চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ব কেন ‘স্কুইড গেম’-এ মেতেছে, কী আছে এতে?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:26 অপরাহ্ন 06, অক্টোবর 2021
in বিনোদন
A A
স্কুইড গেমের মূল চরিত্র ও প্রতিযোগীরা মাঠে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নেটফ্লিক্সের ‘স্কুইড গেম’ এই মুহূর্তে সবচেয়ে আলোচিত শো-গুলোর একটি। বিশ্বব্যাপী সাম্প্রতিক এমন আলোড়ন খুব কম সিরিজই তুলতে পেরেছে। কিন্তু কেন এত জনপ্রিয় হয়ে উঠলো দক্ষিণ কোরিয়ার এই ড্রামা?

১৭ সেপ্টেম্বর মুক্তি পাওয়া এই সিরিজ সম্পর্কে নেটফ্লিক্সের কো-সিইও টেড সাদান্দোস ভবিষ্যদ্বাণী করে বলেছিলেন, ‘এটি সর্বকালের রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।’ তখন বিষয়টি অনেকে হালকাভাবে নিলেও এখন আর হালকা ভাবে নেয়ার সুযোগ নেই।

বৈশ্বিক জনপ্রিয় সিরিজ স্কুইড গেমের চরিত্ররা. Channel i News - চ্যানেল আই নিউজ দিনে দিনে এর জনপ্রিয়তা এতটাই বাড়ছে যে চায়ের দোকান থেকে সামাজিক মাধ্যম, সবখানেই আলোচনায় ‘স্কুইড গেম’!

২০০০ সালের একটি জাপানিজ সিনেমা ‘ব্যাটল রয়্যাল’ থেকে অনুপ্রাণিত এই সিরিজ। টিকে থাকার লড়াইয়ের গল্প। একটি খেলা খেলতে হয় যা আপাতদৃষ্টিতে শিশুদের খেলার মতো হলেও বাস্তবে তা নয়। স্কুইড গেমে জিতলে বেঁচে থাকা যায়, নাহলে মৃত্যু।

একজন ব্যক্তি স্কুইড গেমের প্রতীক হাতে ধরে দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ হোয়াং দং-হিউক ‘স্কুইড গেম’-এর অপ্রত্যাশিত এই সাফল্যে দারুণ খুশি। ‘ভ্যারাইটি’তে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি একটি গল্প লিখতে চেয়েছি যা আধুনিক পুঁজিবাদী সমাজের গল্প তুলে ধরবে। এই চরিত্রগুলো বাস্তব জীবনে সবার চেনা।’

‘স্কুইড গেম’ প্রথমে সিনেমা হিসেবে তৈরি হলেও পরে সিরিজ আকারে নেটফ্লিক্সে এসেছে। এই বিশ্বের নানা দেশে সিরিজটি জনপ্রিয়তা পাওয়ার পেছনের কারণ ব্যাখ্যা করেছেন সাংমায়ুং ইউনিভার্সিটির কালচারাল কনটেন্ট প্রফেসর কিম পিয়ং-গ্যাং।

স্কুইড গেমের মূল চরিত্ররা একটি গেমের সেটে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ তার মতে, ‘মানুষ, বিশেষ করে তরুণরা বাস্তব জীবনে বিচ্ছিন্নতা ও বিরক্তিতে ভোগেন নিয়মিত। তারা চরিত্রগুলোর সাথে নিজেদের মেলাতে পেরেছেন।’

‘স্কুইড গেম’-এর সিকুয়েল নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। এই প্রসঙ্গে ‘ভ্যারাইটি’কে নির্মাতা জানিয়েছেন, ‘স্কুইড গেম টু’ তৈরির পরিকল্পনা এখনও করেননি তিনি। এটা নিয়ে ভাবতেও এখন ক্লান্ত লাগছে তার।

Tags: ওয়েব ফিল্মনেটফ্লিক্সফিল্মলিড বিনোদনসিক্যুয়েলসিরিজস্কুইড গেম
Previous Post

সাবিনা নেসার হত্যার প্রতিবাদে ইস্টবর্নে সমাবেশ

Next Post

জনগণের প্রাপ্য ন্যায়বিচার ও সেবা নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

Next Post
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের জন্য ন্যায়বিচার ও সেবা নিশ্চিতের নির্দেশ দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জনগণের প্রাপ্য ন্যায়বিচার ও সেবা নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জায়রা বলিউড ছাড়ার দুই বছর পর প্রকাশ্যে দেখা গেল. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউড ছাড়ার দুই বছর পর প্রকাশ্যে জায়রা!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT