চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিক্যুয়ালে হিট ‘পুনর্জন্ম ২’, ভিউ ছাড়ালো দুই মিলিয়ন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:47 অপরাহ্ন 05, অক্টোবর 2021
in অন্যান্য, বিনোদন
A A
একজন মহিলা দর্শকদের দিকে মনোযোগ দিয়ে তাকাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সিক্যুয়ালে নির্মিত যে কোনো নাটক বা সিনেমা আলোচিত হয় না, এমন অভিযোগ দর্শকের পুরনো। প্রথমটি কিস্তি টপকানো প্রোডাকশন খুবই কম দেখা যায়। তবে ব্যতিক্রম দেখালেন নির্মাতা ভিকি জাহেদ।

‘পুনর্জন্ম’র সিক্যুয়াল নির্মাণ করে হাতেনাতে প্রমাণ দিলেন এই তরুণ নির্মাতা।সিক্যুয়াল বানিয়েও হিট করানো যায়। প্রচারের চারদিনের মাথায় ভিকির বানানো নিশো মেহজাবীন অভিনীত ‘পুনর্জন্ম ২’ ইউটিউব থেকে দেখেছেন দুই মিলিয়নের বেশি দর্শক!

আত্মবিশ্বাস থেকে নির্মাতা ভিকি পরের কিস্তি নির্মাণের ঘোষণা দিয়েছেন আগেই। ডার্ক থ্রিলার গল্পে নির্মিত ‘পুনর্জন্ম ২’ দেখে মুগ্ধ দর্শক। বেশীরভাগ দর্শকই ‘পুনর্জন্ম ২’ দেখে ঘোরের মধ্যে পড়ছেন। গল্পের মধ্যে গল্প, একের পর এক টুইস্ট।

দর্শকদের মতামত, এমন ঠাণ্ডা মাথার গল্প বলতে বরাবরই পটু ভিকি। অনেকেই ‘পুনর্জন্ম ২’কে আন্তর্জাতিকমানের কনটেন্ট বলেছেন। নির্মাণ মুন্সিয়ানা, অভিনয়, গল্পের গাঁথুনি, ইউটিউব ভিউ, রিভিউ সবকিছু মিলিয়ে ‘পুনর্জন্ম ২’-কে হিট বলছেন দর্শক। সেইসঙ্গে নিশো-মেহজাবীনসহ অন্যান্য শিল্পীদের অভিনয়ের তারিফ করছেন।

গেল জুলাইতে চ্যানেল আইয়ের উদ্যোগে ‘পুনর্জন্ম’ নির্মিত হয়েছিল। প্রথম কিস্তিতে নাটকটি ব্যাপকভাবে আলোচিত হয়।

চ্যানেল আইয়ের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রচারিত নির্মিত ‘পুনর্জন্ম ২’। এতে আফরান নিশো-মেহজাবীন ছাড়াও অভিনয় করেছেন নওশাবা, শাহেদ আলী, মুকুল সিরাজ প্রমুখ। বিশেষ চমক হিসেবে এতে আরও দেখা গেছে অভিনেতা খায়রুল বাসারকে।

Tags: আফরান নিশোখায়রুল বাসারচ্যানেল আইনাটকপুনর্জন্ম ২ভিকি জাহেদমেহজাবিনমেহজাবীনলিড বিনোদনসিনেমা
Previous Post

নদীবন্দর সমূহে এক নম্বর সতর্ক সংকেত

Next Post

আওয়ামী লীগের হাত থেকে বাঁচতেই মানুষ বিএনপিকে ভোট দেবে: ফখরুল

Next Post
ফখরুল ইসলাম আলমগীর speaking at a political event in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের হাত থেকে বাঁচতেই মানুষ বিএনপিকে ভোট দেবে: ফখরুল

বাংলাদেশে ফাইজার ভ্যাকসিন উপহার প্রদান, স্বাস্থ্যকর্মীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

২৫ লাখ ফাইজার ভ্যাকসিন উপহার পেল বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT