন। বাংলাদেশের বাকিদের কেন সুযোগ হয় না, এই প্রশ্ন কী মাথায় আসে?
মোস্তাফিজ: এবারের বিশ্বকাপে যদি আমাদের খেলোয়াড়রা ভালো করে, তাহলে ভালো সুযোগ আছে সামনে। এখানে যারা আছে তাদের আমাদের খেলোয়াড়দের সম্পর্কে ভালো ধারণা আছে। তারাও খেলা দেখে আমাদের দেশের, দেখে না এরকম না। কে কোন জায়গায় ব্যাটিং করে সবই জানে।রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ক্রিকেটাররা মাঠে একসঙ্গে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজস্থান রয়্যালসে কি বাংলাদেশের অন্য খেলোয়াড়দের নিয়ে আলাপ হয়েছে?
মোস্তাফিজ: বাংলাদেশ থেকে আরও ক্রিকেটার খেললে আমাদের জন্য ভালোই হয়। কারও নাম ধরে বলা হয় না। সুযোগ হলে আমি বলি, বিদেশি যারা আসতেছে তাদের চেয়ে অনেক ভালো ভালো খেলোয়াড় আছে আমাদের। কিছু কিছু বিদেশি খেলোয়াড়ের জায়গায় আমাদের দেশের খেলোয়াড়ও এখানে খেললে ভালো করবে। যারা কোচ তাদের সঙ্গে টুকটাক আলাপ হয়েছে।

ভিত্তিমূল্য ১ কোটি রুপিতে খেলতে হল এবার। আইপিএলে এটি তেমন কোনো পারিশ্রমিক নয়! আগে এরচেয়ে কয়েকগুণ বেশি পেয়েছেন।
মোস্তাফিজ: এটি নিয়ে আফসোস নেই। ভালো খেললে কদর বাড়বে। কোন দল নেবে, এটা আমার হাতে থাকে না। আমার তরফ থেকে আমি আমার সেরাটা দেয়ার চেষ্টা করছি সবসময়। এই বছর না যে কয়বছর খেলেছি। ভালো করলে ভালো (পারিশ্রমিক) হওয়ার কথা।

শুরুর মোস্তাফিজ আর এখনকার মোস্তাফিজের মধ্যে পার্থক্য কতটা?
মোস্তাফিজ: আমি পরিবর্তন বুঝতে পারি না। আমি বোলিং করি, এটুকুই জানি।বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একসঙ্গে উল্লাস করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিস্ময়কর উত্থানের পর কাঁধের চোট আপনাকে খুব ভুগিয়েছে। অনেকেই ভেবেছিল আপনি পথ খুঁজে পাবেন না। অনেক কোচ আপনাকে নিয়ে কাজ করেছেন। বোলিংয়ে বৈচিত্র্য ফিরে পেতে সময় লেগেছে। ওই সময়টায় ভেতরে কী চলছিল?
মোস্তাফিজ: শুধু ক্রিকেট নাম সব খেলাতেই ভালো-খারাপ নিয়ে সময় যাবে। হাল ছাড়িনি। চেষ্টা করেছি। কে কী বলে সেদিকে কান না দিয়ে কীভাবে ভালো করব, কী করলে ভালো হবে। যখন খারাপ সময় গিয়েছে তখনও আত্মবিশ্বাস ছিল। ইনজুরি নিয়ে খেলাই কষ্ট, তাই না? খারাপ হয়নি আল্লাহর রহমতে ভালো হয়েছে, এমন সময়েও (চোট) হতে পারতো যে বাংলাদেশের সামনে বড় কোনো ইভেন্ট। মিস করতে পারতাম, সেটা হয়নি।

ছয় বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। আশা করি আরও দশ বছর বাংলাদেশকে সার্ভিস দেবেন। ক্যারিয়ার শেষের আগে বিশ্বকাপ জয়ের সম্ভাবনা কতটা দেখেন?
মোস্তাফিজ: আমাদের টিম যেভাবে যাচ্ছে তাতে অসম্ভব কোনো কিছু না। ওয়ানডে বা টি-টুয়েন্টি যে কোনো একটা বিশ্বকাপ জেতার সম্ভাবনা দেখি। আমার মনে হয় এখন যারা দলে আছে সবাই এই স্বপ্নটা দেখে, ক্যারিয়ারে একটা বিশ্বকাপজয়ী দলের অংশ হতে সবাই চায়।

Tags: আইপিএল ২০২১টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০টিম টাইগার্সনাঈমপ্রস্তুতি ম্যাচবাংলাদেশমোস্তাফিজলিড স্পোর্টস
Previous Post

ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন রোগী ভর্তি ২১১ জন

Next Post

ফাইনালে ধোনির চেন্নাই, আরেকটি সুযোগ পাবে দিল্লি

Next Post
ধোনি ব্যাটিং করছেন, চেন্নাই ক্রিকেট দলের খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইনালে ধোনির চেন্নাই, আরেকটি সুযোগ পাবে দিল্লি

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বব্যাপী একদিনে মৃত্যু সাড়ে ৪ হাজার, শীর্ষে রাশিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT