চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিকিৎসায় নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের দুই বিজ্ঞানী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:04 অপরাহ্ন 04, অক্টোবর 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মানুষের শরীর কিভাবে উষ্ণতা এবং স্পর্শের অনুভূতি অনুভব করে, তার রাসায়নিক কাঠামো (রিসেপ্টর) আবিস্কার করে এ বছর চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেয়েছেন যুক্তরাষ্ট্রভিত্তিক দুই বিজ্ঞানী ডেভিড জুলিয়াস এবং আর্ডেম পাটাপুটিয়ান।

জুলিয়াসের জন্ম যুক্তরাষ্ট্রে আর যুক্তরাষ্ট্রে গবেষণারত পাটাপুটিয়ানের জন্ম লেবাননের বৈরুতে। এই দুই বিজ্ঞানী তাপ, ঠাণ্ডা এবং স্পর্শ কীভাবে আমাদের স্নায়ুতন্ত্রের সংকেত দেওয়া শুরু করতে পারে তার ব্যাখ্যা করেছেন। যা আয়ন চ্যানেল চিহ্নিতকরণ অনেক শারীরবৃত্তীয় প্রক্রিয়া এবং রোগের অবস্থার জন্য গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে তাদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।

এক টুইট বার্তায় প্রতিষ্ঠানটি বলেছে, তাদের গবেষণা আমাদের বুঝতে শিখিয়েছে কীভাবে তাপ, ঠাণ্ডা এবং যান্ত্রিক শক্তি স্নায়ু আবেগের শুরু করতে পারে যেটা আমাদের চারপাশের জগৎকে উপলব্ধি করতে এবং মানিয়ে নিতে সাহায্য করে।

চিকিৎসাশাস্ত্রে নোবেল ঘোষণার মধ্যে দিয়ে শুরু হলো এবছরের নোবেল আয়োজন। এরপর ৫ অক্টোবর পদার্থবিজ্ঞানে, ৬ অক্টোবর রসায়নে, ৭ অক্টোবর সাহিত্যে, ৮ অক্টোবর শান্তি এবং শেষে ১১ অক্টোবর অর্থনীতিতে নোবেল ঘোষণা করা হবে।

নোবেল পুরস্কার হিসেবে বিজয়ী একটি গোল্ড মেডেল ও ১০ মিলিয়ন সুইডিশ ক্রোনার পান। ১২০ বছর আগে ১৯০১ সালে ৫টি বিভাগে প্রথম নোবেল পুরস্কার প্রদান করা হয়। পরে অর্থনীতিতেও নোবেল দেওয়া শুরু হয় ১৯৬৮ সালে।

১২৪ বছর আগে আলফ্রেড নোবেল যে তহবিল তৈরি করেছিলেন তা থেকে নোবেল জয়ীদের পুরস্কারের অর্থ দেয়া হয়।

Tags: নোবেলনোবেল পুরস্কার
Previous Post

‘ফ্লাই ফার লেডিস’ এর তৃতীয় বর্ষ উদযাপন

Next Post

জামালপুর যুবলীগের সভাপতি ও সম্পাদককে অব্যাহতি

Next Post
জামালপুর যুবলীগের সভাপতি ও সম্পাদককে অব্যাহতি সংক্রান্ত অফিসিয়াল চিঠি. Channel i News - চ্যানেল আই নিউজ

জামালপুর যুবলীগের সভাপতি ও সম্পাদককে অব্যাহতি

বাংলাদেশ ক্রিকেটার মোসাদ্দেক হোসেন ব্যাটিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মোসাদ্দেকের ঝড়ো ফিফটি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT