চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুশফিক-ইমরুলের ব্যাটে ‘এ’ দলের জয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:16 অপরাহ্ন 28, সেপ্টেম্বর 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
দুটি ক্রিকেটার উদযাপন করছে, মাঠে খেলা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে বিসিবি হাই-পারফরম্যান্সের (এইচপি) বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৭০ রানের অপরাজিত ইনিংস খেলে বাংলাদেশ ‘এ’ দলকে মুশফিকুর রহিম এনে দিয়েছেন ৬ উইকেটের সহজ জয়।

মুশফিকের ৯১ বলের ইনিংসে ছিল ছয়টি চার ও একটি ছয়ের মার। ৬০ রানের দারুণ এক ইনিংস খেলেছেন জাতীয় দলের বাইরে চলে যাওয়া ইমরুল কায়েস। বাঁহাতি ব্যাটসম্যান তিন নম্বরে ব্যাট করেন, খেলেন ৮১ বল। চার মেরেছেন পাঁচটি।

মঙ্গলবার দুই ফিফটিতে ২৪৮ রানের লক্ষ্য ৪ উইকেট হারিয়ে ১৩ বল আগেই টপকায় বাংলাদেশ ‘এ’। ২৮ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ মিঠুন।

মুমিনুল হক ২৯, নাজমুল হোসেন শান্ত ২৭ ও মোসাদ্দেক হোসেন সৈকত করেন ২৪ রান।

এইচপির সুমন খান দুটি, আমিনুল ইসলাম বিপ্লব ও শামীম পাটোয়ারি একটি করে উইকেট নেন।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে তানজীদ হাসান তামিমের ৮১ রানের ইনিংসে ভর করে আড়াইশ ছুঁইছুঁই স্কোর পায় এইচপি। এ ওপেনার বল খেলেন ৯১টি, মারেন ছয়টি চার ও দুটি ছক্কা।

৫১ রান করেন শাহাদাত হোসেন দীপু। দুই ফিফটির পরও অবশ্য এইচপির ইনিংস খুব বড় হয়নি। ৭ বল আগেই ২৪৭ রানে গুটিয়ে যায় তারা।

মোসাদ্দেক নিয়েছেন ৪ উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন রুবেল হোসেন ও শহিদুল ইসলাম। কামরুল ইসলাম রাব্বি নিয়েছেন একটি উইকেট।

Tags: আকবরইমরুলএইচপিবাংলাদেশ ‘এ’ দলবিপ্লবমুমিনুলমুরাদমুশফিকলিড স্পোর্টসশান্তশামীমসৌম্যহাই-পারফরম্যান্স
Previous Post

ভারতে ৭ থেকে ১১ বছর বয়সীদের ওপর ভ্যাকসিন ট্রায়ালের অনুমোদন

Next Post

কানাডা ও বাংলাদেশে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা বিরাজমান: তথ্য প্রতিমন্ত্রী

Next Post
তথ্য প্রতিমন্ত্রীর সাথে গণতান্ত্রিক সরকার বিষয়ক আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডা ও বাংলাদেশে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা বিরাজমান: তথ্য প্রতিমন্ত্রী

তরুণদের হৃদরোগ ঝুঁকি নিয়ে আলোচনা করছে বিশেষজ্ঞরা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে প্রতি ৫ জন তরুণের মধ্যে ১ জন হৃদরোগ ঝুঁকিতে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT