চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কাঠবিড়ালী’র চেয়ে ‘রক্তজবা’ পরিণত সিনেমা: নিয়ামুল মুক্তা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:27 অপরাহ্ন 03, অক্টোবর 2021
in বিনোদন
A A
কৃষি মাঠে চারজন মানুষ, প্রকৃতি ও ফসলের পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম সিনেমা ‘কাঠবিড়ালী’ দিয়ে নিজেকে প্রমাণ করেছেন তরুণ নির্মাতা নিয়ামুল মুক্তা। এর মাধ্যমে ব্যাপকভাবে প্রশংসা অর্জন করেন তিনি। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় এবার নিয়ামুল মুক্তা তার দ্বিতীয় সিনেমা ‘রক্তজবা’র শুটিং শেষ করলেন।

নিয়ামুল মুক্তা বলেন, শুটিং যেহেতু শেষ তাই বলতে পারি ‘কাঠবিড়ালী’র চেয়ে আমার ‘রক্তজবা’ হবে আরও পরিণত সিনেমা।

তরুণ এ নির্মাতা জানান, একটি দৃশ্যের শুটিং বাকি ছিল। আটমাস অপেক্ষার পর তিনি দৃশ্যটির মাধ্যমে শুটিং শেষ করেন।

চলতি বছরের জানুয়ারিতে ঢাকা চাঁদপুরে শুটিংয়ের মাধ্যমে ‘রক্তজবা’র অন্য সব কাজ শেষ হয়। বাকি ছিল একটি দৃশ্যের শুটিং। নির্মাতার মতে, ‘রক্তজবা’র গুরুত্বপূর্ণ দৃশ্য ছিল এটি। যেখানে একটি স্কুলের বিভিন্ন অংশ দেখানো হবে।

নিয়ামুল মুক্তা বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার অপেক্ষায় ছিলাম। যেহেতু খুলেছে তাই একদিনের শুটিংয়ের মাধ্যমে কাজটি শেষ করেছি। চাইলেই সেট বানিয়ে দৃশ্যটি করতে পারতাম। কিন্তু প্রকৃত পরিবেশ হয়তো পেতাম না। সেজন্য এতোদিন অপেক্ষা করে অবশেষে শুটিং সম্পন্ন করেছি। এর মধ্যে পোস্ট প্রডাকশনের কাজ অনেকদূর এগিয়ে নিয়েছি।

‘রক্তজবা’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, শরিফুল রাজ, লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, জয়িতা মহলানবিশ, অরিত্র আরিয়া প্রমুখ।

অবসরপ্রাপ্ত এক প্রধান শিক্ষকের কাছে আসা একটি চিঠিকে ঘিরে সিনেমাটির কাহিনি আবর্তিত হয়েছে। যে চিঠির মাধ্যমে শিক্ষক ফিরে যান একযুগ আগে। প্রধান শিক্ষকের ভূমিকায় অভিনয় করেছেন জর্জ।

‘রক্তজবা’র কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন মুহাম্মাদ তাসনীমুল হাসান, ক্রিয়েটিভ ও নির্বাহী প্রযোজক আবু শাহেদ ইমন।

Tags: ইমপ্রেস টেলিফিল্মনিয়ামুল মুক্তানুসরাত ইমরোজ তিশারক্তজবালিড বিনোদনলুৎফর রহমান জর্জশরিফুল রাজ
Previous Post

মাদকসহ আটক ছেলেকে রক্ষায় শাহরুখের ছুটোছুটি

Next Post

লোক দেখানো নির্বাচন আর হবে না: মির্জা ফখরুল

Next Post
বাংলাদেশের একজন নেতা সাংবাদিকদের সামনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লোক দেখানো নির্বাচন আর হবে না: মির্জা ফখরুল

প্রবাসী কর্মীদের করোনা পরীক্ষার ফি দেবে সরকার বিষয়ক আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রবাসী কর্মীদের করোনা পরীক্ষার ফি দেবে সরকার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT