চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫ম বর্ষে ‘ত্রিমাত্রিক-৩০ বিসিএস’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:55 অপরাহ্ন 29, সেপ্টেম্বর 2021
in বাংলাদেশ
A A
চ্যানেল আই অনলাইন সংবাদপত্রের অনুষ্ঠানে অতিথি ও অতিথি সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

পঞ্চম বর্ষে পর্দাপণ করল ‘ত্রিমাত্রিক-৩০ বিসিএস অফিসার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’। 

গতকাল বুধবার ২৮ সেপ্টেম্বর বর্ষপূর্তি উপলক্ষ্যে উৎসব, নবীন বরণ ও বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব বিশিষ্ট কবি ও গবেষক মো. আমিনুল ইসলাম, মৎস্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মাহবুবুল হক, পুলিশ হেডকোয়ার্টার্সের অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর জেনারেল (এআইজি) মোহাম্মদ আমজাদ হোসাইন এবং ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী এম. নাজমুল ইসলাম।

অনুষ্ঠানে সমিতির সম্পাদক ডা. মো. লতিফুল বারী মুজিববর্ষ উপলক্ষে সমিতির বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড, গত চার বছরে বিশিষ্টজনসহ অভিজ্ঞ এবং দক্ষ যে সকল কর্মকর্তাগণ সমিতির সদস্যদের দেশপ্রেমে উদ্বুদ্ধসহ কর্মস্পৃহা ও মনোবল বৃদ্ধি, সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে সুপরামর্শ, অনুপ্রেরণা ও বিভিন্ন দিক-নির্দেশনা দিয়েছেন সে সকল বিষয়ে চমৎকার একটি রূপরেখা উপস্থাপন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. জাহাঙ্গীর আলম।

ত্রিমাত্রিক ৩০ বিসিএস ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে সমিতির বিভিন্ন ক্যাডারের ৪৮ জন বিসিএস কর্মকর্তা পেশাদারিত্বের পাশাপাশি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে যুগোপযোগী ও কার্যকর ভূমিকা রাখতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলাদেশের প্রতিনিধিদের সাথে আলোচনা সভা, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ত্রিমাত্রিক-৩০ বিসিএস অফিসার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড একটি পেশাজীবী সমবায় সমিতি। বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী এ সমিতিটি ৩০তম বিসিএস ব্যাচে যোগদানকারী বিভিন্ন ক্যাডারের এক ঝাঁক নবীন ও প্রাণবন্ত কর্মকর্তাদের আন্তরিক প্রচেষ্টায়  ২০১৭ সালের ২৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা ত্রিমাত্রিক-৩০ বিসিএস এর সার্বিক সাফল্য কামনা করেন এবং ৫ম বর্ষে পদার্পণে সমিতির সকল সদস্যগণকে অভিনন্দন জানান।

‘অংশীদারিত্ব-পেশাদারিত্ব-সমৃদ্ধি’ ভাবনা ও স্বপ্ন নিয়ে দেশ ও মানুষের কল্যাণে অপ্রতিরোধ্য গতিতে ‘ত্রিমাত্রিক-৩০ বিসিএস’ সংগঠনটি সর্বদা কাজ করে যাবে জানান প্রতিষ্ঠাতা সভাপতি মো. জাহাঙ্গীর আলম।

Previous Post

বঙ্গবন্ধু দিয়েছেন স্বাধীনতা, শেখ হাসিনা দিয়েছেন অর্থনৈতিক মুক্তি: শেখ পরশ

Next Post

পায়রা নদীর উপর নির্মিত হচ্ছে ২ লেনের সেতু

Next Post
নদীর পাশে বসে কিছু মানুষ সেতুর নির্মাণ কাজ দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পায়রা নদীর উপর নির্মিত হচ্ছে ২ লেনের সেতু

চোখ সিনেমার পোস্টার যেখানে দুই পুরুষের মুখের পাশে এক নারীর ছবি রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাকালে সবচেয়ে বেশি প্রেক্ষাগৃহে ‘চোখ’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT