চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীন বাংলাদেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে: কৃষিমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:57 অপরাহ্ন 30, সেপ্টেম্বর 2021
in - সেমি লিড, বাংলাদেশ
A A

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশ ও চীনের মধ্যে আনুষ্ঠানিক সম্পর্ক ৪৬ বছর অতিক্রম করেছে। এই সময়ের মধ্যে দুদেশের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা অনন্য উচ্চতায় পৌঁছেছে। অন্যতম উন্নয়ন অংশীদার হিসেবে চীন বাংলাদেশের বিভিন্ন খাতের উন্নয়নে আর্থিক, কারিগরিসহ নানা ভাবে সহায়তা করছে। সামনের দিনগুলোতে এ সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

মন্ত্রী বৃহস্পতিবার ভার্চুয়ালি গণপ্রজাতন্ত্রী চীনের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ চীন সিল্ক রোড ফোরাম আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সুদূর অতীতকাল থেকেই আজকের বাংলাদেশ ও প্রাচীন চীনের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক বিদ্যমান ছিল। তবে আধুনিক সময়ে যোগাযোগ ও সম্পর্ক স্থাপিত হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাধ্যমে। তিনি ১৯৫২ ও ১৯৫৭ সালে চীন সফরে গিয়েছিলেন। চীনের প্রধানমন্ত্রী চৌ এন লাইয়ের সাথে মতবিনিময় করেছিলেন যা দুদেশের সম্পর্কের ভিত্তি স্থাপন করেছিল।

ড. রাজ্জাক বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য সম্পর্ক দিনদিন বৃদ্ধি পাচ্ছে। চীন এখন বাংলাদেশের আমদানির সবচেয়ে বড় উৎস দেশে পরিণত হয়েছে। তবে বাংলাদেশ ব্যাপক বাণিজ্য ভারসাম্যহীনতায় ভুগছে। এটিকে কমিয়ে আনতে দুদেশকে আরও আন্তরিকতার সাথে কাজ করতে হবে।

মন্ত্রী আরও বলেন, স্ট্র্যাটেজিক ইস্যু হিসেবে নিয়ে চীনকে বাংলাদেশের রোহিঙ্গা সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে। মানবিক দিক বিবেচনা করে রোহিঙ্গাদেরকে দ্রুত মিয়ানমারে ফিরিয়ে নিতে সহযোগিতার জন্য চীনকে অনুরোধ জানান মন্ত্রী।

আলোচনা সভায় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ চীন সিল্ক রোড ফোরামের চেয়ারম্যান ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি, জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি, সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য ড. মঈন খান প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তাগণ গণপ্রজাতন্ত্রী চীনের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীর সাফল্য কামনা করেন। তারা বলেন, আজ থেকে ৭২ বছর আগে ১লা অক্টোবর ১৯৪৯ সালে মাও সেতুং গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠা করেন। এর মাধ্যমে দীর্ঘ দিন ধরে চলে আসা গৃহযুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা ও বিদেশি আগ্রাসন থেকে মুক্ত হয় দেশটি। গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল ধনী-গরীবের বৈষম্য কমানো ও শোষণহীন সমাজব্যবস্থা কায়েম করা।

তারা বলেন, তারপর থেকে গত ৭২ বছরে চীন জাতীয় উন্নয়নে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। দারিদ্র্যমোচন ও ধনী-গরীবের বৈষম্য কমিয়ে সমতা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। মানুষের জীবনমানের উল্লেখযোগ্য উন্নতি সাধিত হয়েছে। চীন বিশ্বে দ্বিতীয় অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। সারা বিশ্বের প্রয়োজনীয় পণ্যের সরবরাহকারীর শীর্ষে এখন চীন। প্রযুক্তির উন্নয়ন ও গবেষণায়ও সামনের কাতারে ওঠে এসেছে। তাদের এ উন্নয়ন সারা পৃথিবীর কাছে আজ উদাহরণ, মিরাকল।

Tags: কৃষিমন্ত্রীড. মো. আব্দুর রাজ্জাক
Previous Post

নতুন করে স্কুল ও কলেজ এমপিওভুক্তির গণবিজ্ঞপ্তি প্রকাশ

Next Post

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হল খুলবে ১৭ অক্টোবর 

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হল খুলবে ১৭ অক্টোবর 

শিশু ও অভিভাবকদের স্বাস্থ্যসেবা কেন্দ্রে ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই শিশু: বাবা থাকবে দিনে, মা সব সময়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT