চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের পরমাণু বিজ্ঞানী আব্দুল কাদির খান মারা গেছেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:10 অপরাহ্ন 10, অক্টোবর 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের পরমাণু বিজ্ঞানী আব্দুল কাদির খান মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৮৫ বছর। 

পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিভি জানিয়েছে, ফুসফুসে জটিলতা নিয়ে ইসলামাবাদের কেআরএল হাসপাতালে স্থানান্তরের পরই রোববার সকালে তিনি মৃত্যুবরণ করেন। এর আগে আগস্ট মাসে করোনা সংক্রমিত হয়ে একই হাসপাতালে ভর্তি হয়েছিলেন কাদির খান। কয়েক সপ্তাহ আগে সুস্থ হয়ে বাড়িতে ফেরেন তিনি। পরে অবস্থা খারাপ হলে আবার তাকে হাসপাতালে আনা হয়।

‘পাকিস্তানের পারমাণবিক বোমার জনক’ বলে অভিহিত করা হয় তাকে। দেশকে বিশ্বের প্রথম ইসলামী পারমাণবিক শক্তিতে রূপান্তরিত করার জন্য জাতীয় বীর হিসেবে প্রশংসা কুড়ান এই পরমাণু বিজ্ঞানী, কিন্তু পশ্চিমারা তাকে বিপজ্জনক বিদ্রোহী হিসেবে চিহ্নিত করে অসৎ দেশে প্রযুক্তি পাচারের জন্য দায়ী করে।

পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি এক টুইট বার্তায় বলেছেন, আব্দুল কাদির খানের মৃত্যুর খবর শুনে তিনি গভীরভাবে শোকাহত। ১৯৮২ সাল থেকে ব্যক্তিগতভাবে তাদের পরিচয় ছিলো।

পারমাণবিক ক্ষেত্রে নিজেদেরকে চির প্রতিদ্বন্দ্বী ভারতের সমতুল্য করে তোলার জন্য এবং নিজেদের প্রতিরক্ষাকে ‘দুর্ভেদ্য’ করার জন্য তিনি প্রশংসিত হন। কিন্তু তার বিরুদ্ধে ইরান, লিবিয়া এবং উত্তর কোরিয়ার সাথে অবৈধভাবে পারমাণবিক প্রযুক্তি ভাগাভাগি করার অভিযোগ আনা হয়।

পরে তিনটি দেশে বিস্তৃত নেটওয়ার্ক চালানোর কথা স্বীকার করায় খানকে ২০০৪ সালে রাজধানী ইসলামাবাদে গৃহবন্দী করা হয়।

২০০৬ সালে প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত হন, পরে অস্ত্রোপচার করে সুস্থ হয়ে উঠেন। ২০০৯ সালে ফেব্রুয়ারিতে আদালত তাকে গৃহবন্দীত্ব থেকে মুক্তি দেন। কিন্তু তার গতিবিধি কঠোরভাবে নিয়ন্ত্রিত ছিলো। ইসলামাবাদে ঘর থেকে বের হলেই কর্তৃপক্ষের কেউ না কেউ তার সঙ্গে থাকতো।

Tags: পরমাণু বিজ্ঞানীপাকিস্তান
Previous Post

উন্নয়নের পাশাপাশি পরিহার করতে হবে পুরোনো চিন্তা-ভাবনা

Next Post

আবহাওয়া শুষ্ক থাকতে পারে

Next Post
আবহাওয়া সংক্রান্ত নির্দেশিকা দেখাচ্ছে একটি বাতাসের দিক নির্দেশক. Channel i News - চ্যানেল আই নিউজ

আবহাওয়া শুষ্ক থাকতে পারে

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

শিশুসাহিত্যিক ও সাংবাদিক রফিকুল হক দাদু ভাই মারা গেছেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT