চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুধের প্রথম ছবি দৃশ্যমান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:48 অপরাহ্ন 02, অক্টোবর 2021
in আন্তর্জাতিক
A A
চাঁদ ও মহাকাশযান, চ্যানেল আই অনলাইন সংবাদ জন্য উপযুক্ত ALT ট্যাগ. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ বুধের প্রথম ছবি দৃশ্যমান করেছে ইউরোপীয়-জাপানিজ মিশনের নভোযান বেপি-কলম্বো।

বিবিসি বলছে, ২০১৮ সালে নভোযানটি যাত্রা শুরু করে গত শুক্রবার এসে প্রথমবার ছবি ধারণ করতে সক্ষম হলো।

বুধের ২০০ কিলোমিটার বা ১২৫ মাইল দূর থেকে ছবি দৃশ্যমান করতে পেরেছে বলে জানিয়েছে ইউরোপীয়ান স্পেস এজেন্সি। তবে তার পর্যবেক্ষণ ক্যামেরায় ধারণকৃত ছবিটি সাদা-কালো এবং কম রেজুলেশনের।

এটি যাত্রা শুরু করে ২০১৮ সালের ২০ অক্টোবর। বুধে যেতে এই যানকে পার করতে হচ্ছে তিনটি ধাপ। প্রথম ধাপে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করার পর শুক্রকে প্রথম প্রদক্ষিণ করে ২০২০ সালে। গত ১৬ আগস্ট দ্বিতীয়বার প্রদক্ষিণের সময় শুক্র থেকে নভোযানটির দূরত্ব ছিলো সাড়ে তিনশ মাইল। সব শেষ ধাপে রহস্যঘেরা বুধের দিকে যাত্রা করে বেপি-কলম্বো। অবশেষে আজ বুধের ছবি দৃশ্যমান করলো বেপি-কলম্বো। আগামী ৪ বছরে ছয় বার প্রদক্ষিণের পর বুধে পৌঁছাবে নভোযানটি।

বুধে পৌঁছে দুইভাগে বিভক্ত হয়ে যাবে বেপি-কলম্বো। ইউরোপীয়ান স্পেস এজেন্সির তৈরি মূল অংশটি বুধের উপরের তল ও অভ্যন্তরীণ গঠন নিয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করবে। তৈরি করবে সেখানকার ভূপৃষ্ঠের মানচিত্র। অন্যদিকে জাপানের তৈরি যানটি কাজ করবে গ্রহের চুম্বকীয় ক্ষেত্র ও সৌরজগতের উৎপত্তি নিয়ে। এর আগে বুধ গ্রহে সফল দুটি অভিযান পরিচালনা করে যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা।

Tags: নাসাবুধ
Previous Post

অ্যাস্ট্রাজেনেকার প্রায় ৮ লাখ ভ্যাকসিন দেশে পৌঁছেছে

Next Post

হাসপাতালে আরও ১৮৮ ডেঙ্গু রোগী

Next Post
ডেঙ্গু মশার লার্ভা ও আক্রান্ত রোগীর ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসপাতালে আরও ১৮৮ ডেঙ্গু রোগী

চট্টগ্রামে প্রাণীজ সম্পদ উন্নয়নে অনুষ্ঠিত কর্মশালার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে দুধ, মাংস, ডিমসহ প্রাণীজ সম্পদ বাড়াতে কর্মশালা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT