চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬০ লাখ নয়, শাকিব অভিনীত ‘গলুই’ এর বাজেট প্রায় ২ কোটি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:52 অপরাহ্ন 06, অক্টোবর 2021
in বিনোদন
A A
শাকিব খান গলুই সিনেমার চরিত্রে, হাসিমুখে ক্যামেরার দিকে তাকানো. Channel i News - চ্যানেল আই নিউজ

শাকিব খানের সিনেমা মানেই বড় বাজেটের বিশাল আয়োজন! সে কারণে সাধারণ দর্শক থেকে শুরু করে সিনেমা হল মালিক, বুকিং এজেন্ট প্রত্যেকেই অপেক্ষায় থাকেন এ নায়কের সিনেমার জন্য।

সংশ্লিষ্টদের মতে, নিয়মিত দর্শকরা যেমন সিনেমা চান শাকিব তেমন আয়োজনের সিনেমা করেন। এ কারণেই শাকিবের বাজার কাটতি সবচেয়ে বেশী!

গত দেড় দশকে তিনি নিজেকে বারবার প্রমাণ করে বিনিয়োগকারীদের নির্ভরতা অর্জন করেছেন।

বর্তমানে এই শীর্ষ তারকা ব্যস্ত সরকারি অনুদান পাওয়া সিনেমা ‘গলুই’ নিয়ে। যার শুটিং চলছে জামালপুরে। ৬০ লাখ টাকা অনুদান পাওয়া এই সিনেমায় চুক্তির পর থেকেই গুঞ্জন উঠেছে, শাকিব খানের সিনেমার বাজেট কমে গেছে! কমিয়েছেন নিজের পারিশ্রমিকও! না হলে তিনি কেন সরকারি অনুদানের সিনেমায়?

আসলেই কি তাই? সিনেমাটির প্রযোজক খোরশেদ আলম খসরু গণমাধ্যমে জানিয়েছেন, তার প্রযোজনায় অনুদানের এই সিনেমায় শাকিব খান পারিশ্রমিক নিচ্ছেন ৪০ লাখ টাকা!

এতে করে অনেকেই ধরে নিয়েছেন, অনুদান পাওয়া ৬০ লাখের মধ্যে ৪০ লাখ যদি শাকিব খান একাই নেন তবে বাকি ২০ লাখে সিনেমার শুটিং কীভাবে হচ্ছে? সিনেমার বাজেট নিয়ে এমন বিভ্রান্তি নিয়ে পরিষ্কার ব্যাখ্যা দিয়েছেন প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু।

চ্যানেল আই অনলাইনকে খোরশেদ আলম খসরু বলেন, অনুদান পেয়েছি ৬০ লাখ টাকা এর মানে এই নয় যে এই টাকার মধ্যেই সিনেমা শেষ হয়ে যাবে! শাকিব বাংলাদেশের সবচেয়ে বড় ফিল্মস্টার, তাকে নিয়ে ৬০ লাখ টাকায় সিনেমা নির্মাণ কি সম্ভব? শুটিং করতে গিয়ে মনে হচ্ছে সিনেমাটি শেষ করতে বাজেট দাঁড়াবে দুই কোটির কাছাকাছি। অনুদানটাকে আমরা দেখছি সরকারের বাড়তি সহায়তা হিসেবে।

তিনি বলেন, ‘গলুই’ যে আয়োজনের সিনেমা এতে কোনোভাবেই কম বাজেটে শেষ করা সম্ভব নয়। অনুদানের জন্য যখন চিত্রনাট্যসহ আবেদন করেছিলাম সেখানে সম্ভব্য বাজেট দেয়া ছিল দেড় কোটির উপরে। কিন্তু শুটিং ঠিকভাবে করতে গিয়ে বুঝলাম আরও বাজেট লাগবে। ধরে নিয়েছি ‘গলুই’র বাজেট দুই কোটির কাছাকাছি যাবে।

তিনি বলেন, প্রতিদিন ইউনিটে কয়েকশত মানুষ  কাজ করছে। ইতোমধ্যে ফেসবুক, ইউটিউবে সবাই দেখেছেন কেমন আয়োজনের সিনেমা করছি। কেউ যদি মনে করে ৬০ লাখের মধ্যেই সিনেমা শেষ হবে সেটি পুরোপুরি ভুল। বাকিটা পর্দায় শাকিবের উপস্থিতি বলে দেবে ‘গলুই’র আয়োজন কেমন।

‘গলুই’ এর এর অন্যতম আকর্ষণ নৌকাবাইচ। সঙ্গে থাকছে পিরিয়ডিক্যাল এক রোমান্টিক গল্প। গেল সপ্তাহে শাকিব খান শুটিংয়ে যোগ দিয়েছেন। প্রথমদিনেই শুটিংয়ে প্রকাশিত তার লুক প্রকাশের পর ব্যাপকভাবে প্রশংসা অর্জন করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

এস এ হক অলিকের পরিচালনায় ‘গলুই’ সিনেমায় শাকিবের নায়িকা পূজা চেরী। আরও অভিনয় করছেন আজিজুল হাকিম, সমু চৌধুরী, ঝুনা চৌধুরী প্রমুখ।

Tags: এস এ হক অলিকখসরুখোরশেদ আলম খসরুগলুইজামালপুরপারিশ্রমিকপূজা চেরীবাজেটলিড বিনোদনশাকিবশাকিব খানসিনেমা
Previous Post

বিপুল ভোটে জিতে ফের বিসিবি পরিচালক সুজন

Next Post

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা আরও জোরদার: পররাষ্ট্রমন্ত্রী

Next Post
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষাৎকারে বসে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা আরও জোরদার: পররাষ্ট্রমন্ত্রী

বিসিবি নির্বাচনে বিজয়ীদের শুভেচ্ছা ও উল্লাসের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিসিবি নির্বাচনে কে কত ভোটে জিতলেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT