চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবরার হত্যার দুই বছর: হত্যাকারীদের মৃত্যুদণ্ড চায় পরিবার

আনিসুজ্জামান ডাবলু by আনিসুজ্জামান ডাবলু
12:25 অপরাহ্ন 06, অক্টোবর 2021
in - সেমি লিড, কুষ্টিয়া, জনপদ
A A
আবরার হত্যার দুই বছর উপলক্ষে পরিবারের প্রতিবাদ ও দাবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার ২ বছর আজ। সকল হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেখে যেতে চান আবরারের দাদা ৯০ বছর বয়সি মো. আব্দুল গফুর বিশ্বাস, মৃত্যুদণ্ড চান তার মা রোকেয়া খাতুন’ও।

মো. আব্দুর গফুর বিশ্বাস বলেন, প্রধানমন্ত্রী , প্রধান বিচারপতি সবাই বলেছে আবরার হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেয়া হবে। কিন্তু দীর্ঘ দুইবছর হয়ে গেলেও এখনো বিচার কাজ শেষ হয়নি। আমার বয়স ৯০ বছর, মৃত্যুর আগে আমি আমার নাতি আবরারের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর দেখে যেতে চাই।

আবরার ফাহাদের সকল হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চান তার মা রোকেয়া খাতুন। কুষ্টিয়ার পিটিআই রোডের বাসায় আবরারের জামা কাপড়, বইপত্র, ব্যবহৃত জিনিসপত্রে প্রিয় ছেলেকে খোঁজেন তিনি।

রোকেয়া খাতুন বলেন, সবাই দেখেছে আমার ছেলে আবরারকে কত নির্মমভাবে হত্যা করা হয়েছে। দুই বছর অতিবাহিত হলেও আমার ছেলের হত্যাকারীরা এখনও জীবিত রয়েছে। অতিদ্রুত রায় ঘোষণার পাশাপশি তা কার্যক্রর দাবি জানান তিনি।

আবরার ফাহাদ হত্যার দুই বছরে তার পরিবারের এখন একটাই দাবি। অতিদ্রুত রায় ঘোষণার পাশাপশি তা কার্যকর করা হোক।

করোনা ভাইরাসের কারণে বিচার কাজ বিঘ্নতা ঘটেছে বলে মনে করে আবরারের ছোট ভাই আবরার ফায়াজ। ফায়াজ বলেন, বিচার কাজ বিলম্ব হওয়ায় অনেকেই এই মামলাটিকে ভিন্নখাতে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তাই অতিদ্রুত সকল আসামীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে।

২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর শেরে বাংলা হলের একটি কক্ষে একদল বিপথগামী ছাত্ররা ৬ ঘন্টা ধরে নির্মম নির্যাতন করে মেধাবী ছাত্র আবরার ফাহাদকে হত্যা করে। পরদিন ৭ অক্টোবর সকালে তার লাশ উদ্ধার হলে প্রতিবাদে সারাদেশ বিক্ষুব্ধ হয়ে ওঠে।

ঘটনার পরদিনই নিহতের বাবা বরকত উল্লাহ ১৯ শিক্ষার্থীকে আসামি করে চকবাজার থানায় মামলা দায়ের করেন। ৩৭ দিনে মামলাটির তদন্ত শেষ করে ২৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়। মামলাটি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে যুক্তিতর্ক উপস্থাপনের পর্যায়ে রয়েছে। রাষ্ট্রপক্ষ আশা করছে, এই বছরের নভেম্বরের প্রথম সপ্তাহে মামলাটির বিচার শেষ হবে।

Tags: আবরার হত্যাবুয়েট ছাত্র
Previous Post

যুক্তরাজ্যে ‘জেমস বন্ড’ ফ্র্যাঞ্চাইজির রেকর্ড ভাঙল ‘নো টাইম টু ডাই’

Next Post

টিকাদান কর্মসূচি জোরদারে বিশেষজ্ঞদের পরামর্শ

Next Post
বিশেষজ্ঞদের পরামর্শে টিকাদান কর্মসূচি জোরদার করার আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

টিকাদান কর্মসূচি জোরদারে বিশেষজ্ঞদের পরামর্শ

কাপ্তাই হ্রদের উপরে দুই পাহাড়ের সংযোগ সেতু, সুন্দর প্রাকৃতিক দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

কাপ্তাই হ্রদের উপরে দর্শনীয় দুই পাহাড়ের সংযোগ সেতু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT