চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিরেক্টরস গিল্ডের কমিটিতে যুক্ত হলেন বান্নাহ-তপু খান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:36 অপরাহ্ন 03, অক্টোবর 2021
in বিনোদন
A A
ডিরেক্টরস গিল্ডের নতুন কমিটিতে বান্নাহ-তপু খান যোগদান. Channel i News - চ্যানেল আই নিউজ

নাট্য নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের ২১ সদস্যের কার্য্য নির্বাহী কমিটিতে পরিবর্তন এসেছে। সুপরিচিত দুই নির্মাতা এবার এ সংগঠনে যুক্ত হয়েছেন। মাবরুর রশিদ বান্নাহ ও তপু খানকে ডিরেক্টরস গিল্ডের নির্বাহী কমিটির সদস্য করা হয়েছে।

আরেক নির্মাতা হাফিজুর রহমান সুরুজকে করা হয়েছে অর্থ সম্পাদক। এর আগে তিনি ছিলেন কার্য নির্বাহী কমিটিতে। নির্মাতা সাজ্জাদ সনির অকাল মৃত্যুতে অর্থ সম্পাদক পদটি খালি থাকায় সুরুজকে দেয়া হয়েছে অর্থ সম্পাদক পদ।

ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাউদ্দিন লাভলু সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগরসহ কমিটির অন্যদের উপস্থিতিতে বান্নাহ, তপু খান ও হাফিজুর রহমান সুরুজকে শনিবার শপথ বাক্য পড়িয়ে দায়িত্ব প্রদান করা হয়। চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর।

তিনি বলেন, গঠনতন্ত্রের নিয়মে শূন্য পদে তাদের যুক্ত করা হয়েছে। সাধারণ সম্পাদক বলেন, সাজ্জাদ সনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী থাকলে তাকে এ পদে দেয়া হতো। কিন্তু না থাকায় কার্য নির্বাহী কমিটির হাফিজুর রহমান সুরুজকে সকলের সম্মতিতে অর্থ সম্পাদক পদ দেয়া হয়েছে।

আর নির্বাহী কমিটির আবু হায়াত মাহমুদকে পরপর তিন মিটিং অনুপস্থিত থাকায় তাকে সরিয়ে তপু খানকে যুক্ত করা হয়েছে।

নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ বলেন, সভাপতি লাভলু ভাইকে ভীষণ শ্রদ্ধা করি। তিনি জানিয়েছেন নির্বাহী কমিটির প্রত্যেকেই আমাকে কমিটিতে চেয়েছেন। সেই ভালোবাসার জায়গা থেকে পোস্ট চিন্তা না করে সবার প্রতি সম্মান জানিয়ে কমিটিতে যুক্ত হয়েছি। কাজ নিয়ে সবসময় ব্যস্ততা যায়। এর মধ্যে সংগঠনের জন্য আমার দিক থেকে যতটুকু ইনপুট দেয়ার অবশ্যই দেব।

এদিকে তপু খান জানান, তাকে আগেই ডিরেক্টরস গিল্ডের নির্বাচনে অংশ গ্রহণের জন্য বলা হয়েছিল। কিন্তু তখন ‘লিডার আমিই বাংলাদেশ’র প্রিপ্রোডাকশনের কাজে মনোযোগী ছিলেন। এই ব্যস্ততায় নির্বাচনে অংশ নেয়ার সুযোগ হয়নি তার। এখন সিনেমার শুটিং শেষ করেছেন। অনুভব করছেন ডিরেক্টরস গিল্ডের সংগঠনে থেকে কাজ করা দরকার। সেজন্য যুক্ত হয়েছেন।

তপু খান বলেন, ডিরেক্টরস ডিল্ডের সঙ্গে আগে পরোক্ষভাবে যুক্ত ছিলাম। এবার প্রত্যক্ষভাবে যুক্ত হয়েছি। আশা করছি নির্মাতাদের স্বার্থ রক্ষায় আমাদের সংগঠনটি আরও গতিশীল হবে।

Tags: এস এম কামরুজ্জামান সাগরডিরেক্টরস গিল্ডতপু খানমাবরুর রশিদ বান্নাহলিড বিনোদনসালাউদ্দিন লাভলু
Previous Post

দেশে করোনার সার্বিক পরিস্থিতি স্বস্তিদায়ক: স্বাস্থ্য অধিদপ্তর

Next Post

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যায় আরো এক সন্দেহভাজন গ্রেপ্তার

Next Post
হাতকড়া লাগানো অবস্থায় জেলের গ্রিলের সামনে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যায় আরো এক সন্দেহভাজন গ্রেপ্তার

বাংলাদেশে করোনার টিকা নেওয়ার জন্য মানুষ লাইনে দাঁড়িয়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা শনাক্ত হাজারের নিচে, মৃত্যু ১৮

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT